ঢাকা , শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ , ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দেশ অত্যন্ত সংকটের ভেতর দিয়ে যাচ্ছে-তারেক রহমান হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ এক ব্যক্তি ৩টির বেশি আসন নয়, ছাড়তে হবে মেয়র-চেয়ারম্যান পদ মোটরসাইকেলে ময়লার গাড়ির ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী নিহত শাহজালাল বিমানবন্দরে অবৈধ স্পাই ডিভাইসসহ ২ জন গ্রেফতার পাবনায় বিষাক্ত মদপানে ২ যুবকের মৃত্যু ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় উত্তরায় ২০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ বগুড়ায় আদালত থেকে পালানো আসামি গ্রেফতার টাঙ্গাইলে মওলানা ভাসানীর ১৪৫তম জন্মবার্ষিকী পালন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে ইউএনওকে গ্রেফতার করতে বললেন পর্যটক হাদির ওপর হামলায় কে কী বললেন গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদি সংকটাপন্ন আমদানির পরও দাম কমছে না পেঁয়াজের আইনশৃঙ্খলার এই পরিস্থিতিতে নির্বাচন কীভাবে করবে সেটাই বড় প্রশ্ন-আখতার বিরোধের জেরে শ্যামবাজারে ব্যবসায়ীকে হত্যা করা হয়-র‌্যাব গ্রন্থাগার পেশায় এআই দক্ষতা বাধ্যতামূলক : শিক্ষা উপদেষ্টা আলু উৎপাদন করে লোকসানে কৃষকরা লাভবান হন ব্যবসায়ীরা-কৃষি উপদেষ্টা নলকূপের গর্তে পড়ে নিহত সাজিদের জানাজা সম্পন্ন প্রকল্প শেষ না করায় ফেরত যাচ্ছে বরাদ্দের টাকা

সাগরে মাছ ধরতে গিয়ে ১৩ জেলে ভারতে বন্দি

  • আপলোড সময় : ০২-১২-২০২৫ ১১:২২:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৫ ১১:২২:০৮ অপরাহ্ন
সাগরে মাছ ধরতে গিয়ে ১৩ জেলে ভারতে বন্দি
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ফিশিংবোটসহ ভোলার লালমোহন উপজেলার ১৩ জেলে নিখোঁজ হওয়ার ২০ দিনের মাথায় তাদের খোঁজ মিলেছে। ভারতের জলসীমায় অনুপ্রেবেশের অভিযোগে তাদেরকে ফিশিংবোটসহ ধরে নিয়ে গেছে ভারতীয় নৌবাহিনী। পরে তাদেরকে পশ্চিমবঙ্গের একটি থানা পুলিশের কাছে হস্তান্তর করলে পুলিশ তাদেরকে আদালতে তোলে। ভারতে কারাবন্দি জেলেরা হলেন- ট্রলার মালিক ফারুক (৫৩), জাহাঙ্গীর (৩৮), শামিম (২৩), খোকন (৩৫), সজিব (২২), আলম (৪৬), হেলাল উদ্দিন (৪০), ফারুক (৪২), মাকসুদুর রহমান (৪২), ছাব্বির (২৫), নাছির, আব্দুল মালেক, মাকসুদ। তাদের সবার বাড়ি লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে। ট্রলার মালিক ফারুকের ছেলে শাহীন বলেন, আমার বাবাসহ ফিশিংবোটের ১৩ জেলে গত ২০ দিন ধরে নিখোঁজ ছিলেন। গত সোমবার দুপুরে নিখোঁজদের মধ্যে প্রতিবন্ধী জেলে ছাব্বির প্রথমে তার চাচাতো ভাইয়ের মোবাইলে ভিডিও কল দিয়েছেন এবং তার পরিবারের সঙ্গে কথা বলেছেন। এ সময় ভিডিও কলে তার সাথে আরও কয়েকজন নিখোঁজ জেলে ছিলেন। পরে বাবার সাথেও কথা বলেছি এবং তারা জানিয়েছেন- পুলিশ তাদেরকে ভারতের একটি আদালতে হাজির করেছেন। তিনি আরও বলেন, তারা নিখোঁজ থাকাকালে আমরা চরম উদ্বেগ আর উৎকণ্ঠায় ছিলাম। তারা বেঁচে আছেন জেনে সব জেলে পরিবারে স্বস্তি ফিরলে নতুনভাবে চিন্তায় পড়েছি। কারণ তারা ভারতে বন্দি। তাদেরকে মুক্ত করতে বাংলাদেশ সরকারের সহযোগিতা প্রয়োজন। সরকারি সহযোগিতা ছাড়া তাদেরকে মুক্ত করে দেশে ফেরানো আমাদের পক্ষে সম্ভব না। এদিকে অন্তর্বর্তী সরকারের কাছে ভারতে আটক ভোলার ১৩ জেলেকে দ্রুত মুক্ত করে দেশে ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির ভোলা জেলার সাধারণ সম্পাদক এরশাদ। প্রসঙ্গত, গত ১০ নভেম্বর দুপুরে লালমোহনের ধলীগৌড়নগর ইউনিয়নের মাস্টার বাজার এলাকার মেঘনা নদী হয়ে ৫ দিনের প্রয়োজনীয় বাজারসহ ট্রলার মালিক ফারুক মাঝির নেতৃত্বে ১৩ জন জেলেসহ মা-বাবার দোয়া নামের ফিশিংবোটটি বঙ্গোপসাগরের উদ্দেশে যাত্রা করে চরফ্যাশনের সামরাজ ঘাটে গিয়ে থামে এবং সেখান থেকে ট্রলারে বরফ নিয়ে ফের তারা রওনা হন। পরের দিন ১১ নভেম্বর থেকে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে নিখোঁজ ছিলেন তারা।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়

ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়