ঢাকা , মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ , ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
২০২৫ সালে সংখ্যালঘু সংক্রান্ত ৬৪৫ ঘটনার মধ্যে ৭১টি সাম্প্রদায়িক আজ রাজনৈতিক দলের প্রতিনিধিদের ব্রিফ করবে ইসি ইসি নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে প্রত্যাশা বিএনপির রাজনৈতিক ইশতেহারে অন্তর্ভুক্তির আহ্বান নির্বাচনের আগেই বাড়ছে সহিংসতা ময়মনসিংহ ৩৯ সংসদীয় আসনে নিরাপত্তা দিবে ১২৬ প্লাটুন বিজিবি দ্বিগুণ দামে বিক্রি, প্রমাণ থাকবে তাই রসিদ দেন না বিক্রেতারা ফেস অব ওয়ালটন এসি হলেন ক্রিকেটার তাসকিন আহমেদ নীলফামারীতে সেচ খাল ভেঙে শতাধিক একর ফসলি জমি প্লাবিত ফরিদপুরে গভীর রাতে পেট্রল পাম্পে ডাকাতি মানিকগঞ্জে গরুচোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা দেশের অর্থনৈতিক অবস্থা আইসিইউতে থেকে কেবিনে স্থানান্তর সাভারে কমিউনিটি সেন্টারের ৫ খুনেই জড়িত সম্রাট দাবি পুলিশের গণভোটের প্রচারণায় যারা প্রশ্ন তুলেছেন তারা মূলত পলাতক শক্তি -আদিলুর রহমান খান আশুলিয়ায় উদ্ধার হওয়া ৩৮ টুকরা কঙ্কালের রহস্য উদঘাটন বাড্ডায় সড়ক অবরোধ আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন অটোরিকশা চালকরা হকার উচ্ছেদের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল নন-লাইফ বীমাকারী প্রথম স্থানে প্রগতি ইন্সরেন্স লিমিটেড আগাম বন্যায় ফসলহানির শঙ্কা নিয়ে বোরো আবাদ শুরু কৃষকের পুঁজিবাজারে লেনদেন ২ মাসে সর্বোচ্চ

ফটো সাংবাদিক রফিক এনায়েত আর নেই

  • আপলোড সময় : ০৬-১২-২০২৫ ১২:৫২:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১২-২০২৫ ১২:৫২:৩২ পূর্বাহ্ন
ফটো সাংবাদিক রফিক এনায়েত আর নেই
বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের সম্মানিত সদস্য ও কয়েকবারের কার্যনির্বাহী কমিটির সদস্য, প্রবীণ ফটোসাংবাদিক রফিক উদ্দিন এনায়েত (৬১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার সকাল ১১টায় সরকারি কর্মচারী হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন যাবত তিনি শারিরীক জটিল অসুস্থতায় ভুগছিলেন।
মরহুম রফিক উদ্দিন এনায়েত দীর্ঘদিন পেশাদার ফটো সাংবাদিকতার সঙ্গে ইংরেজি দৈনিক সংবাদপত্র  নিউ নেশন ও বাংলার চোখ (নিউজ এজেন্সী)তে কর্মরত  ছিলেন এবং তার কর্মজীবনে সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতার মাধ্যমে সহকর্মীদের কাছে সম্মান অর্জন করেছেন। তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড নিঃস্বার্থভাবে পরিচালনা করেছেন, যার মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও অনেক শুভানুধ্যায়ী রেখে গেছেন। মরহুমকে নোয়াখালীর হাতিয়া পৌরসভার চর কৈলাশ গ্রামে  তার নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশনের পক্ষ থেকে সভাপতি এ কে এম মহসীন ও সাধারণ সম্পাদক বাবুল তালুকদার মরহুমের রূহের মাগফিরাত কামনা করছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স