ঢাকা , মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ , ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
২০২৫ সালে সংখ্যালঘু সংক্রান্ত ৬৪৫ ঘটনার মধ্যে ৭১টি সাম্প্রদায়িক আজ রাজনৈতিক দলের প্রতিনিধিদের ব্রিফ করবে ইসি ইসি নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে প্রত্যাশা বিএনপির রাজনৈতিক ইশতেহারে অন্তর্ভুক্তির আহ্বান নির্বাচনের আগেই বাড়ছে সহিংসতা ময়মনসিংহ ৩৯ সংসদীয় আসনে নিরাপত্তা দিবে ১২৬ প্লাটুন বিজিবি দ্বিগুণ দামে বিক্রি, প্রমাণ থাকবে তাই রসিদ দেন না বিক্রেতারা ফেস অব ওয়ালটন এসি হলেন ক্রিকেটার তাসকিন আহমেদ নীলফামারীতে সেচ খাল ভেঙে শতাধিক একর ফসলি জমি প্লাবিত ফরিদপুরে গভীর রাতে পেট্রল পাম্পে ডাকাতি মানিকগঞ্জে গরুচোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা দেশের অর্থনৈতিক অবস্থা আইসিইউতে থেকে কেবিনে স্থানান্তর সাভারে কমিউনিটি সেন্টারের ৫ খুনেই জড়িত সম্রাট দাবি পুলিশের গণভোটের প্রচারণায় যারা প্রশ্ন তুলেছেন তারা মূলত পলাতক শক্তি -আদিলুর রহমান খান আশুলিয়ায় উদ্ধার হওয়া ৩৮ টুকরা কঙ্কালের রহস্য উদঘাটন বাড্ডায় সড়ক অবরোধ আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন অটোরিকশা চালকরা হকার উচ্ছেদের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল নন-লাইফ বীমাকারী প্রথম স্থানে প্রগতি ইন্সরেন্স লিমিটেড আগাম বন্যায় ফসলহানির শঙ্কা নিয়ে বোরো আবাদ শুরু কৃষকের পুঁজিবাজারে লেনদেন ২ মাসে সর্বোচ্চ

পিএসজির দলীয় বাসে পাথর নিক্ষেপ, আটক দুই

  • আপলোড সময় : ১২-১২-২০২৫ ০৭:৪৩:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১২-২০২৫ ০৭:৪৩:২৯ অপরাহ্ন
পিএসজির দলীয় বাসে পাথর নিক্ষেপ, আটক দুই
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে একধিকবার চেষ্টা করেও গোলের দেখা পায়নি পিএসজি। বর্তমান চ্যাম্পিয়নরা মাঠে দুর্দান্ত খেলার পরও হোঁচট খেতে হয়েছে বিলবাওয়ের মাঠে। পয়েন্ট ভাগাভাগির সেই ম্যাচ শেষে রাতে হোটেলে ফিরে যায় দুই দল। জানা গেছে, বিলবাওয়ে হোটেলের বাইরে পিএসজির গাড়িতে পাথর ছুঁড়ে মারার ঘটনা ঘটেছে। নাম প্রকাশে অনিচ্ছুক পিএসজি দলীয় সূত্রে এই তথ্যটি প্রকাশ করেছে বার্তাসংস্থা এএফপি। সূত্রের দেওয়া তথ্যমতে, ঘটনার সময় বাসটি পার্ক করা ছিল এবং তাতে কোনো যাত্রী ছিল না। মিডিয়া প্রতিবেদনে বলা হয়েছে, গাড়ির কাচ দুটি ভেঙে গেছে এবং এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তবে পিএসজি ক্লাবের সদস্যরা বৃহস্পতিবার সকালে নির্ধারিত ফ্লাইট ধরে প্যারিস যাওয়ার জন্য নিরাপদে বিমানবন্দরে যেতে পেরেছেন। সূত্র আরও জানিয়েছে, ঘটনাটি নিয়ে অভিযোগ দায়েরের কথা ভাবছে ক্লাবটি। গত বুধবার রাতে ইউরোপের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি বিলবাওয়ের বিপক্ষে ০-০ গোলে ড্র করে। ৩৬ দলের এই লিগে পিএসজি অবস্থান করছে তৃতীয় স্থানে, আর বিলবাও রয়েছে ২৮তম স্থানে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স