ঢাকা , মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ , ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
২০২৫ সালে সংখ্যালঘু সংক্রান্ত ৬৪৫ ঘটনার মধ্যে ৭১টি সাম্প্রদায়িক আজ রাজনৈতিক দলের প্রতিনিধিদের ব্রিফ করবে ইসি ইসি নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে প্রত্যাশা বিএনপির রাজনৈতিক ইশতেহারে অন্তর্ভুক্তির আহ্বান নির্বাচনের আগেই বাড়ছে সহিংসতা ময়মনসিংহ ৩৯ সংসদীয় আসনে নিরাপত্তা দিবে ১২৬ প্লাটুন বিজিবি দ্বিগুণ দামে বিক্রি, প্রমাণ থাকবে তাই রসিদ দেন না বিক্রেতারা ফেস অব ওয়ালটন এসি হলেন ক্রিকেটার তাসকিন আহমেদ নীলফামারীতে সেচ খাল ভেঙে শতাধিক একর ফসলি জমি প্লাবিত ফরিদপুরে গভীর রাতে পেট্রল পাম্পে ডাকাতি মানিকগঞ্জে গরুচোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা দেশের অর্থনৈতিক অবস্থা আইসিইউতে থেকে কেবিনে স্থানান্তর সাভারে কমিউনিটি সেন্টারের ৫ খুনেই জড়িত সম্রাট দাবি পুলিশের গণভোটের প্রচারণায় যারা প্রশ্ন তুলেছেন তারা মূলত পলাতক শক্তি -আদিলুর রহমান খান আশুলিয়ায় উদ্ধার হওয়া ৩৮ টুকরা কঙ্কালের রহস্য উদঘাটন বাড্ডায় সড়ক অবরোধ আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন অটোরিকশা চালকরা হকার উচ্ছেদের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল নন-লাইফ বীমাকারী প্রথম স্থানে প্রগতি ইন্সরেন্স লিমিটেড আগাম বন্যায় ফসলহানির শঙ্কা নিয়ে বোরো আবাদ শুরু কৃষকের পুঁজিবাজারে লেনদেন ২ মাসে সর্বোচ্চ

দক্ষিণখানে সাংবাদিক ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি

  • আপলোড সময় : ০৪-১২-২০২৫ ১২:১৮:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১২-২০২৫ ১২:১৮:৪৩ পূর্বাহ্ন
দক্ষিণখানে  সাংবাদিক ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি
তুরাগ থেকে মনির হোসেন জীবন
বাংলাদেশ থেকে পোল্যান্ডে লোক পাঠানোর নামে মিথ্যা প্রতিশ্রুতি-প্রলোভন দেখিয়ে ভুয়া পারমিটটি দিয়ে মোটা অঙ্কের টাকা কৌশলে হাতিয়ে সংঘবদ্ধ একটি প্রতারক চক্র। এ চক্রের খপ্পরে পড়ে সর্বস্বান্ত হয়েছে সাধারণ মানুষ।  ইতোমধ্যে টাকা দিয়ে এই গ্রুপের দ্বারা অহেতুক হয়রানির শিকার হয়েছেন জাতীয় দৈনিক মানবকন্ঠ পত্রিকার স্পোর্টস ডেস্ক ইনচার্জ রাহুল বিশ্বাস। এছাড়া এ চক্রটি সাংবাদিক ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের হুমকি, ভয়ভীতি, বাড়িতে জোরপূর্বক প্রবেশ, মোটরসাইকেল ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ভুক্তভোগী সাংবাদিক রাহুল বিশ্বাস প্রতিকার চেয়ে তিনজনকে  বিবাদী করে ডিএমপির দক্ষিণখান থানায় একটি লিখিত অভিযোগ করেন। বিবাদীরা (তারা) হলো-সুনীল মণ্ডল (২৬), শুভ মণ্ডল (২৩), উভয় পিতা-সুফল মণ্ডল, মাতা-অঞ্জনা মণ্ডল ও সুফল মণ্ডল (৬০), পিতা-অজ্ঞাত, সর্ব গ্রাম-দোলাকান্দা, পো. বুতনী, থানা-শিবালয়, জেলা-মানিকগঞ্জ।
