ঢাকা , শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ , ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়াতে হবে-আমীর খসরু কুমিল্লায় গুলি করে ও পায়ের রগ কেটে দুজনকে হত্যা শীতে আশঙ্কাজনক হারে আগুনে পোড়া রোগী বাড়লেও চিকিৎসা সঙ্কট তীব্র উত্তরার আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জন নিহত দেশে নারী ও সংখ্যালঘুদের ওপর সহিংসতা বেড়েছে ভোটে নিরাপত্তা নিশ্চিতে ৭ দফা প্রস্তাব দিয়েছে হিন্দু মহাজোট গুজব প্রতিরোধে কঠোর পদক্ষেপ সরকারের মর্যাদা ও সংগ্রামের প্রতীক খালেদা জিয়া ভোলায় অটোরিকশা খাদে পড়ে নিহত ১ নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু কমরেড অমল সেনের মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন রাজনৈতিক দলের শ্রদ্ধাঞ্জলি গৃহশিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার, আটক ৩ ফরিদপুরে যুবলীগ নেতা গ্রেফতার ১০ সাংবাদিককে সংবর্ধনা দিয়েছে নতুনধারা ফাউন্ডেশন রাঙামাটিতে গাড়ি পড়ে নিহত ২ জিগাতলায় আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট শুধু নিয়ন্ত্রণ নয়, ওষুধ ছাড়াই প্রাকৃতিক উপায় ডায়াবেটিস নিরাময় সম্ভব পাবনা-১ ও ২ আসনে নতুন তফসিল, নির্বাচন ১২ ফেব্রুয়ারিতেই মাছ-মাংস সাধারণ মানুষের নগালের বাইরে, কিছুটা কমেছে ডিমের দাম দক্ষিণ এশিয়ায় উচ্চশিক্ষার রূপান্তরে ‘ঢাকা ঘোষণা’

৩ কোটি ৩০ লাখ লিটার ভোজ্যতেল কিনবে সরকার

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৪ ০৪:২৪:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৪ ০৪:২৪:১৯ অপরাহ্ন
৩ কোটি ৩০ লাখ লিটার ভোজ্যতেল কিনবে সরকার
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য কোটি ৩০ লাখ লিটার ভোজ্যতেল কেনার অনুমোদন দিয়েছে সরকার। এরমধ্যে কোটি ২০ লাখ সয়াবিন এবং এক কোটি ১০ লাখ রাইস ব্রাণ তেল রয়েছে। স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে এই তেল কেনা হবে। এতে মোট ব্যয় হবে ৪৯৩ কোটি ১৪ লাখ ১০ হাজার টাকা। গতকাল শনিবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে নতুন করে ব্যয় বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের জানান, স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে (ওটিএম) ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ৩৩১ কোটি লাখ ৬০ হাজার টাকা। প্রতি লিটার তেলের দাম পড়বে ১৫০ দশিক ৪৮ টাকা, যা আগে ছিল ১৫০ দশমিক ৯০ টাকা। সুপারিশকৃত দরদাতা হলো সিটি এডিবেল ওয়েল লিমিটেড। বাণিজ্য মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবে স্থানীয়ভাবে উন্মুক্ত পুনঃদরপত্র (জাতীয়) পদ্ধতিতে (ওটিএম) ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য এক কোটি ১০ লাখ লিটার রাইস ব্রাণ তেল ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১৬২ কোটি লাখ ৫০ হাজার টাকা। প্রতি লিটার তেলের দাম পড়বে ১৪৭ দশমিক ৩৫ টাকা, যা আগে ছিল ১৫১ দশিমক ২৫ টাকা। সুপারিশকৃত দরদাতা প্রতিষ্ঠান হলো মজুমদার প্রোডাক্টস লিমিটেড।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স