ঢাকা , মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ , ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
২০২৫ সালে সংখ্যালঘু সংক্রান্ত ৬৪৫ ঘটনার মধ্যে ৭১টি সাম্প্রদায়িক আজ রাজনৈতিক দলের প্রতিনিধিদের ব্রিফ করবে ইসি ইসি নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে প্রত্যাশা বিএনপির রাজনৈতিক ইশতেহারে অন্তর্ভুক্তির আহ্বান নির্বাচনের আগেই বাড়ছে সহিংসতা ময়মনসিংহ ৩৯ সংসদীয় আসনে নিরাপত্তা দিবে ১২৬ প্লাটুন বিজিবি দ্বিগুণ দামে বিক্রি, প্রমাণ থাকবে তাই রসিদ দেন না বিক্রেতারা ফেস অব ওয়ালটন এসি হলেন ক্রিকেটার তাসকিন আহমেদ নীলফামারীতে সেচ খাল ভেঙে শতাধিক একর ফসলি জমি প্লাবিত ফরিদপুরে গভীর রাতে পেট্রল পাম্পে ডাকাতি মানিকগঞ্জে গরুচোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা দেশের অর্থনৈতিক অবস্থা আইসিইউতে থেকে কেবিনে স্থানান্তর সাভারে কমিউনিটি সেন্টারের ৫ খুনেই জড়িত সম্রাট দাবি পুলিশের গণভোটের প্রচারণায় যারা প্রশ্ন তুলেছেন তারা মূলত পলাতক শক্তি -আদিলুর রহমান খান আশুলিয়ায় উদ্ধার হওয়া ৩৮ টুকরা কঙ্কালের রহস্য উদঘাটন বাড্ডায় সড়ক অবরোধ আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন অটোরিকশা চালকরা হকার উচ্ছেদের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল নন-লাইফ বীমাকারী প্রথম স্থানে প্রগতি ইন্সরেন্স লিমিটেড আগাম বন্যায় ফসলহানির শঙ্কা নিয়ে বোরো আবাদ শুরু কৃষকের পুঁজিবাজারে লেনদেন ২ মাসে সর্বোচ্চ

হালান্ডের জোড়া গোলে প্যালেসের বিপক্ষে জয় পেলো সিটি

  • আপলোড সময় : ১৬-১২-২০২৫ ০৩:৪৮:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৫ ০৩:৪৮:০০ অপরাহ্ন
হালান্ডের জোড়া গোলে প্যালেসের বিপক্ষে জয় পেলো সিটি
ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে আর্লিং হালান্ডের জোড়া গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। আর ৩-০ ব্যবধানের এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্টস টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের ওপর চাপ বাড়িয়েছে মানসিটি। উলভস আর্সেনালের বিপক্ষে সমতা ফেরানোয় সিটির শীর্ষে ওঠার সম্ভাবনা তৈরি হয়। কিন্তু শেষদিকে আরও একটি আত্মঘাতী গোল করে উলভস জয় উপহার দিয়ে দিলে স্বস্তি পায় মিকেল আর্তেতার দল। ম্যাচের শুরুর দিকেই দারুণ একটি সুযোগ তৈরি করে প্যালেস। কিন্তু গোল হয়নি ফিনিশিংয়ের অভাবে। প্যালেস সুযোগ হারালেও বিরতির ৪ মিনিট আগে মাথেউস নুনেসের ব্যাক পোস্ট ক্রসে হেড থেকে গোল করেন আর্লিং হালান্ড। ৪১ মিনিটে সিটি এগিয়ে যায় ১-০ ব্যবধানে। বিরতি থেকে ফিরে অ্যাডাম ওয়ার্টন গোল করার সম্ভাবনা জাগিয়ে তোলেন সিটির হয়ে। কিন্তু তা সম্ভব হয়নি বল পোস্টে লেগে ফিরে আসলে। গতবছর ব্ল্যাকবার্ন থেকে সিটিতে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত কোনো গোলের দেখা পাননি তিনি। ৬৯ মিনিটে রায়ান শেরকি অ্যাসিস্ট করেন ফিল ফোডেনকে। কিছুটা এগিয়ে গিয়ে কাটান প্রতিপক্ষের তিন খেলোয়াড়কে। এরপর বল বাড়িয়ে দেন ফোডেনের দিকে। বল পেয়ে বাঁ পায়ের নিয়ন্ত্রিত নিচু শটেব ব্যবধান দ্বিগুণ করেন সিটির। হালান্ডের দ্বিতীয় গোলের সঙ্গে সঙ্গেই ম্যাচে ফেরার প্যালেসের শেষ আশাটুকুও মিলিয়ে যায়। বক্সের ভেতরে একক দৌড়ে ঢ়ুকে পড়া সাভিনিয়োকে থামাতে গিয়ে ডিন হেন্ডারসন ফাউল করে বসেন। রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান, আর সেই সুযোগে স্পট কিক থেকে নরওয়েজিয়ান ফরোয়ার্ড গোল করে সিটির জয়ের সিলমোহর লাগান।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স