ঢাকা , সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ , ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গণতন্ত্র প্রতিষ্ঠায় আগামী নির্বাচন ‘অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ’ : তারেক রহমান মাদারীপুরে ইজিবাইককে চাপা দিয়ে বাস খাদে পড়ে ৬ জন নিহত পার্টিকে নিষিদ্ধ করেছে, ব্যক্তিকে তো নিষিদ্ধ করেনি-আইনজীবীকে বললেন ইসি মাছউদ অবশেষে ২৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা এনসিপির স্বচ্ছ, স্বাধীন ও ইসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে গণজমায়েত ত্রয়োদশ নির্বাচনে বাড়ছে সাইবার হামলা-অপপ্রচার সংকট কাটাতে এলপিজি গ্যাস আমদানি করবে বিপিসি গণভোটে হ্যাঁ প্রচারে সরকার সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে দু’টি পোড়া মরদেহ উদ্ধার চালু হচ্ছে না হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল দক্ষিণ-পশ্চিম সীমান্ত দিয়ে ঢুকছে মাদক ও আগ্নেয়াস্ত্র শাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ক্ষমতায় গেলে নারীদের উন্নয়নে কাজ করবে বিএনপি-আমীর খসরু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পথে-উপদেষ্টা ফরিদপুরের আলফাডাঙ্গায় শতকোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক এক ফরিদপুরের ভাঙ্গায় ১৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক; মূল হোতাদের খোঁজে ডিএনসি আবদুল হাইয়ের ১৭ তম মৃত্যুবার্ষিকীতে দোওয়া-মিলাদ আমরা কোনো দলের না, শুধু মানুষকে সচেতন করবো -স্বাস্থ্য উপদেষ্টা ভাসানচরকে সন্দ্বীপে অন্তর্ভুক্ত করতে মন্ত্রণালয়ের চিঠি ইসির কতিপয় কর্মকর্তা নির্দিষ্ট দলের হয়ে কাজ করছেন : সিইসিকে মির্জা ফখরুল

খুশির খবরে মোস্তাফিজ খাওয়াবেন কিনা ‘সংশয়ে’ শান্ত

  • আপলোড সময় : ১৭-১২-২০২৫ ০৭:২৪:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১২-২০২৫ ০৭:২৪:৪২ অপরাহ্ন
খুশির খবরে মোস্তাফিজ খাওয়াবেন কিনা ‘সংশয়ে’ শান্ত
মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে (১২ কোটি ৩৭ লাখ টাকা) গত মঙ্গলবার আইপিএল নিলামে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। এর আগে আইপিএলের নিলামে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিকে দল পাওয়ার রেকর্ড ছিল সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। তাকেও দলে নিয়েছিল বলিউড বাদশা শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি কলকাতা। ২০০৯ সালে মাশরাফিকে কলকাতা ৬ লাখ ডলারে কিনেছিল। বর্তমান বাজারমূল্যের হিসাবে ৫ কোটি ৪৫ লাখ রুপি পারিশ্রমিক ছিল তার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৭ কোটি ৩৩ লাখ টাকা। মাশরাফিকে ছাড়িয়ে আইপিএলের নিলামে সর্বোচ্চ দামে দল পাওয়ার রেকর্ড গড়লেন মুস্তাফিজ। এর আগে আইপিএলে বাঁহাতি এই কাটার মাস্টারের দাম ছিল সর্বোচ্চ ২ কোটি ২০ লাখ। মুস্তাফিজের বেশি দামে দল পাওয়া নিয়ে গতকাল নাজমুল হোসেন শান্ত বলেন, ‘শুনলাম। খুবই খুশি, কত জানি না। (সাংবাদিকেরা জানানোর পর)...ভাই এটা খুবই খুশির খবর। আমার মনে হয় আপনাদের উচিত, যত ভালোভাবে এটা মানুষের সামনে উপস্থাপন করা যায়।’ মুস্তাফিজের কাছে ‘ট্রিট’ চাইবেন কি না? শান্ত বলেন, ‘চেষ্টা করব (ট্রিট) নেওয়ার, করাবে না মনে হয়। সংশয় আছে।’ অন্যদিকে মেহেদী হাসান মিরাজ বলেন, ‘মুস্তাফিজের বেশি দামে দল পাওয়া বাংলাদেশের জন্য আশীর্বাদ। আমি মনে করি এটা ওর প্রাপ্য, বাংলাদেশের জন্য অনেক অর্জন ওর।’
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বচ্ছ, স্বাধীন ও ইসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে গণজমায়েত

স্বচ্ছ, স্বাধীন ও ইসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে গণজমায়েত