ঢাকা , শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ , ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দেশ অত্যন্ত সংকটের ভেতর দিয়ে যাচ্ছে-তারেক রহমান হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ এক ব্যক্তি ৩টির বেশি আসন নয়, ছাড়তে হবে মেয়র-চেয়ারম্যান পদ মোটরসাইকেলে ময়লার গাড়ির ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী নিহত শাহজালাল বিমানবন্দরে অবৈধ স্পাই ডিভাইসসহ ২ জন গ্রেফতার পাবনায় বিষাক্ত মদপানে ২ যুবকের মৃত্যু ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় উত্তরায় ২০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ বগুড়ায় আদালত থেকে পালানো আসামি গ্রেফতার টাঙ্গাইলে মওলানা ভাসানীর ১৪৫তম জন্মবার্ষিকী পালন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে ইউএনওকে গ্রেফতার করতে বললেন পর্যটক হাদির ওপর হামলায় কে কী বললেন গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদি সংকটাপন্ন আমদানির পরও দাম কমছে না পেঁয়াজের আইনশৃঙ্খলার এই পরিস্থিতিতে নির্বাচন কীভাবে করবে সেটাই বড় প্রশ্ন-আখতার বিরোধের জেরে শ্যামবাজারে ব্যবসায়ীকে হত্যা করা হয়-র‌্যাব গ্রন্থাগার পেশায় এআই দক্ষতা বাধ্যতামূলক : শিক্ষা উপদেষ্টা আলু উৎপাদন করে লোকসানে কৃষকরা লাভবান হন ব্যবসায়ীরা-কৃষি উপদেষ্টা নলকূপের গর্তে পড়ে নিহত সাজিদের জানাজা সম্পন্ন প্রকল্প শেষ না করায় ফেরত যাচ্ছে বরাদ্দের টাকা

ভারতের স্বার্থে পিলখানা হত্যাকাণ্ড ঘটান শেখ হাসিনা-মেজর শাকিল পুত্র

  • আপলোড সময় : ০২-১২-২০২৫ ০৫:০০:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৫ ০৫:০০:০১ অপরাহ্ন
ভারতের স্বার্থে পিলখানা হত্যাকাণ্ড ঘটান শেখ হাসিনা-মেজর শাকিল পুত্র
নিজের ক্ষমতা দীর্ঘায়িত ও ভারতের স্বার্থ রক্ষা করতে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছেন শেখ হাসিনা। হত্যাকাণ্ডের মূল ম্যাসেজ ছিল কোনও সেনা কর্মকর্তা যদি ভারতবিরোধী থাকে তাহলে তাদের পরিণতি পিলখানার মতো হবে। গতকাল সোমবার দুপুরে রাজধানীর মহাখালী রাওয়া ক্লাবে আয়োজিত ‘বিডিআর তদন্ত কমিশনের রিপোর্ট প্রকাশে শহীদ পরিবারের মতপ্রকাশ’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ কথা বলেন সাবেক বিডিআরের (বর্তমান বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে রাকিন আহমেদ ভূঁইয়া। রাকিন আহমেদ ভূঁইয়া বলেন, এ হত্যাকাণ্ডের বিচার হতেই হবে, আমরা ছাড়ব না। রিপোর্টে যাদের নাম এসেছে তাদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়া শুরু করতে হবে সরকারকে। মীরজাফরদের বিচার করতে হবে না হলে আরও একটা পিলখানা হত্যাকাণ্ড ঘটতে পারে। বিডিআর হত্যাকণ্ডে শহীদ লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমানের মেয়ে ডা. ফাবলিহা বুশরা বলেন, বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বর হত্যাযজ্ঞের বিষয় তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের কাছে আমি যখন সাক্ষ্য দিতে গেছি তখন বিশেষ কিছু কথা বলার জন্য বিভিন্ন মহল থেকে চাপ নিতে হয়েছে। যখন সেটা আমি কমপ্লাই না করি তখন বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে আমাদের কাছে হুমকি-ধামকি আসে। বুশরা বলেন, প্রতিবেদন অনুযায়ী অপরাধী হিসেবে যাদের নাম উঠে আসছে তা দেখার পরেই শুধু কমেন্ট করতে পারবো। এর আগে কোনো কমেন্ট করতে চাই না; প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক থাকুক এটাই আমরা চাই। সবার নিরাপত্তা চাই। তিনি বলেন, আমি যখন সাক্ষ্য দিতে গেছি তখন বিশেষ কিছু কথা বলার জন্য বিভিন্ন মহল থেকে চাপ নিতে হয়েছে। যখন সেটা আমি কমপ্লাই না করি তখন বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে আমাদের কাছে হুমকি-ধামকি আসে, লাঞ্চনার শিকার হই, সেটা সোশ্যাল মিডিয়া কিংবা টকশোর মাধ্যমে। এমন অগণিত প্রমাণ আমাদের কাছে আছে। যদি এটা চলমান থাকে তবে আইনগত ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছি। তদন্ত প্রতিবেদনের বিষয়ে বুশরা বলেন, আমাদের পূর্ণ আস্থা রয়েছে তদন্ত প্রতিবেদনের মাধ্যমে সত্য জানতে পারবো। যত দ্রুত সম্ভব তদন্ত প্রতিবেদন যেন জনসম্মুখে প্রকাশিত হয়। কারণ বিডিআর হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে জানার অধিকার দেশের সব নাগরিকের রয়েছে। গত রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বর হত্যাযজ্ঞের বিষয় তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন জমা দেয়। কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) আলম ফজলুর রহমান ও অন্য সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন জমা দেন। কমিশনের অন্য সদস্যরা হলেন, মেজর জেনারেল মো. জাহাঙ্গীর কবির তালুকদার (অব.), ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমান বীর প্রতীক (অব.), মুন্সী আলাউদ্দিন আল আজাদ যুগ্মসচিব (অব.), ড. এম. আকবর আলী ডিআইজি (অব.), ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. শরীফুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মো. শাহনেওয়াজ খান চন্দন।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়

ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়