ঢাকা , বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫ , ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
স্বরাষ্ট্র আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ডাকসু নেতাদের স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণসহ ৫ দাবি ছাত্র অধিকার পরিষদের হাদির হামলাকারীরা সীমান্ত পেরিয়েছে কি-না, নিশ্চিত নয় বিজিবি সাজ্জাদ ও তার স্ত্রীকে খুনসহ দুই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ সাংবাদিক আনিস আলমগীরের সাত দিনের রিমান্ড আবেদন সহিংসতার আশঙ্কায় বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি মার্কিন দূতাবাসের ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুল্যান্স আইনশৃঙ্খলার অবনতি হয়নি-সিইসি ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগে রিটার্নিং কর্মকর্তাদের ইসির নির্দেশ বিজয়ের অঙ্গীকার হোক মানুষের পাশে দাঁড়ানো-তারেক রহমান গরীব ও অবহেলিতদের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত জনপ্রিয়তা বিবেচনায় জোটের আসন বণ্টনের পরিকল্পনা ৮ ইসলামী দলের বিজয় উৎসবে প্যারাজাম্পের কারণে ৪০ মিনিট বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল নতুন কূপে থেকে দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস চালুর আগে পারমাণবিক বাস নিয়ে রূপপুর প্রকল্পের প্রচারাভিযান আমৃত্যু কারাদণ্ডের পরিবর্তে হাসিনা-কামালের মৃত্যুদণ্ড চেয়ে আবেদন ওসমান হাদীকে গুলির ঘটনায় মামলা ডিবিতে হস্তান্তর সংসদ ও গণভোটে কমিশনকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ সরকারের পেট্রোবাংলার পরিচালক রফিকুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু নভেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫০৭ আহত ৮৯৯

নীলফামারীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৪

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৪ ০৭:৪৫:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৪ ০৭:৪৫:২৪ অপরাহ্ন
নীলফামারীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৪
নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে ১৪ জন আহত হয়েছেনতাদের মধ্যে গুরুতর আহত ১৩ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছেগত বৃহস্পতিবার বিকেলে উপজেলার কেশবা গ্রামে এ ঘটনা ঘটেএলাকাবাসী জানান, কিশোরগঞ্জ ইউপির সদস্য রফিকুল ইসলাম ও তার চাচাতো ভাই মমিনুরসহ অপর ভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিলওই জমিতে মমিনুরসহ অপর ভাইয়েরা গিয়ে গাছ রোপণ করেনখবর পেয়ে রফিকুল ইসলাম তাদের বিরোধের সেই জমিতে গাছ রোপণের বিষয়ে কথা বলতে গেলে উভয়ের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়একপর্যায়ে তারা সংঘর্ষে জড়ানএতে উভয় পক্ষের ১৪ জন আহত হয়আহতরা হলেন- মৃত আক্কাস আলীর ছেলে ময়নুদ্দিন (৬৯), গোলজার আলীর ছেলে সফিকুল ইসলাম (৪৪), আবদুস সাত্তারের ছেলে জামিনুর (৩৬), মমিনুর (৪০), সেকেন্দার (৪৫), গোলাম রব্বানী (২৯), ফজলে মিয়ার ছেলে হামিদুল (৪৬), দিলদার হোসেন (৩৫), মিলন মিয়া (২৬) একরামুল হকের ছেলে যাদু মিয়া (২১), ফজলে রহমানের ছেলে মোকছেদুল হক (২৯), আবদুল গফুরের ছেলে সহিদার রহমান (৫০), সাহাব উদ্দিনের স্ত্রী আলেফজন বেগম (৬০) ও দুখা মামুদের স্ত্রী সাহিদা বেগম (৫৫)আহতদের সবার বাড়ি কেশবা গ্রামেতাদের মধ্যে গুরুতর আহত ১৩ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরাকিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মহিমা রঞ্জন বলেন, আহতদের মধ্যে ১৩ জনের জখম গুরুতর হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছেকিশোরগঞ্জ থানার ওসি পলাশ চন্দ্র মণ্ডল বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনা হয়আহতরা চিকিৎসা নিচ্ছেনএ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ দায়ের করেনি
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