পোরশা নওগাঁ প্রতিনিধি, এম এ মান্নান
গতকাল রবিবার বিকালে পোরশা থানার গোরখাই গ্রামে মোঃ মজিবুর মন্ডল ৫৬ ,পিতা মৃত ধলামন্ডল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায় মোহাম্মদ মজিবর রহমান দীর্ঘদিন যাবত মানসিকভাবে অসুস্থ ছিলেন ।আর এই অসুস্থতা থাকার কারণে গোরখাই গ্রামের ঘোড়াকুড়ি শ্মশান ঘাটের পাইকড় গাছের ডালের সাথে গলায় লুঙ্গি পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় আত্মহত্যা করেন।
এ বিষয়ে পোরশা থানা ইনচার্জ অফিসার মোঃ জিয়াউর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন থানায় অপমৃত্যু মামলা রুজু হয়েছে ।লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে ।ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata