ঢাকা , মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ , ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
২০২৫ সালে সংখ্যালঘু সংক্রান্ত ৬৪৫ ঘটনার মধ্যে ৭১টি সাম্প্রদায়িক আজ রাজনৈতিক দলের প্রতিনিধিদের ব্রিফ করবে ইসি ইসি নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে প্রত্যাশা বিএনপির রাজনৈতিক ইশতেহারে অন্তর্ভুক্তির আহ্বান নির্বাচনের আগেই বাড়ছে সহিংসতা ময়মনসিংহ ৩৯ সংসদীয় আসনে নিরাপত্তা দিবে ১২৬ প্লাটুন বিজিবি দ্বিগুণ দামে বিক্রি, প্রমাণ থাকবে তাই রসিদ দেন না বিক্রেতারা ফেস অব ওয়ালটন এসি হলেন ক্রিকেটার তাসকিন আহমেদ নীলফামারীতে সেচ খাল ভেঙে শতাধিক একর ফসলি জমি প্লাবিত ফরিদপুরে গভীর রাতে পেট্রল পাম্পে ডাকাতি মানিকগঞ্জে গরুচোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা দেশের অর্থনৈতিক অবস্থা আইসিইউতে থেকে কেবিনে স্থানান্তর সাভারে কমিউনিটি সেন্টারের ৫ খুনেই জড়িত সম্রাট দাবি পুলিশের গণভোটের প্রচারণায় যারা প্রশ্ন তুলেছেন তারা মূলত পলাতক শক্তি -আদিলুর রহমান খান আশুলিয়ায় উদ্ধার হওয়া ৩৮ টুকরা কঙ্কালের রহস্য উদঘাটন বাড্ডায় সড়ক অবরোধ আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন অটোরিকশা চালকরা হকার উচ্ছেদের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল নন-লাইফ বীমাকারী প্রথম স্থানে প্রগতি ইন্সরেন্স লিমিটেড আগাম বন্যায় ফসলহানির শঙ্কা নিয়ে বোরো আবাদ শুরু কৃষকের পুঁজিবাজারে লেনদেন ২ মাসে সর্বোচ্চ

বলসোনারোর সাজা কমানো বিলের বিরুদ্ধে ব্রাজিলে হাজার হাজার মানুষের বিক্ষোভ

  • আপলোড সময় : ১৬-১২-২০২৫ ০৩:৫০:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৫ ০৪:১২:২৮ অপরাহ্ন
বলসোনারোর সাজা কমানো বিলের বিরুদ্ধে ব্রাজিলে হাজার হাজার মানুষের বিক্ষোভ
ব্রাজিলের বিভিন্ন শহরে গত রোববার হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে। দেশটির প্রাক্তন প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সাজা কমানোর একটি বিলের বিরুদ্ধে তাদের এই বিক্ষোভ। অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগে বলসোনারো ইতোমধ্যেই দোষী সাব্যস্ত হয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র। আগামী বুধবার সিনেটে বিলটি বিবেচনা করা হতে পারে। ওই বিলে বলা হয়েছে, বলসোনারোকে তার ২৭ বছরের সাজার মাত্র দুই বছর পার হওয়ার পর তাকে জামিন দেওয়া যেতে পারে। আগামী বুধবার ভোরে রক্ষণশীল-নিয়ন্ত্রিত নিম্নকক্ষ কংগ্রেসে এই বিলটি পাস হওয়ার পর, এই বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন বামপন্থী গোষ্ঠী এবং কর্মীরা, যাদের মধ্যে বিখ্যাত গায়ক কেতানো ভেলোসোও রয়েছেন। ২০২২ সালের নির্বাচনের পর প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে ক্ষমতা গ্রহণে বাধা দেওয়ার একটি পরিকল্পনার জন্য দোষী সাব্যস্ত হওয়ার পর, অতি-ডানপন্থী বলসোনারোকে নভেম্বরে কারাগারে পাঠানো হয়। গত রোববার রিও ডি জেনিরোতে, প্রায় ১৯ হাজার মানুষ বিখ্যাত কোপাকাবানা সৈকতে ‘কোনও সাধারণ ক্ষমা নয়’ এবং ‘কংগ্রেস, জনগণের শত্রু’ লেখা ব্যানার হাতে নিয়ে প্রতিবাদ জানায়। ভেলোসো এবং অন্যান্য সঙ্গীতশিল্পীরা একটি ছোট মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন। অভিনেত্রী ফার্নান্দা টোরেস বলেন, ‘আমরা কংগ্রেসকে জাগিয়ে তুলতে এখনও এখানে আছি। তারা নিজেদের জন্য কাজ করতে পারে না। ব্রাজিলের বন, নারীর অধিকার ও গণতন্ত্রের জন্য আমরা এখনও এখানে রয়েছি। আমরা এখনও এখানে আছি।’বিক্ষোভকারীরা রাজধানী ব্রাসিলিয়ায় জাতীয় জাদুঘর থেকে কংগ্রেস পর্যন্ত মিছিল করে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স