পুলিশ ও লিখিত অভিযোগে জানা যায়, প্রতারণা, জাল-জালিয়াতি ও হুমকির শিকার গাজীপুরের সদর থানার কুমন গ্রামের পিতা-মৃত হরিশ চন্দ্র বিশ্বাস, মাতা-খুকু বিশ্বাসের পুত্র সাংবাদিক রাহুল বিশ্বাস (৩৬)। বর্তমানে রাজধানীর দক্ষিণখান থানার পন্ডিতপাড়া এলাকায় পরিবার নিয়ে বসবাস করে আসছিল। জাতীয় দৈনিক মানবকন্ঠ পত্রিকার স্পোর্টস ডেক্স ইনচার্জ হিসেবে বর্তমানে কর্মরত আছেন এবং তিনি উত্তরা প্রেসক্লাবের সদস্য বলে জানা গেছে। ঘটনার বিবরণ ও থানায় লিখত অভিযোগে বাদী উল্লেখ করেন যে, উক্ত তিন বিবাদীগণ সুনীল মণ্ডল (২৬), শুভ মণ্ডল (২৩) ও সুফল মণ্ডল (৬০) আমার শ্বশুর বাড়ি প্রতিবেশী। সেই সূত্র ধরে প্রধান  বিবাদী সুনীল মণ্ডল আমার ছোট শ্যালক অন্তর মণ্ডল (২২)কে বিদেশ (পোল্যান্ড) পাঠানোর কথা বলে মৌখিকভাবে নয় লাভ টাকা চুক্তিবদ্ধ হই। পরবর্তীতে ১নং বিবাদীকে গেল ২০২৪ সালের ১৯  মে  বিবাদীর ব্যাংক এশিয়া দক্ষিণখান শাখায় (যাহার হিসাব নং- ০৬৭৩৮০০০ আড়াই লাখ টাকা এবং একই বছরের ৬ জুন একই একাউন্টে দ্বিতীয় দফায় এক লাখ বিশ হাজার টাকাসহ সর্বমোট তিন লাখ ৭০ হাজার  টাকা প্রদান করি। কিন্তু ১নং বিবাদী আমার ছোট শ্যালককে বিদেশ যাওয়ার জন্য ওয়ার্ক পারমিট প্রদান করলে উচ্চ ওয়ার্ক পারমিট যাচাই করে দেখা যায় যে, উক্ত পারমিটটি ভুয়া ও বানোয়াট। পরোক্ষণে উক্ত ওয়ার্ক পারমিট ও বিদেশ যাওয়ার বিষয় নিয়ে ১নং বিবাদীর সহিত কথা বলে আমি আমার শ্যালকের বিদেশ যাওয়ার পূর্বে প্রদানকৃত পুরো টাকা ফেরত চাইলে বিবাদী ওই টাকা ফেরৎ প্রদান না করে বিভিন্ন ধরনের টালবাহানা শুরু করে। দ্বিতীয় বার টাকা চাইলে পাওনাদার সাংবাদিক রাহুল বিশ্বাসকে নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের  হুমকি প্রদান করে বিবাদীরা। সাংবাদিক রাহুল বিশ্বাস লিখিত অভিযোগে উল্লেখ করেন যে, উক্ত হুমকির ঘটনার পর গত ১০ অক্টোবর, ২০২৫ দুপুর আনুমানিক আড়াইটার দিকে । উক্ত বিবাদীগণ বাদী (অভিযোগকারীর) বর্তমান  বাসায় বিনা অনুমতিতে (অনাধিকারে) প্রবেশ করে  উক্ত টাকা পয়সা লেনদেনের  ঘটনাকে কেন্দ্র করে  বিবাদীগণের সাথে কথা কাটাকাটি ও তর্কবিতর্ক  হয়। এসময় বিবাদীরা আমাকে ও আমার পরিবারকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে ২নং বিবাদী আমার বাসার নিচে রক্ষিত  ঢাকা মেট্রো-হ-৪৮-৯৮৬৬ নম্বরের একটি মোটরসাইকেল ভাঙচুর করে। যার মূল্য অনুমানিক প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক প্রতিকার চেয়ে তিন বিবাদীর নাম উল্লেখ করে ডিএমপির দক্ষিণখান থানায় একটি লিখিত অভিযোগ করেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স