ঢাকা , মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ , ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
২০২৫ সালে সংখ্যালঘু সংক্রান্ত ৬৪৫ ঘটনার মধ্যে ৭১টি সাম্প্রদায়িক আজ রাজনৈতিক দলের প্রতিনিধিদের ব্রিফ করবে ইসি ইসি নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে প্রত্যাশা বিএনপির রাজনৈতিক ইশতেহারে অন্তর্ভুক্তির আহ্বান নির্বাচনের আগেই বাড়ছে সহিংসতা ময়মনসিংহ ৩৯ সংসদীয় আসনে নিরাপত্তা দিবে ১২৬ প্লাটুন বিজিবি দ্বিগুণ দামে বিক্রি, প্রমাণ থাকবে তাই রসিদ দেন না বিক্রেতারা ফেস অব ওয়ালটন এসি হলেন ক্রিকেটার তাসকিন আহমেদ নীলফামারীতে সেচ খাল ভেঙে শতাধিক একর ফসলি জমি প্লাবিত ফরিদপুরে গভীর রাতে পেট্রল পাম্পে ডাকাতি মানিকগঞ্জে গরুচোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা দেশের অর্থনৈতিক অবস্থা আইসিইউতে থেকে কেবিনে স্থানান্তর সাভারে কমিউনিটি সেন্টারের ৫ খুনেই জড়িত সম্রাট দাবি পুলিশের গণভোটের প্রচারণায় যারা প্রশ্ন তুলেছেন তারা মূলত পলাতক শক্তি -আদিলুর রহমান খান আশুলিয়ায় উদ্ধার হওয়া ৩৮ টুকরা কঙ্কালের রহস্য উদঘাটন বাড্ডায় সড়ক অবরোধ আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন অটোরিকশা চালকরা হকার উচ্ছেদের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল নন-লাইফ বীমাকারী প্রথম স্থানে প্রগতি ইন্সরেন্স লিমিটেড আগাম বন্যায় ফসলহানির শঙ্কা নিয়ে বোরো আবাদ শুরু কৃষকের পুঁজিবাজারে লেনদেন ২ মাসে সর্বোচ্চ

৬৫ হাজার ৫০২ প্রধান শিক্ষকের বেতনস্কেল উন্নীতকরণে অনুমোদন

  • আপলোড সময় : ১১-১২-২০২৫ ০৫:০৭:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৫ ০৫:০৭:৫১ অপরাহ্ন
৬৫ হাজার ৫০২ প্রধান শিক্ষকের বেতনস্কেল উন্নীতকরণে অনুমোদন
৬৫ হাজার ৫০২ প্রধান শিক্ষকের পদের বেতন স্কেল ১১ গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণে অনুমোদন দিয়েছে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি। গতকাল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে। প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির ২০২৫-২৬ অর্থবছরের ৮ম সভার কার্যবিবরণী অনুযায়ী, গত ৩ ডিসেম্বর মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এই বিষয়ের ওপর আলোচনা ও সিদ্ধান্ত হয়। চিঠিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ হাজার ৫০২টি প্রধান শিক্ষকের পদের বেতন স্কেল ১১ গ্রেড হতে ১০ গ্রেডে উন্নীতকরণের প্রস্তাব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব উপস্থাপন করেন। সভাকে অবহিত করা হয় যে, রিট পিটিশন নম্বর ৩২১৪/২০১৮ অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন স্কেল গ্রেড-১১ থেকে গ্রেড-১০ এ উন্নীতকরণ করে সরকারি আদেশ জারি করা হয়েছে। উক্ত ৪৫ জন প্রধান শিক্ষকের ধারাবাহিকতায় অবশিষ্ট ৬৫ হাজার ৫০২টি প্রধান শিক্ষক পদের বেতন স্কেল গ্রেড-১১ থেকে গ্রেড-১০ এ উন্নীতকরণের প্রস্তাব করা হলে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্মতি প্রদান করেছে। অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ সম্মতি প্রদান করেছে। অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ উক্ত ৬৫ হাজার ৫০২টি পদের বেতন স্কেল ১০ম গ্রেডে নির্ধারণ করেছে। সভায় বিস্তারিত পর্যালোচনা করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ হাজার ৫০২টি প্রধান শিক্ষকের পদের বেতন স্কেল ১১ গ্রেড হতে ১০ গ্রেডে উন্নীতকরণের সুপারিশ করা যেতে পারে মর্মে সভায় ঐকমত্য প্রকাশ করা হয়। সভায় সিদ্ধান্ত হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫ হাজার ৫০২টি প্রধান শিক্ষকের পদের বেতন গ্রেড-১১ থেকে গ্রেড-১০ এ উন্নীতকরণের সুপারিশ করা হলো। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগ কর্তৃক আরোপিত শর্তাদি (প্রযোজ্য ক্ষেত্রে) প্রতিপালন এবং অন্যান্য প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স