ঢাকা , শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ , ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দেশ অত্যন্ত সংকটের ভেতর দিয়ে যাচ্ছে-তারেক রহমান হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ এক ব্যক্তি ৩টির বেশি আসন নয়, ছাড়তে হবে মেয়র-চেয়ারম্যান পদ মোটরসাইকেলে ময়লার গাড়ির ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী নিহত শাহজালাল বিমানবন্দরে অবৈধ স্পাই ডিভাইসসহ ২ জন গ্রেফতার পাবনায় বিষাক্ত মদপানে ২ যুবকের মৃত্যু ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় উত্তরায় ২০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ বগুড়ায় আদালত থেকে পালানো আসামি গ্রেফতার টাঙ্গাইলে মওলানা ভাসানীর ১৪৫তম জন্মবার্ষিকী পালন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে ইউএনওকে গ্রেফতার করতে বললেন পর্যটক হাদির ওপর হামলায় কে কী বললেন গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদি সংকটাপন্ন আমদানির পরও দাম কমছে না পেঁয়াজের আইনশৃঙ্খলার এই পরিস্থিতিতে নির্বাচন কীভাবে করবে সেটাই বড় প্রশ্ন-আখতার বিরোধের জেরে শ্যামবাজারে ব্যবসায়ীকে হত্যা করা হয়-র‌্যাব গ্রন্থাগার পেশায় এআই দক্ষতা বাধ্যতামূলক : শিক্ষা উপদেষ্টা আলু উৎপাদন করে লোকসানে কৃষকরা লাভবান হন ব্যবসায়ীরা-কৃষি উপদেষ্টা নলকূপের গর্তে পড়ে নিহত সাজিদের জানাজা সম্পন্ন প্রকল্প শেষ না করায় ফেরত যাচ্ছে বরাদ্দের টাকা

মেয়েকে নিয়ে আবেগঘন বার্তা দিলেন সিদ্ধার্থ

  • আপলোড সময় : ০২-১২-২০২৫ ১১:০৩:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৫ ১১:০৩:৫২ অপরাহ্ন
মেয়েকে নিয়ে আবেগঘন বার্তা দিলেন সিদ্ধার্থ
বলিউডের রূপকথার জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি-তাদের প্রেম, বিয়ে, সবই যেন ছিল স্বপ্নের মতো। আর এবার সেই স্বপ্নে নতুন আলো ছড়িয়েছে কন্যাসন্তানের আগমনে। এই খুশির পরই বদলে গেছে তাদের প্রতিটি দিন, প্রতিটি রাত। নতুন বাবা-মা হিসেবে দায়িত্ব, আনন্দ, অজানা ভয় আর অপরিসীম ভালোবাসায় ভরপুর তাদের জীবন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের এই নতুন যাত্রার নানা অনুভূতি শেয়ার করেছেন সিদ্ধার্থ ও কিয়ারা-যেখানে উঁকি দেয় ঘুমহীন রাতের ক্লান্তি, ছোট্ট মেয়ের হাত ধরা মুহূর্তের বিস্ময়, আর বাবা-মা হওয়ার সীমাহীন গর্বের গল্প। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সম্প্রতি এই দম্পতি তাদের মেয়ের নামও প্রকাশ্যে এনেছেন। তাদের রাজকন্যার নাম রাখা হয়েছে সায়ারা। সায়ারাকে নিয়ে তাদের প্রতিটি দিন কীভাবে কেটে যাচ্ছে, তা নাকি তারা টেরই পাচ্ছেন না। মেয়েকে নিয়ে তাদের দৈনন্দিন যাপনের অভিজ্ঞতা এবার জানালেন সিড-কিয়ারা। বাবা হওয়ার পর নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা লেখেন, ‘একটা ছোট্ট প্রাণ, যে কি না এখনো কথা বলতে শেখেনি। তার সামনে এলেই আমরা কেমন যেন ভ্যাবাচ্যাকা খেয়ে যাই।’ আমরা কথা হারিয়ে ফেলি। জীবনের এই পরিবর্তন নিয়ে আমরা দুজনই অত্যন্ত খুশি।’ এই পরিবর্তন একান্ত আপন করে নিয়ে বাঁচতে চান এ তারকাজুটি। সিদ্ধার্থ আরও বলেন, ‘আমাদের জীবনে যে পরিবর্তন এসেছে, সেটাতেই আমরা মগ্ন থাকতে চাই। কিয়ারা যেভাবে মনের জোরে একজনকে একটু একটু করে তৈরি করেছে, তাকে আমার কুর্নিশ ।’
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়

ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়