ঢাকা , শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ , ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দেশ অত্যন্ত সংকটের ভেতর দিয়ে যাচ্ছে-তারেক রহমান হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ এক ব্যক্তি ৩টির বেশি আসন নয়, ছাড়তে হবে মেয়র-চেয়ারম্যান পদ মোটরসাইকেলে ময়লার গাড়ির ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী নিহত শাহজালাল বিমানবন্দরে অবৈধ স্পাই ডিভাইসসহ ২ জন গ্রেফতার পাবনায় বিষাক্ত মদপানে ২ যুবকের মৃত্যু ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় উত্তরায় ২০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ বগুড়ায় আদালত থেকে পালানো আসামি গ্রেফতার টাঙ্গাইলে মওলানা ভাসানীর ১৪৫তম জন্মবার্ষিকী পালন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে ইউএনওকে গ্রেফতার করতে বললেন পর্যটক হাদির ওপর হামলায় কে কী বললেন গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদি সংকটাপন্ন আমদানির পরও দাম কমছে না পেঁয়াজের আইনশৃঙ্খলার এই পরিস্থিতিতে নির্বাচন কীভাবে করবে সেটাই বড় প্রশ্ন-আখতার বিরোধের জেরে শ্যামবাজারে ব্যবসায়ীকে হত্যা করা হয়-র‌্যাব গ্রন্থাগার পেশায় এআই দক্ষতা বাধ্যতামূলক : শিক্ষা উপদেষ্টা আলু উৎপাদন করে লোকসানে কৃষকরা লাভবান হন ব্যবসায়ীরা-কৃষি উপদেষ্টা নলকূপের গর্তে পড়ে নিহত সাজিদের জানাজা সম্পন্ন প্রকল্প শেষ না করায় ফেরত যাচ্ছে বরাদ্দের টাকা

এবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘নিশি’

  • আপলোড সময় : ০২-১২-২০২৫ ১১:০৩:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৫ ১১:০৩:১৫ অপরাহ্ন
এবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘নিশি’
মাঠের ধুলো আর চা-বাগানের সবুজের ভেতর জন্ম নেওয়া এক শিশু, তার বেড়ে ওঠা ও প্রতিবন্ধকতার গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘নিশি’। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি এখন পর্যন্ত বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে। এটি এবার দেশে দেখা যাবে। প্রযোজনা সংস্থা ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইউরোপীয় চলচ্চিত্র উৎসবের অংশ হিসেবে আগামী ৬ ডিসেম্বর বিকেল ৩টায় ঢাকার জার্মান কালচারাল সেন্টারে ‘নিশি’ সিনেমাটির বাংলাদেশ প্রিমিয়ার হবে। গোলাম রাব্বানীর গল্পে সিনেমাটি যৌথভাবে নির্মাণ করেছেন গোলাম রাব্বানী ও জহিরুল ইসলাম। দেশের দর্শকদের সিনেমাটি দেখাতে পেরে উচ্ছ্বসিত নির্মাতা গোলাম রাব্বানী। তিনি বলেন, ‘বিশ্বের নানা দেশে সিনেমাটা যাচ্ছে, পুরস্কারও পেয়েছে। কিন্তু নিজের দেশের দর্শককে দেখাতে পারার আনন্দটাই সবচেয়ে বড়।’ ‘নিশি’ সিনেমার গল্পের কেন্দ্রে রয়েছে চা-শ্রমিক পরিবারের এক নাবালিকা মেয়ের জীবনসংগ্রাম। পানির সংকটে তার পড়ালেখা থেমে যায়। সেই অসহায় অবস্থাকে পুঁজি করে বাড়িতে টিউবওয়েল বসিয়ে দেওয়ার লোভ দেখিয়ে তাকে বিয়ে করতে চায় কাঠ ব্যবসায়ী লালচাঁন। বাস্তবের মাটি ছুঁয়ে থাকা এই গল্পই সিনেমাটিকে আন্তর্জাতিক দর্শকের কাছেও পৌঁছে দিয়েছে নতুন মাত্রায়। সিনেমাটি কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন (এমা) অ্যাওয়ার্ডের স্বল্পদৈর্ঘ্য বিভাগে পুরস্কার জিতেছে। চলচ্চিত্রটির সম্পাদনা, কালার ও সাউন্ডের চূড়ান্ত কাজ হয়েছে পোল্যান্ডের বিখ্যাত লজ ফিল্ম স্কুলে। চিত্রগ্রহণ করেছেন প্রতিষ্ঠানটির প্রাক্তনী নাতালিয়া পুসনিক। সিলেটের একটি চা-বাগান ও আশপাশের এলাকায় শুটিং করা এ সিনেমায় অভিনয় করেছেন স্থানীয় শ্রমিকদের সন্তান নিশি, বিশ্বজিৎ, গণেশ ও ভারতী।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়

ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়