ঢাকা , মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ , ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
২০২৫ সালে সংখ্যালঘু সংক্রান্ত ৬৪৫ ঘটনার মধ্যে ৭১টি সাম্প্রদায়িক আজ রাজনৈতিক দলের প্রতিনিধিদের ব্রিফ করবে ইসি ইসি নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে প্রত্যাশা বিএনপির রাজনৈতিক ইশতেহারে অন্তর্ভুক্তির আহ্বান নির্বাচনের আগেই বাড়ছে সহিংসতা ময়মনসিংহ ৩৯ সংসদীয় আসনে নিরাপত্তা দিবে ১২৬ প্লাটুন বিজিবি দ্বিগুণ দামে বিক্রি, প্রমাণ থাকবে তাই রসিদ দেন না বিক্রেতারা ফেস অব ওয়ালটন এসি হলেন ক্রিকেটার তাসকিন আহমেদ নীলফামারীতে সেচ খাল ভেঙে শতাধিক একর ফসলি জমি প্লাবিত ফরিদপুরে গভীর রাতে পেট্রল পাম্পে ডাকাতি মানিকগঞ্জে গরুচোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা দেশের অর্থনৈতিক অবস্থা আইসিইউতে থেকে কেবিনে স্থানান্তর সাভারে কমিউনিটি সেন্টারের ৫ খুনেই জড়িত সম্রাট দাবি পুলিশের গণভোটের প্রচারণায় যারা প্রশ্ন তুলেছেন তারা মূলত পলাতক শক্তি -আদিলুর রহমান খান আশুলিয়ায় উদ্ধার হওয়া ৩৮ টুকরা কঙ্কালের রহস্য উদঘাটন বাড্ডায় সড়ক অবরোধ আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন অটোরিকশা চালকরা হকার উচ্ছেদের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল নন-লাইফ বীমাকারী প্রথম স্থানে প্রগতি ইন্সরেন্স লিমিটেড আগাম বন্যায় ফসলহানির শঙ্কা নিয়ে বোরো আবাদ শুরু কৃষকের পুঁজিবাজারে লেনদেন ২ মাসে সর্বোচ্চ

অন্তর্বর্তী সরকারের ১৬ মাসে দুই হাজার আন্দোলন হয়েছে-প্রেস সচিব

  • আপলোড সময় : ১২-১২-২০২৫ ১২:১৫:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১২-২০২৫ ১২:১৫:২১ পূর্বাহ্ন
অন্তর্বর্তী সরকারের ১৬ মাসে দুই হাজার আন্দোলন হয়েছে-প্রেস সচিব
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে গত ১৬ মাসে ২ হাজার আন্দোলন হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত সাপ্তাহিক সভার বিষয়ে জানাতে এ ব্রিফিং আয়োজন করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্বগ্রহণের পরে আমরা দেখেছি গত ১৬ মাসে ২ হাজারটা আন্দোলন হয়েছে। অন্তর্বর্তী সরকারের একটা সিদ্ধান্ত ছিল এই আন্দোলনগুলোকে শান্তিপূর্ণভাবে মোকাবিলা করা। আপনারা দেখেছেন এই দুই হাজার আন্দোলনের ক্ষেত্রে একবারও কোনো লাইফ বুলেট ব্যবহার করা হয়নি, রাবার বুলেটও নিক্ষেপ করা হয়নি। তিনি বলেন, খুব রেয়ার ক্ষেত্রে টিয়ারগ্যাস মারা হয়েছে। কিছু ক্ষেত্রে পানি বা মৃদু লাঠিচার্জ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে এটা একটা রেয়ার ঘটনা। তফসিল ঘোষণার পর যেকোনো বেআইনি, অবৈধ আন্দোলন কঠোর হস্তে দমন করা হবে বলে জানান প্রেস সচিব।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স