ঢাকা , সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ , ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গণতন্ত্র প্রতিষ্ঠায় আগামী নির্বাচন ‘অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ’ : তারেক রহমান মাদারীপুরে ইজিবাইককে চাপা দিয়ে বাস খাদে পড়ে ৬ জন নিহত পার্টিকে নিষিদ্ধ করেছে, ব্যক্তিকে তো নিষিদ্ধ করেনি-আইনজীবীকে বললেন ইসি মাছউদ অবশেষে ২৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা এনসিপির স্বচ্ছ, স্বাধীন ও ইসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে গণজমায়েত ত্রয়োদশ নির্বাচনে বাড়ছে সাইবার হামলা-অপপ্রচার সংকট কাটাতে এলপিজি গ্যাস আমদানি করবে বিপিসি গণভোটে হ্যাঁ প্রচারে সরকার সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে দু’টি পোড়া মরদেহ উদ্ধার চালু হচ্ছে না হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল দক্ষিণ-পশ্চিম সীমান্ত দিয়ে ঢুকছে মাদক ও আগ্নেয়াস্ত্র শাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ক্ষমতায় গেলে নারীদের উন্নয়নে কাজ করবে বিএনপি-আমীর খসরু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পথে-উপদেষ্টা ফরিদপুরের আলফাডাঙ্গায় শতকোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক এক ফরিদপুরের ভাঙ্গায় ১৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক; মূল হোতাদের খোঁজে ডিএনসি আবদুল হাইয়ের ১৭ তম মৃত্যুবার্ষিকীতে দোওয়া-মিলাদ আমরা কোনো দলের না, শুধু মানুষকে সচেতন করবো -স্বাস্থ্য উপদেষ্টা ভাসানচরকে সন্দ্বীপে অন্তর্ভুক্ত করতে মন্ত্রণালয়ের চিঠি ইসির কতিপয় কর্মকর্তা নির্দিষ্ট দলের হয়ে কাজ করছেন : সিইসিকে মির্জা ফখরুল

আজহার মাহমুদকে অব্যাহতি দিলো পিসিবি

  • আপলোড সময় : ১৭-১২-২০২৫ ০৭:২৬:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১২-২০২৫ ০৭:২৬:৫০ অপরাহ্ন
আজহার মাহমুদকে অব্যাহতি দিলো পিসিবি
পাকিস্তানের কোচের পদটি যেন মিউজিক্যাল চেয়ার। বারবার পরিবর্তন হতেই থাকে। এবার পাকিস্তান টেস্ট দলের হেড কোচ হিসেবে দায়িত্ব ছাড়লেন আজহার মাহমুদ, যার চুক্তি ছিল ২০২৬ সালের মার্চ পর্যন্ত। তবে আগামী বছরের মার্চ-এপ্রিলে বাংলাদেশের বিপক্ষে অ্যাওয়ে সিরিজের আগে পর্যন্ত কোনো টেস্ট ম্যাচ না থাকায়, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আজহার মাহমুদের দায়িত্বকাল এখনই শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২১ সালের পর টেস্টে ৭ জন হেড কোচ বদল করলো পাকিস্তান। যদিও নতুন কোচ নিয়োগে তেমন তাড়াহুড়া নেই। তবে এটি হবে পাকিস্তান টেস্ট দলের অষ্টম প্রধান কোচ খোঁজার প্রক্রিয়া। এই সময়ের মধ্যে কোচিং কাঠামোও একাধিকবার পরিবর্তিত হয়েছে। কখনো মোহাম্মদ হাফিজ ছিলেন টিম ডিরেক্টর, কখনো গ্রান্ট ব্র্যাডবার্ন কোচ হলেও মিকি আর্থার ছিলেন টিম ডিরেক্টর। এর আগে ২০২৪ সালের এপ্রিলে আজহার মাহমুদ সব ফরম্যাটের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন। সে সময় তিনি সাদা বলের দলে গ্যারি কার্স্টেন এবং লাল বলের দলে জেসন গিলেস্পির সঙ্গে কাজ করছিলেন। একই মাসে তিনি অন্তবর্তীকালীন হিসেবে একটি সাদা বলের সিরিজও তদারকি করেন। ভারপ্রাপ্ত হেড কোচ হিসেবে আজহার মাত্র একটি টেস্ট সিরিজে দায়িত্ব পালন করেন। সেই সিরিজে ঘরের মাঠে বর্তমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার সঙ্গে ১-১ ড্র করে পাকিস্তান, যা ইতিবাচক ফল হিসেবেই বিবেচিত হয়। ‘ইএসপিএনক্রিকইনফো’কে আজহার মাহমুদ বলেন, ‘পিসিবি আমাকে একটি নির্দিষ্ট সময়ের জন্য দায়িত্ব দিয়েছিল এবং সেই সময়ের মধ্যে আমি পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে আমার দায়িত্ব পালন করেছি। আমার চুক্তির মেয়াদ এখন শেষ হয়েছে এবং ভবিষ্যতে দলের সাফল্যের জন্য আমি শুভকামনা জানাই।’ এটি ছিল পাকিস্তান দলের সঙ্গে আজহার মাহমুদের দ্বিতীয় দফা কাজ। এর আগে ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত মিকি আর্থারের কোচিং স্টাফে তিনি বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে আজহার মাহমুদ আইএলটি২০ লিগে টেবিলের শীর্ষে থাকা ডেজার্ট ভাইপার্স দলের ফাস্ট বোলিং কোচ হিসেবে কাজ করছেন। ধারণা করা হচ্ছে, তিনি আবারও ফ্র্যাঞ্চাইজি ও লিগভিত্তিক ক্রিকেটে কোচিং ভূমিকায় ফিরে যাবেন। অতীতে তিনি পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডের প্রধান কোচ ছিলেন এবং পাকিস্তান দলে যোগ দেওয়ার আগে সারের সহকারী কোচ হিসেবেও কাজ করেছেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বচ্ছ, স্বাধীন ও ইসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে গণজমায়েত

স্বচ্ছ, স্বাধীন ও ইসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে গণজমায়েত