ঢাকা , মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ , ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনগণকে থাকার আহ্বান ​গণভোট শুধু সরকারের প্রচারণা নয়, সবার দায়িত্ব-জ্বালানি উপদেষ্টা ​অধ্যাদেশের দাবিতে ঢাকা কলেজের সামনে ‘অধ্যাদেশ মঞ্চ’ তৈরি ২০২৫ সালে সংখ্যালঘু সংক্রান্ত ৬৪৫ ঘটনার মধ্যে ৭১টি সাম্প্রদায়িক আজ রাজনৈতিক দলের প্রতিনিধিদের ব্রিফ করবে ইসি ইসি নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে প্রত্যাশা বিএনপির রাজনৈতিক ইশতেহারে অন্তর্ভুক্তির আহ্বান নির্বাচনের আগেই বাড়ছে সহিংসতা ময়মনসিংহ ৩৯ সংসদীয় আসনে নিরাপত্তা দিবে ১২৬ প্লাটুন বিজিবি দ্বিগুণ দামে বিক্রি, প্রমাণ থাকবে তাই রসিদ দেন না বিক্রেতারা ফেস অব ওয়ালটন এসি হলেন ক্রিকেটার তাসকিন আহমেদ নীলফামারীতে সেচ খাল ভেঙে শতাধিক একর ফসলি জমি প্লাবিত ফরিদপুরে গভীর রাতে পেট্রল পাম্পে ডাকাতি মানিকগঞ্জে গরুচোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা দেশের অর্থনৈতিক অবস্থা আইসিইউতে থেকে কেবিনে স্থানান্তর সাভারে কমিউনিটি সেন্টারের ৫ খুনেই জড়িত সম্রাট দাবি পুলিশের গণভোটের প্রচারণায় যারা প্রশ্ন তুলেছেন তারা মূলত পলাতক শক্তি -আদিলুর রহমান খান আশুলিয়ায় উদ্ধার হওয়া ৩৮ টুকরা কঙ্কালের রহস্য উদঘাটন বাড্ডায় সড়ক অবরোধ আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন অটোরিকশা চালকরা হকার উচ্ছেদের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল

বাগেরহাটে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ১৬ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট

  • আপলোড সময় : ১৫-১২-২০২৫ ০৪:০৭:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১২-২০২৫ ০৪:০৭:৫৪ অপরাহ্ন
বাগেরহাটে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ১৬ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট
বাগেরহাট প্রতিনিধি বাগেরহাটের সদর উপজেলায় এক জাপান প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময়, ডাকাতরা বাড়ির সদস্যদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ১৬ ভরি স্বর্ণালংকার ও নগদ সাড়ে তিন লক্ষ টাকা লুট করে নেয়। গতকাল রোববার ভোর ৪টার দিকে উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের সুন্দরঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। জাপান প্রবাসীর বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা খন্দকার আবু জাফর জানান, ডাকাতরা কৌশলে ছাদে উঠে, গেট ভেঙে ঘরে প্রবেশ করে। এসময় তিনি ও তার স্ত্রী এবং বড় ছেলে ও তার স্ত্রী বাড়িতে ছিলেন। ভোর চারটার দিকে বাথরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠলে কয়েকজন ডাকাত অস্ত্রের মুখে তাকে জিম্মি করে। পরে তার হাত, পা ও মুখ বেঁধে পরিবারের অন্য সদস্যদেরও জিম্মি করে এবং বেঁধে ফেলে। এরপর বসতঘরের বিভিন্ন কক্ষ তছনছ করে প্রায় ১৬ ভরি স্বর্ণালংকার ও নগদ সাড়ে ৩ লাখ টাকা লুট করে নেয় ডাকাতরা। প্রবাসীর ভাই খন্দকার মাইনুল ইসলাম জানান, তিনিও এক সময় জাপানে থাকতেন। ডাকতরা তার কক্ষও তছনছ করেছে। সব মালামাল নিয়ে বের হয়ে যাওয়ার সময় আমাদের হত্যার হুমকি দিয়েছে। পুলিশ অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে পরে আবারও এভাবে ডাকাতি করা হবে এবং আমাদের হত্যা করে ফেলবে। বাগেরহাট সদর থানার ওসি মো. মাসুম খান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। অপরাধীদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে। এর আগে গত ৯ ডিসেম্বর দিন দুপুরে বাগেরহাট শহরের দশানী সংলগ্ন পুলিশ সুপারের বাংলোর বিপরীত পাশে ডয়চে ভেলের প্রবাসী সাংবাদিক আরাফাতুল ইসলামের বাড়িতে তালা ভেঙে দিনদুপুরে চুরির ঘটনা ঘটে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য