ঢাকা , শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ , ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়াতে হবে-আমীর খসরু কুমিল্লায় গুলি করে ও পায়ের রগ কেটে দুজনকে হত্যা শীতে আশঙ্কাজনক হারে আগুনে পোড়া রোগী বাড়লেও চিকিৎসা সঙ্কট তীব্র উত্তরার আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জন নিহত দেশে নারী ও সংখ্যালঘুদের ওপর সহিংসতা বেড়েছে ভোটে নিরাপত্তা নিশ্চিতে ৭ দফা প্রস্তাব দিয়েছে হিন্দু মহাজোট গুজব প্রতিরোধে কঠোর পদক্ষেপ সরকারের মর্যাদা ও সংগ্রামের প্রতীক খালেদা জিয়া ভোলায় অটোরিকশা খাদে পড়ে নিহত ১ নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু কমরেড অমল সেনের মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন রাজনৈতিক দলের শ্রদ্ধাঞ্জলি গৃহশিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার, আটক ৩ ফরিদপুরে যুবলীগ নেতা গ্রেফতার ১০ সাংবাদিককে সংবর্ধনা দিয়েছে নতুনধারা ফাউন্ডেশন রাঙামাটিতে গাড়ি পড়ে নিহত ২ জিগাতলায় আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট শুধু নিয়ন্ত্রণ নয়, ওষুধ ছাড়াই প্রাকৃতিক উপায় ডায়াবেটিস নিরাময় সম্ভব পাবনা-১ ও ২ আসনে নতুন তফসিল, নির্বাচন ১২ ফেব্রুয়ারিতেই মাছ-মাংস সাধারণ মানুষের নগালের বাইরে, কিছুটা কমেছে ডিমের দাম দক্ষিণ এশিয়ায় উচ্চশিক্ষার রূপান্তরে ‘ঢাকা ঘোষণা’

আস্থাভোটে হেরে ক্ষমতাচ্যুত নেপালের প্রধানমন্ত্রী

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৪ ০২:৪৭:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৪ ০২:৪৭:১৭ অপরাহ্ন
আস্থাভোটে হেরে ক্ষমতাচ্যুত নেপালের প্রধানমন্ত্রী
জনতা ডেস্ক
পার্লামেন্টে আস্থাভোটে হেরে ক্ষমতাচ্যুত হয়েছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কামাল দাহাল প্রচণ্ডগতকাল শুক্রবার এই আস্থাভোট অনুষ্ঠিত হয়কমিউনিস্ট পার্টি অব নেপাল-ইউনিফায়েড মার্কসিস্ট লেনিনিস্ট (সিপিএন-ইউএমএল) তার সরকার থেকে সমর্থন প্রত্যাহার করার পর এই ভোট হয়ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে৬৯ বছর বয়সী প্রচণ্ড ২৭৫ সদস্যের প্রতিনিধি সভায় মাত্র ৬৩টি ভোট পেয়েছেনআস্থাভোটে তার বিপক্ষে ১৯৪টি ভোট পড়েআস্থাভোটে জিততে কমপক্ষে ১৩৮টি ভোটের প্রয়োজন হয়
প্রচণ্ড ২০২২ সালের ২৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর থেকে চারবার আস্থাভোটে টিকে থাকলেও এবার ব্যর্থ হনতিনি ১৯ মাস ক্ষমতায় ছিলেন৩ জুলাই দাহালের জোট সরকারের থেকে সমর্থন প্রত্যাহার করে নেয় জোটের সবচেয়ে বড় দল ইউএমএলএরপর সংবিধান অনুযায়ী তাকে পার্লামেন্টে আস্থাভোট আয়োজন করতে হয়সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি নেতৃত্বাধীন সিপিএন-ইউএমএল প্রচণ্ডের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে দেশটির সবচেয়ে বড় রাজনৈতিক দল নেপালি কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছেনেপালি কংগ্রেসের সভাপতি শের বাহাদুর দেউবা ইতোমধ্যে ওলিকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন জানিয়েছেন
নেপালি কংগ্রেসের ৮৯টি আসন রয়েছে, আর সিপিএন-ইউএমএলের রয়েছে ৭৮টি আসনতাদের সম্মিলিত শক্তি ১৬৭টি, যা নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১৩৮টির চেয়ে অনেক বেশি
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য