ঢাকা , সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ , ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গণতন্ত্র প্রতিষ্ঠায় আগামী নির্বাচন ‘অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ’ : তারেক রহমান মাদারীপুরে ইজিবাইককে চাপা দিয়ে বাস খাদে পড়ে ৬ জন নিহত পার্টিকে নিষিদ্ধ করেছে, ব্যক্তিকে তো নিষিদ্ধ করেনি-আইনজীবীকে বললেন ইসি মাছউদ অবশেষে ২৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা এনসিপির স্বচ্ছ, স্বাধীন ও ইসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে গণজমায়েত ত্রয়োদশ নির্বাচনে বাড়ছে সাইবার হামলা-অপপ্রচার সংকট কাটাতে এলপিজি গ্যাস আমদানি করবে বিপিসি গণভোটে হ্যাঁ প্রচারে সরকার সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে দু’টি পোড়া মরদেহ উদ্ধার চালু হচ্ছে না হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল দক্ষিণ-পশ্চিম সীমান্ত দিয়ে ঢুকছে মাদক ও আগ্নেয়াস্ত্র শাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ক্ষমতায় গেলে নারীদের উন্নয়নে কাজ করবে বিএনপি-আমীর খসরু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পথে-উপদেষ্টা ফরিদপুরের আলফাডাঙ্গায় শতকোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক এক ফরিদপুরের ভাঙ্গায় ১৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক; মূল হোতাদের খোঁজে ডিএনসি আবদুল হাইয়ের ১৭ তম মৃত্যুবার্ষিকীতে দোওয়া-মিলাদ আমরা কোনো দলের না, শুধু মানুষকে সচেতন করবো -স্বাস্থ্য উপদেষ্টা ভাসানচরকে সন্দ্বীপে অন্তর্ভুক্ত করতে মন্ত্রণালয়ের চিঠি ইসির কতিপয় কর্মকর্তা নির্দিষ্ট দলের হয়ে কাজ করছেন : সিইসিকে মির্জা ফখরুল

বিগ ব্যাশে রিশাদের অভিষেক, জয় পেলো হারিকেন্স

  • আপলোড সময় : ১৭-১২-২০২৫ ০৭:২৫:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১২-২০২৫ ০৭:২৫:৫১ অপরাহ্ন
বিগ ব্যাশে রিশাদের অভিষেক, জয় পেলো হারিকেন্স
অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে (বিবিএল) প্রায় এক দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে নতুন এক বাংলাদেশি তারকার পথচলা শুরু হলো। সিডনি থান্ডারের বিপক্ষে হোবার্ট হারিকেন্সের জার্সিতে মাঠে নামার মধ্য দিয়ে টুর্নামেন্টটিতে অভিষেক হলো তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনের। তার অভিষেক ম্যাচেই ১ বল ও ৪ উইকেট হাতে রেখে রোমাঞ্চকর জয় পেয়েছে তার দল হোবার্ট হারিকেন্স। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়া হোবার্ট হারিকেন্সের একাদশে সরাসরি জায়গা করে নেন রিশাদ। এর মাধ্যমে সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশের আসরে পা রাখলেন এই তরুণ তুর্কি। সর্বশেষ ২০১৫ সালের জানুয়ারিতে সাকিব এই টুর্নামেন্টে খেলার পর এটিই কোনো বাংলাদেশির প্রথম অংশগ্রহণ। সাকিব আল হাসান তার দুই বিগ ব্যাশ মৌসুমে মূলত বদলি খেলোয়াড় হিসেবে ছয়টি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন। তবে রিশাদের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। তিনি সরাসরি ড্রাফট থেকে নির্বাচিত হয়েছেন এবং মৌসুমের শুরু থেকেই দলের মূল পরিকল্পনার অংশ। উল্লেখ্য, গত বছরও হোবার্ট হারিকেন্স রিশাদকে দলে ভিড়িয়েছিল। কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় সেবার তার অস্ট্রেলিয়া যাওয়া সম্ভব হয়নি। এবার বিগ ব্যাশকে অগ্রাধিকার দিতে বিপিএল থেকে বিরতি নিয়ে হোবার্টে যোগ দিয়েছেন তিনি। হোবার্টের হয়ে বিদেশি কোটায় রেহান আহমেদ ও ক্রিস জর্ডানের সঙ্গে একাদশে খেলেন রিশাদ। প্রথম ম্যাচেই বল হাতে বেশ কার্যকরী ছিলেন এই লেগ স্পিনার। উইকেট না পেলেও তিনি সিডনির ব্যাটারদের ওপর চাপ বজায় রাখেন। ৩ ওভার বল করে মাত্র ১৮ রান খরচ করেন তিনি। তার পুরো স্পেলে সিডনি থান্ডারের ব্যাটাররা মাত্র একটি বাউন্ডারি মারতে সক্ষম হন, যা তার নিয়ন্ত্রিত বোলিংয়ের প্রমাণ। ম্যাচে প্রথমে ব্যাট করে সিডনি থান্ডার ৬ উইকেট হারিয়ে ১৮০ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায়। জবাবে রোমাঞ্চকর ব্যাটিং শেষে ১ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় রিশাদের দল হোবার্ট হারিকেন্স।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বচ্ছ, স্বাধীন ও ইসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে গণজমায়েত

স্বচ্ছ, স্বাধীন ও ইসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে গণজমায়েত