ঢাকা , শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ , ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দেশ অত্যন্ত সংকটের ভেতর দিয়ে যাচ্ছে-তারেক রহমান হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ এক ব্যক্তি ৩টির বেশি আসন নয়, ছাড়তে হবে মেয়র-চেয়ারম্যান পদ মোটরসাইকেলে ময়লার গাড়ির ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী নিহত শাহজালাল বিমানবন্দরে অবৈধ স্পাই ডিভাইসসহ ২ জন গ্রেফতার পাবনায় বিষাক্ত মদপানে ২ যুবকের মৃত্যু ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় উত্তরায় ২০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ বগুড়ায় আদালত থেকে পালানো আসামি গ্রেফতার টাঙ্গাইলে মওলানা ভাসানীর ১৪৫তম জন্মবার্ষিকী পালন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে ইউএনওকে গ্রেফতার করতে বললেন পর্যটক হাদির ওপর হামলায় কে কী বললেন গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদি সংকটাপন্ন আমদানির পরও দাম কমছে না পেঁয়াজের আইনশৃঙ্খলার এই পরিস্থিতিতে নির্বাচন কীভাবে করবে সেটাই বড় প্রশ্ন-আখতার বিরোধের জেরে শ্যামবাজারে ব্যবসায়ীকে হত্যা করা হয়-র‌্যাব গ্রন্থাগার পেশায় এআই দক্ষতা বাধ্যতামূলক : শিক্ষা উপদেষ্টা আলু উৎপাদন করে লোকসানে কৃষকরা লাভবান হন ব্যবসায়ীরা-কৃষি উপদেষ্টা নলকূপের গর্তে পড়ে নিহত সাজিদের জানাজা সম্পন্ন প্রকল্প শেষ না করায় ফেরত যাচ্ছে বরাদ্দের টাকা

আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিত ভূমিকা নিয়ে কর্মশালা করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

  • আপলোড সময় : ০২-১২-২০২৫ ০৪:৫৫:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৫ ০৪:৫৫:১৫ অপরাহ্ন
আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিত ভূমিকা নিয়ে কর্মশালা করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিত ভূমিকা নিয়ে দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করতে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই কর্মশালায় নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে। গতকাল সোমবার নির্বাচন কমিশনের ‘নির্বাচন পরিচালনা-২ অধিশাখা’র উপ-সচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এক চিঠি থেকে এই তথ্য জানা গেছে। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আগামী ৩ ডিসেম্বর এই কর্মশালা অনুষ্ঠিত হবে। চিঠিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগামী ৩ ডিসেম্বর সকাল ৯টা ৩০ মিনিটের দিকে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আইন-শৃঙ্খলা রক্ষায় সমন্বিত ভূমিকা’ শীর্ষক একটি কর্মশালা আয়োজন করেছে। এই কর্মশালায় প্রধান উপদেষ্টা অনলাইন ভিডিও প্লাটফর্মের মাধ্যমে যুক্ত থাকবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান বিচারপতি জনাব সৈয়দ রেফাত আহমেদ। আরও বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন সকল অধিদফতর/সংস্থার প্রধানরাসহ মাঠ প্রশাসন ও পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠেয় এই কর্মশালায় নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ের সকল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসারদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়

ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়