ঢাকা , মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ , ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
২০২৫ সালে সংখ্যালঘু সংক্রান্ত ৬৪৫ ঘটনার মধ্যে ৭১টি সাম্প্রদায়িক আজ রাজনৈতিক দলের প্রতিনিধিদের ব্রিফ করবে ইসি ইসি নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে প্রত্যাশা বিএনপির রাজনৈতিক ইশতেহারে অন্তর্ভুক্তির আহ্বান নির্বাচনের আগেই বাড়ছে সহিংসতা ময়মনসিংহ ৩৯ সংসদীয় আসনে নিরাপত্তা দিবে ১২৬ প্লাটুন বিজিবি দ্বিগুণ দামে বিক্রি, প্রমাণ থাকবে তাই রসিদ দেন না বিক্রেতারা ফেস অব ওয়ালটন এসি হলেন ক্রিকেটার তাসকিন আহমেদ নীলফামারীতে সেচ খাল ভেঙে শতাধিক একর ফসলি জমি প্লাবিত ফরিদপুরে গভীর রাতে পেট্রল পাম্পে ডাকাতি মানিকগঞ্জে গরুচোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা দেশের অর্থনৈতিক অবস্থা আইসিইউতে থেকে কেবিনে স্থানান্তর সাভারে কমিউনিটি সেন্টারের ৫ খুনেই জড়িত সম্রাট দাবি পুলিশের গণভোটের প্রচারণায় যারা প্রশ্ন তুলেছেন তারা মূলত পলাতক শক্তি -আদিলুর রহমান খান আশুলিয়ায় উদ্ধার হওয়া ৩৮ টুকরা কঙ্কালের রহস্য উদঘাটন বাড্ডায় সড়ক অবরোধ আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন অটোরিকশা চালকরা হকার উচ্ছেদের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল নন-লাইফ বীমাকারী প্রথম স্থানে প্রগতি ইন্সরেন্স লিমিটেড আগাম বন্যায় ফসলহানির শঙ্কা নিয়ে বোরো আবাদ শুরু কৃষকের পুঁজিবাজারে লেনদেন ২ মাসে সর্বোচ্চ

ফেনীতে গণঅভ্যুত্থানে ৩০ অস্ত্রধারীর ২৮ জন এখনো গ্রেফতার হয়নি

  • আপলোড সময় : ১৫-১২-২০২৫ ০৭:৩৮:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১২-২০২৫ ০৭:৩৮:৪০ অপরাহ্ন
ফেনীতে গণঅভ্যুত্থানে ৩০ অস্ত্রধারীর ২৮ জন এখনো গ্রেফতার হয়নি
ফেনী থেকে মফিজুর রহমান
ফেনীতে জুলাই গণঅভ্যুত্থানে গত বছরে ৪ আগস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় আওয়ামি সন্ত্রাসীদের গুলিতে সাত জন আন্দোলনকারী নিহত হয় এর একদিন পর ৫  আগস্ট পতন হয় আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের সরকার পরিবর্তন হলেও  গত এক বছরে ফেনীর মহিফালে ছাত্র-জনতা হত্যার মূল আসামিদের কেউ গ্রেফতার হননি সেদিনের ঘটনায় দৈনিক পত্রিকাগুলোতে অস্ত্র হাতে ছবি ছাপা হয়েছে ও প্রত্যক্ষদর্শীরা গুলি চালাতে দেখেছেন এমন ৩০ জনের মধ্যে কেবল দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।
অন্ত্রধারীদের পাশাপাশি ফেনীতে জুলাই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে নাম আসা সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীসহ জেলা আওয়ামী লীগের শিশু নেতাদের কেউ গ্রেফতার হননি। এই ঘটনায় ব্যবহৃত দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও উদ্ধার করতে পারেনি পুলিশ কী ঘটেছিল সেদিন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৪ আগস্ট সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল জড়ো হতে থাকে বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ।
আন্দোলনকারীরা মহিপাল ফ্লাই ওভারের নিচে জড়ো হয়ে স্লোগান দেন। একপযায়ে বেলা একটায় জোহরের আজান দিলে মহাসড়কে নামাজ আদায়ের জন্য দাঁড়িয়ে গড়েন বিক্ষোভকারীরা।
বেলা একটার পর নিজাম উদ্দিন হাজারীর নেতৃত্বে আওয়ামী লীগের সশস্ত্র কর্মীরা আন্দোলনকারীদের ওপর মুহুর্মুহু গুলিবর্ষণ শুরু করেন। তাঁদের নির্বিচার গুলিবর্ষণে ঘটনাস্থলেই মারা যান শিক্ষার্থীসহ পাঁচজন। গুলিবিদ্ধ হন শতাধিক শিক্ষার্থী ও সাধারণ মানুষ। গত ৪ আগস্টের হামলায় ফেনীতেই মারা যান সাতজন। এ ছাড়া ফেনীর আরও চার বাসিন্দা ঢাকা ও চট্টগ্রামে আন্দোলনে যোগ দিয়ে নিহত হন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য