ঢাকা , মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ , ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
২০২৫ সালে সংখ্যালঘু সংক্রান্ত ৬৪৫ ঘটনার মধ্যে ৭১টি সাম্প্রদায়িক আজ রাজনৈতিক দলের প্রতিনিধিদের ব্রিফ করবে ইসি ইসি নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে প্রত্যাশা বিএনপির রাজনৈতিক ইশতেহারে অন্তর্ভুক্তির আহ্বান নির্বাচনের আগেই বাড়ছে সহিংসতা ময়মনসিংহ ৩৯ সংসদীয় আসনে নিরাপত্তা দিবে ১২৬ প্লাটুন বিজিবি দ্বিগুণ দামে বিক্রি, প্রমাণ থাকবে তাই রসিদ দেন না বিক্রেতারা ফেস অব ওয়ালটন এসি হলেন ক্রিকেটার তাসকিন আহমেদ নীলফামারীতে সেচ খাল ভেঙে শতাধিক একর ফসলি জমি প্লাবিত ফরিদপুরে গভীর রাতে পেট্রল পাম্পে ডাকাতি মানিকগঞ্জে গরুচোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা দেশের অর্থনৈতিক অবস্থা আইসিইউতে থেকে কেবিনে স্থানান্তর সাভারে কমিউনিটি সেন্টারের ৫ খুনেই জড়িত সম্রাট দাবি পুলিশের গণভোটের প্রচারণায় যারা প্রশ্ন তুলেছেন তারা মূলত পলাতক শক্তি -আদিলুর রহমান খান আশুলিয়ায় উদ্ধার হওয়া ৩৮ টুকরা কঙ্কালের রহস্য উদঘাটন বাড্ডায় সড়ক অবরোধ আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন অটোরিকশা চালকরা হকার উচ্ছেদের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল নন-লাইফ বীমাকারী প্রথম স্থানে প্রগতি ইন্সরেন্স লিমিটেড আগাম বন্যায় ফসলহানির শঙ্কা নিয়ে বোরো আবাদ শুরু কৃষকের পুঁজিবাজারে লেনদেন ২ মাসে সর্বোচ্চ

পূর্বঘোষিত বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচি স্থগিতের ঘোষণা

  • আপলোড সময় : ০৭-১২-২০২৫ ১০:১৫:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৫ ১০:১৫:১৮ অপরাহ্ন
পূর্বঘোষিত বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচি স্থগিতের ঘোষণা
পূর্বঘোষিত বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচি এক সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেছে একীভূত হওয়া সম্মিলিত ইসলামী ব্যাংকের ভুক্তভোগী গ্রাহকরা। গতকাল রোববার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আলিফ রেজা (ইউনিয়ন ব্যাংক), কামরুজ্জামান (ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক), বাহাউদ্দীন আল মামুন (এক্সিম ব্যাংক) প্রমুখ। লিখিত বক্তব্যে মো. পলাশ বলেন, একীভূত হওয়া পাঁচ ইসলামী ব্যাংক হলো- এক্সিম, এসআইবিএল, এফএসআইবি, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামি ব্যাংক। আমাদের কষ্টার্জিত টাকা এসব ব্যাংকের ভল্টে সুরক্ষিত থাকা সত্ত্বেও সেই টাকা ফিরে পাওয়ার আশায় আমরা আজ পথে পথে ঘুরছি। গত ২৮ নভেম্বর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন থেকে আমরা ৪ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে একটি সুনির্দিষ্ট আল্টিমেটাম দিয়েছিলাম। তিনি বলেন, আমরা আনন্দের সঙ্গে জানাতে চাই যে, গভর্নর বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে আগামী সপ্তাহ থেকে ব্যাংকের কার্যক্রম শুরু করার আশ্বাস দিয়েছেন। ফলে আমাদের পূর্বঘোষিত বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচি আপাতত এক সপ্তাহের জন্য স্থগিত করা হলো। আমরা আশা করি, এই সময়ের মধ্যে আমাদের দাবির অনুকূলে আশানুরূপ ফল পাব। তিনি আরও বলেন, তবে আমাদের মূল উদ্বেগ এখনো রয়ে গেছে। কর্তৃপক্ষ ২ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়ী হিসাবের নিরাপত্তা দিলেও ২ লাখ টাকার অধিক সম্পূর্ণ আমানতের- যেমন এফডিআর, ডিপিএস ও সঞ্চয়পত্র- সম্পর্কে এখনো কোনো লিখিত বা স্পষ্ট ঘোষণা পাইনি। আমরা এ বিষয়ে পরিষ্কার অবস্থান চাই।
সংবাদ সম্মেলনে উপস্থাপিত দাবিগুলো
১) গেজেটের মাধ্যমে সকল আমানতকারীর সম্পূর্ণ আমানতের শতভাগ নিরাপত্তা ঘোষণা করতে হবে (সঞ্চয়ী, চলতি হিসাব, এফডিআর, ডিপিএস- সবই মুনাফাসহ ফেরত দিতে হবে)। ২) টাকা কখন, কীভাবে এবং কোন ধাপে ফেরত দেওয়া হবে- তার একটি সুস্পষ্ট রোডম্যাপ গেজেট আকারে দ্রুত প্রকাশ করতে হবে। ৩) আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনতে ব্যাংকের সকল লেনদেন স্বাভাবিক করতে হবে। প্রয়োজনে প্রতি মাসে নির্দিষ্ট উত্তোলনসীমা নির্ধারণ করা যেতে পারে। ৪) লেনদেন স্বাভাবিক করার স্বার্থে নির্দিষ্ট লিমিট নির্ধারণ করে সব ধরনের অনলাইন লেনদেন চালু করতে হবে। ৫) ৬৫ বছর ঊর্ধ্ব বয়স্ক ও ক্যান্সার রোগী আমানতকারীদের সম্পূর্ণ টাকা তাৎক্ষণিক ফেরতযোগ্য হিসেবে নীতিমালা প্রণয়ন করতে হবে। ৬) গ্রাহকের আস্থা পুনরুদ্ধারের জন্য আগামী ১১ ডিসেম্বরের মধ্যে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম পুরোপুরি চালু করতে হবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স