ঢাকা , মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ , ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
২০২৫ সালে সংখ্যালঘু সংক্রান্ত ৬৪৫ ঘটনার মধ্যে ৭১টি সাম্প্রদায়িক আজ রাজনৈতিক দলের প্রতিনিধিদের ব্রিফ করবে ইসি ইসি নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে প্রত্যাশা বিএনপির রাজনৈতিক ইশতেহারে অন্তর্ভুক্তির আহ্বান নির্বাচনের আগেই বাড়ছে সহিংসতা ময়মনসিংহ ৩৯ সংসদীয় আসনে নিরাপত্তা দিবে ১২৬ প্লাটুন বিজিবি দ্বিগুণ দামে বিক্রি, প্রমাণ থাকবে তাই রসিদ দেন না বিক্রেতারা ফেস অব ওয়ালটন এসি হলেন ক্রিকেটার তাসকিন আহমেদ নীলফামারীতে সেচ খাল ভেঙে শতাধিক একর ফসলি জমি প্লাবিত ফরিদপুরে গভীর রাতে পেট্রল পাম্পে ডাকাতি মানিকগঞ্জে গরুচোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা দেশের অর্থনৈতিক অবস্থা আইসিইউতে থেকে কেবিনে স্থানান্তর সাভারে কমিউনিটি সেন্টারের ৫ খুনেই জড়িত সম্রাট দাবি পুলিশের গণভোটের প্রচারণায় যারা প্রশ্ন তুলেছেন তারা মূলত পলাতক শক্তি -আদিলুর রহমান খান আশুলিয়ায় উদ্ধার হওয়া ৩৮ টুকরা কঙ্কালের রহস্য উদঘাটন বাড্ডায় সড়ক অবরোধ আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন অটোরিকশা চালকরা হকার উচ্ছেদের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল নন-লাইফ বীমাকারী প্রথম স্থানে প্রগতি ইন্সরেন্স লিমিটেড আগাম বন্যায় ফসলহানির শঙ্কা নিয়ে বোরো আবাদ শুরু কৃষকের পুঁজিবাজারে লেনদেন ২ মাসে সর্বোচ্চ

যুক্তরাষ্ট্র ইউক্রেনের সঙ্গে বেঈমানি করতে পারে, জেলেনস্কিকে ম্যাক্রোঁ

  • আপলোড সময় : ০৫-১২-২০২৫ ০৮:১১:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১২-২০২৫ ০৮:১১:২৭ অপরাহ্ন
যুক্তরাষ্ট্র ইউক্রেনের সঙ্গে বেঈমানি করতে পারে, জেলেনস্কিকে ম্যাক্রোঁ
যুক্তরাষ্ট্র ইউক্রেনের সঙ্গে বেঈমানি করতে পারে বলে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সতর্কতা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। একাধিক ইউরোপীয় নেতাদের ফাঁস হওয়া ফোনকলের নোটের বরাতে জার্মান ম্যাগাজিন ডার স্পিগেল গত বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
ম্যাগাজিনটি বলেছে, তারা গত সোমবারের একটি ফোনকলের সারাংশ পেয়েছে। এতে একাধিক ইউরোপীয় রাষ্ট্র প্রধানদের সরাসরি বক্তব্য রয়েছে। এতে তারা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্যোগ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। এতে পাওয়া গেছে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ জেলেনস্কিকে সতর্কতা দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র কোনো নিরাপত্তার গ্যারান্টি দেওয়া ছাড়াই তাদের ভূখণ্ড নিয়ে বেঈমানি করতে পারে। অপরদিকে জার্মান চ্যান্সেরল ফ্রেডরিক মার্জ জেলেনস্কিকে সতর্কতা দিয়ে বলেছেন, ‘তার সতর্ক থাকতে হবে’। তিনি বলেন, তারা আপনাদের এবং আমাদের উভয়ের সঙ্গে খেলছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের চুক্তির আলোচনা করতে সম্প্রতি মস্কোতে যান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ এবং জার্ড ক্রুশনার। জার্মান চ্যান্সেলর মূলত এ দুজনের মস্কো সফরকে ইঙ্গিত করেছেন। এছাড়া অন্যান্য নেতারাও উদ্বেগ প্রকাশ করেছেন। এরমধ্যে ফিনল্যান্ডের আলেক্সান্ডার স্টাব সতর্কতা দিয়ে বলেছেন, ওই ব্যক্তিদের কাছে ইউক্রেন এবং জেলেনস্কিকে আমাদের একা ছেড়ে দেওয়া ঠিক হবে না। এমনকি ন্যাটোর মহাসচিব মার্ক রুট্টে, যিনি প্রকাশ্যে ট্রাম্পের বেশ প্রশংসা করেন, তিনিও ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে একমত প্রকাশ করে বলেছেন, আমাদের জেলেনস্কিকে রক্ষা করতে হবে। এদিকে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল জার্মান ম্যাগাজিনটি। তবে তারা কেউ এ নিয়ে মন্তব্য করতে রাজি হননি। গত মাসে যুক্তরাষ্ট্র ২৮ দফার একটি শান্তিচুক্তির প্রস্তাব দেয়। সেখানে একটি দফা আছে, চুক্তি হলে ইউক্রেনকে পুরো ডনবাস ছেড়ে দিতে হবে। এমনকি যেসব অঞ্চল তাদের নিয়ন্ত্রণে আছে সেখান থেকেও ইউক্রেনীয় সেনাদের সরে যেতে হবে। ইউরোপের নেতারা বলছেন, এ চুক্তির বেশিরভাগই রাশিয়ার পক্ষে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স