রাজধানীর পল্টনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিটেকটিভ ট্রেনিং স্কুল (ডিটিএস) থেকে একজন পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম আফতাব উদ্দিন রিগান। তিনি পুলিশের একজন উপ-পরিদর্শকের (এসআই) ছিলেন। তার কর্মস্থল ছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল সিকিউরিটি ফোর্সে। গতকাল বুধবার পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করি।
তিনি জানান, আফতাব উদ্দিন ৩৫তম আউটসাইড ক্যাডেট-এসআই’-এর ট্রেনিং শেষে ২০১৭ সালে যোগদান করেন। তার বাড়ি মৌলভীবাজার জেলায়। তিনি সিআইডির ডিটেকটিভ ট্রেনিং স্কুলের ডরমেটরিতে ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
সিআইডির ট্রেনিং সেন্টার থেকে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আপলোড সময় : ১১-১২-২০২৫ ১২:২৭:৫২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১১-১২-২০২৫ ১২:২৭:৫২ পূর্বাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্টাফ রিপোর্টার