ঢাকা , মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ , ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
২০২৫ সালে সংখ্যালঘু সংক্রান্ত ৬৪৫ ঘটনার মধ্যে ৭১টি সাম্প্রদায়িক আজ রাজনৈতিক দলের প্রতিনিধিদের ব্রিফ করবে ইসি ইসি নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে প্রত্যাশা বিএনপির রাজনৈতিক ইশতেহারে অন্তর্ভুক্তির আহ্বান নির্বাচনের আগেই বাড়ছে সহিংসতা ময়মনসিংহ ৩৯ সংসদীয় আসনে নিরাপত্তা দিবে ১২৬ প্লাটুন বিজিবি দ্বিগুণ দামে বিক্রি, প্রমাণ থাকবে তাই রসিদ দেন না বিক্রেতারা ফেস অব ওয়ালটন এসি হলেন ক্রিকেটার তাসকিন আহমেদ নীলফামারীতে সেচ খাল ভেঙে শতাধিক একর ফসলি জমি প্লাবিত ফরিদপুরে গভীর রাতে পেট্রল পাম্পে ডাকাতি মানিকগঞ্জে গরুচোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা দেশের অর্থনৈতিক অবস্থা আইসিইউতে থেকে কেবিনে স্থানান্তর সাভারে কমিউনিটি সেন্টারের ৫ খুনেই জড়িত সম্রাট দাবি পুলিশের গণভোটের প্রচারণায় যারা প্রশ্ন তুলেছেন তারা মূলত পলাতক শক্তি -আদিলুর রহমান খান আশুলিয়ায় উদ্ধার হওয়া ৩৮ টুকরা কঙ্কালের রহস্য উদঘাটন বাড্ডায় সড়ক অবরোধ আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন অটোরিকশা চালকরা হকার উচ্ছেদের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল নন-লাইফ বীমাকারী প্রথম স্থানে প্রগতি ইন্সরেন্স লিমিটেড আগাম বন্যায় ফসলহানির শঙ্কা নিয়ে বোরো আবাদ শুরু কৃষকের পুঁজিবাজারে লেনদেন ২ মাসে সর্বোচ্চ

হারমান-যুবরাজের নামে চন্ডিগড় স্টেডিয়ামে স্ট্যান্ড

  • আপলোড সময় : ১২-১২-২০২৫ ০৭:৪১:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১২-২০২৫ ০৭:৪১:৩৯ অপরাহ্ন
হারমান-যুবরাজের নামে চন্ডিগড় স্টেডিয়ামে স্ট্যান্ড
নিউ চন্ডিগড় স্টেডিয়ামের গ্যালারি নামকরণ করা হয়েছে ভারত নারী দলের অধিনায়ক হারমানপ্রিত কর ও সাবেক পুরুষ দলের অলরান্ডার যুবরাজ সিং। দুজনই ভারতের হয়ে জিতেছেন বিশ্বকাপ। দিনকয়েক আগেই অধিনায়ক হিসেবে নারী দলকে বিশ্বকাপ জিতিয়েছেন হারমান আর ২০১১ পুরুষদের ওয়ানডে বিশ্বকাপের ম্যান অব দ্য টুর্নামেন্ট ছিলেন যুবরাজ। তিনি অবশ্য ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছেন। গত বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়ানোর আগে উদ্বোধন করা হয় স্ট্যান্ড দুটি। বিশেষ এই মুহূর্তে মাঠে হারমান ও যুবরাজকে ঘিরে উপস্থিত ছিলেন তাদের সতীর্থ, পরিবার ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। উদ্বোধনের আগে ম্যাচকে কেন্দ্র করে প্রি-টকেও কথা বলেন যুবরাজ। ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যান যুবরাজ সিং। ২০০০ সালে অভিষেক হয়েছিল তার জাতীয় দলে। ভারতের হয়ে ৪০ টেস্ট, ৩০৪ ওয়ানডে ও ৫৮ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। সবশেষ ভারতের জার্সিতে মাঠে নেমেছিলেন ২০১৭ সালে। ২০১১ ওয়ানডে বিশ্বকাপে ৩৬২ রান ও ১৫ উইকেট নিয়ে নির্বাচিত হয়েছিলেন টুর্নামেন্ট সেরা। ভারতের শিরোপা জয়ে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। গত নভেম্বরে ভারতের প্রথম নারী বিশ্বকাপ জয়ের নেতৃত্ব দেওয়া হরমনপ্রিত কর নারী ক্রিকেটের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব। ২০০৯ সালে আন্তর্জাতিক অভিষেক করা এই আক্রমণাত্মক ব্যাটার এখন পর্যন্ত খেলেছেন ৬ টেস্ট, ১৬১ ওয়ানডে ও ১৮২ টি-টোয়েন্টি ম্যাচ।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স