ঢাকা , সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ , ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গণতন্ত্র প্রতিষ্ঠায় আগামী নির্বাচন ‘অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ’ : তারেক রহমান মাদারীপুরে ইজিবাইককে চাপা দিয়ে বাস খাদে পড়ে ৬ জন নিহত পার্টিকে নিষিদ্ধ করেছে, ব্যক্তিকে তো নিষিদ্ধ করেনি-আইনজীবীকে বললেন ইসি মাছউদ অবশেষে ২৭ আসনে প্রার্থীর নাম ঘোষণা এনসিপির স্বচ্ছ, স্বাধীন ও ইসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে গণজমায়েত ত্রয়োদশ নির্বাচনে বাড়ছে সাইবার হামলা-অপপ্রচার সংকট কাটাতে এলপিজি গ্যাস আমদানি করবে বিপিসি গণভোটে হ্যাঁ প্রচারে সরকার সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে দু’টি পোড়া মরদেহ উদ্ধার চালু হচ্ছে না হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল দক্ষিণ-পশ্চিম সীমান্ত দিয়ে ঢুকছে মাদক ও আগ্নেয়াস্ত্র শাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ক্ষমতায় গেলে নারীদের উন্নয়নে কাজ করবে বিএনপি-আমীর খসরু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পথে-উপদেষ্টা ফরিদপুরের আলফাডাঙ্গায় শতকোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক এক ফরিদপুরের ভাঙ্গায় ১৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক; মূল হোতাদের খোঁজে ডিএনসি আবদুল হাইয়ের ১৭ তম মৃত্যুবার্ষিকীতে দোওয়া-মিলাদ আমরা কোনো দলের না, শুধু মানুষকে সচেতন করবো -স্বাস্থ্য উপদেষ্টা ভাসানচরকে সন্দ্বীপে অন্তর্ভুক্ত করতে মন্ত্রণালয়ের চিঠি ইসির কতিপয় কর্মকর্তা নির্দিষ্ট দলের হয়ে কাজ করছেন : সিইসিকে মির্জা ফখরুল

কেন্দুয়ায় দরিদ্র কৃষকের খেতের শিমগাছ কেটে দিল দুর্বৃত্তরা : দুই লক্ষাধিক টাকার ক্ষতি

  • আপলোড সময় : ১৫-১২-২০২৫ ০৭:৪৩:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১২-২০২৫ ০৭:৪৩:২৬ অপরাহ্ন
কেন্দুয়ায় দরিদ্র কৃষকের খেতের শিমগাছ কেটে দিল দুর্বৃত্তরা : দুই লক্ষাধিক টাকার ক্ষতি
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কেন্দুয়ায় এক দরিদ্র কৃষকের ২১ শতক জমির শিমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ২ লাখ টাকা ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে জানান কৃষক। ঘটনাটি ঘটেছে কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের চক সাধক কোনাপাড়া গ্রামের মো.আব্দুস সালামের জমিতে। তিনি ধারণা করছেন ১২ ডিসেম্বর দিবাগত রাতে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। কৃষক আব্দুস সালাম জানান, খুব সকালে প্রতিদিনের মতো তিনি তার জমিতে যান । শীতের শিশিরবৃন্দের কারণে তখন মনে হয়নি শিমগাছগুলো কাটা হয়েছে । কিন্তু রোদ ওঠার পর অর্থৎ সকাল সাড়ে ৯টার দিকে আবার তিনি জমিতে গিয়ে দেখতে পান কে বা কারা তার পুরো জমির শিমগাছ কেটে দিয়েছে। গাছগুলো ক্রমেই নিস্তেজ হয়ে পড়ছে। 
সরেজমিনে গেলে কথা হয় কৃষক মো. আব্দুস সালামের সাথে। তিনি বলেন, এই জমিটা আমার জমা রাখা। নিজের জমি বলতে তেমন কিছুই নেই। অন্যের জমিতে কৃষি কাজ করেই আমার জীবিকা চলে। শুক্রবার রাতে কে বা কারা আমার সিম ক্ষেতের ফলন্তগাছগুলো কেটে দিয়েছে আমি জানি না। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়ে গেলো আমার। রোববার তার অফিসে উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা বলেন, বিষয়টি অবগত হয়ে পরিদর্শন করেছি। খুবই দুঃখজনক ঘটনা। আমরা সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করবো। এরই মধ্যে তাকে বিনা মূল্যে কিছু বীজ দিয়েছি এবং কৃষি অফিস থেকে কোন প্রোগ্রাম বা প্রদর্শনীর মাধ্যমে কিছুটা সহযোগিতা করা যেতে পারে কি না দেখবো। এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মো. মেহেদী মাকসুদ  জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করা হচ্ছে। তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
স্বচ্ছ, স্বাধীন ও ইসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে গণজমায়েত

স্বচ্ছ, স্বাধীন ও ইসি সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবিতে গণজমায়েত