স্থগিত করা হয়েছে মোবাইল ব্যবসায়ীদের অবরোধ। ব্যবসায়ীদের দাবি মেনে ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থা সংস্কারে আশ্বাস দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গত রোববার রাত পৌনে ৯টার দিকে বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী এ আশ্বাস দেন। এতে চলমান বিটিআরসি অবরোধ কর্মসূচি ৯ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছেন দেশের মোবাইল ব্যবসায়ীরা। তবে এনইআইআর সংস্কারের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব মোবাইলের দোকান বন্ধ রাখবেন তারা। বিটিআরসি চেয়ারম্যান জানান, এনইআইআর সংক্রান্ত সব জটিলতা নিরসনে বিটিআরসিতে যৌথ বৈঠকের আয়োজন করা হবে। বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা, অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা, এনবিআর চেয়ারম্যান, বাণিজ্য সচিব, মোবাইল ফোন ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন এবং মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের (এমবিসিবি) প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। বিটিআরসি চেয়ারম্যানের এমন আশ্বাসে ব্যবসায়ীরা আশাবাদী। তারা আশা করছেন, আলোচনার মাধ্যমে এনইআইআর ইস্যুর কার্যকর সমাধান বের হবে এবং বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
বিটিআরসির আশ্বাসে মোবাইল ব্যবসায়ীদের অবরোধ স্থগিত
- আপলোড সময় : ০৯-১২-২০২৫ ০৩:১০:২৮ অপরাহ্ন
- আপডেট সময় : ০৯-১২-২০২৫ ০৩:১০:২৮ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্টাফ রিপোর্টার