ঢাকা , মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ , ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
২০২৫ সালে সংখ্যালঘু সংক্রান্ত ৬৪৫ ঘটনার মধ্যে ৭১টি সাম্প্রদায়িক আজ রাজনৈতিক দলের প্রতিনিধিদের ব্রিফ করবে ইসি ইসি নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে প্রত্যাশা বিএনপির রাজনৈতিক ইশতেহারে অন্তর্ভুক্তির আহ্বান নির্বাচনের আগেই বাড়ছে সহিংসতা ময়মনসিংহ ৩৯ সংসদীয় আসনে নিরাপত্তা দিবে ১২৬ প্লাটুন বিজিবি দ্বিগুণ দামে বিক্রি, প্রমাণ থাকবে তাই রসিদ দেন না বিক্রেতারা ফেস অব ওয়ালটন এসি হলেন ক্রিকেটার তাসকিন আহমেদ নীলফামারীতে সেচ খাল ভেঙে শতাধিক একর ফসলি জমি প্লাবিত ফরিদপুরে গভীর রাতে পেট্রল পাম্পে ডাকাতি মানিকগঞ্জে গরুচোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা দেশের অর্থনৈতিক অবস্থা আইসিইউতে থেকে কেবিনে স্থানান্তর সাভারে কমিউনিটি সেন্টারের ৫ খুনেই জড়িত সম্রাট দাবি পুলিশের গণভোটের প্রচারণায় যারা প্রশ্ন তুলেছেন তারা মূলত পলাতক শক্তি -আদিলুর রহমান খান আশুলিয়ায় উদ্ধার হওয়া ৩৮ টুকরা কঙ্কালের রহস্য উদঘাটন বাড্ডায় সড়ক অবরোধ আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন অটোরিকশা চালকরা হকার উচ্ছেদের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল নন-লাইফ বীমাকারী প্রথম স্থানে প্রগতি ইন্সরেন্স লিমিটেড আগাম বন্যায় ফসলহানির শঙ্কা নিয়ে বোরো আবাদ শুরু কৃষকের পুঁজিবাজারে লেনদেন ২ মাসে সর্বোচ্চ

আলাভেসের সাথে স্বস্তির জয় পেলো রিয়াল

  • আপলোড সময় : ১৬-১২-২০২৫ ০৩:৪৭:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৫ ০৩:৪৭:৩৩ অপরাহ্ন
আলাভেসের সাথে স্বস্তির জয় পেলো রিয়াল
খেলোয়াড়দের চেয়েও বেশি চাপে ছিলেন রিয়াল মাদ্রিদ কোচ জাবি আলোনসো। সেল্টা ভিগোর কাছে হারের পর চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির কাছেও পরাজিত হয় রিয়াল। এরপর শঙ্কা জাগে আলোনসোর চাকরি নিয়ে। অবশেষে লা লিগার ম্যাচে আলাভেসকে ২-১ ব্যবধানে হারিয়ে স্বস্তি ফিরেছে রিয়াল শিবিরে। কিছুটা চাপমুক্ত হলেন আলোনসোও। গত রোববার আলাভেসের মাঠে লা লিগার ম্যাচে কিলিয়ান এমবাপ্পে ও রদ্রিগোর গোলে ২-১ ব্যবধানে জিতেছে রিয়াল মাদ্রিদ। অক্টোবরের শেষ দিকে এল ক্লাসিকোতে বার্সাকে হারানোর সময় রিয়াল লিগের শীর্ষে ছিল এবং এগিয়ে ছিল পাঁচ পয়েন্ট। কিন্তু এরপর এলচে ও রায়ো ভায়েকানোর বিপক্ষে ড্রসহ একাধিক হতাশাজনক ফলের কারণে হান্সি ফ্লিকের দল বার্সেলোনা শীর্ষস্থান দখল করে নেয়। তবে কঠিন সময়ে অ্যাওয়ে ম্যাচে আলাভেসের বিপক্ষে জয়ে তারা লিগের শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে চারে নামিয়ে এনেছে। জুড বেলিংহামের দারুণ পাস থেকে জালে বল জড়ান কিলিয়ান এমবাপে ম্যাচে ২৪ মিনিটে। এটি চলমান মৌসুমে তার ১৭তম গোল। আর রিয়ালের হয়ে ৭০তম গোল। দ্বিতীয়ার্ধের আলাভেসের হয়ে বদলি নামার এক মিনিটের মধ্যেই দলকে সমতায় ফেরান কার্লোস ভিসেন্তে ৬৮ মিনিটে। আন্তেনিও বাঙ্কারের পাস থেকে এই গোল করেন তিনি। ৭৬ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র পাস দেন স্বদেশী রদ্রিগোকে। সেই পাস পেয়ে বক্সে ঢ়ুকে কাছ থেকে গোল করেন তিনি। এই গোলে ২-১ ব্যবধানে এগিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এই জয়ে চাপের মুখে থাকা কোচ জাবি আলোনসো কিছুটা স্বস্তি পেলেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স