ঢাকা , শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ , ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দেশ অত্যন্ত সংকটের ভেতর দিয়ে যাচ্ছে-তারেক রহমান হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ এক ব্যক্তি ৩টির বেশি আসন নয়, ছাড়তে হবে মেয়র-চেয়ারম্যান পদ মোটরসাইকেলে ময়লার গাড়ির ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী নিহত শাহজালাল বিমানবন্দরে অবৈধ স্পাই ডিভাইসসহ ২ জন গ্রেফতার পাবনায় বিষাক্ত মদপানে ২ যুবকের মৃত্যু ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় উত্তরায় ২০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ বগুড়ায় আদালত থেকে পালানো আসামি গ্রেফতার টাঙ্গাইলে মওলানা ভাসানীর ১৪৫তম জন্মবার্ষিকী পালন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে ইউএনওকে গ্রেফতার করতে বললেন পর্যটক হাদির ওপর হামলায় কে কী বললেন গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদি সংকটাপন্ন আমদানির পরও দাম কমছে না পেঁয়াজের আইনশৃঙ্খলার এই পরিস্থিতিতে নির্বাচন কীভাবে করবে সেটাই বড় প্রশ্ন-আখতার বিরোধের জেরে শ্যামবাজারে ব্যবসায়ীকে হত্যা করা হয়-র‌্যাব গ্রন্থাগার পেশায় এআই দক্ষতা বাধ্যতামূলক : শিক্ষা উপদেষ্টা আলু উৎপাদন করে লোকসানে কৃষকরা লাভবান হন ব্যবসায়ীরা-কৃষি উপদেষ্টা নলকূপের গর্তে পড়ে নিহত সাজিদের জানাজা সম্পন্ন প্রকল্প শেষ না করায় ফেরত যাচ্ছে বরাদ্দের টাকা

বন্ড ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আনছে এনবিআর

  • আপলোড সময় : ০২-১২-২০২৫ ০৩:০৮:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১২-২০২৫ ০৩:০৮:৫২ অপরাহ্ন
বন্ড ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আনছে এনবিআর
দেশের বন্ড ব্যবস্থাপনাকে পুরোপুরি প্রযুক্তিনির্ভর ও স্বচ্ছ করতে আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম (সিবিএমএস) ব্যবহারে বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল সোমবার এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে সংস্থাটি। এনবিআর জানায়, বন্ডেড ওয়্যারহাউজ লাইসেন্সধারী রফতানিকারক প্রতিষ্ঠানগুলো কাঁচামাল শুল্কমুক্ত আমদানির জন্য যে ইউটিলাইজেশন পারমিশন (ইউপি) নেয়, এখন থেকে সেই অনুমোদনের পুরো প্রক্রিয়াই অনলাইনে সম্পন্ন করতে হবে। নির্ধারিত তারিখের পর থেকে সিবিএমএস ছাড়া অন্য কোনও মাধ্যমে ইউপি ইস্যু বা সংশ্লিষ্ট সেবা দেওয়া হবে না। বন্ড ব্যবস্থাপনাকে অটোমেশনের আওতায় আনতে গত ১ জানুয়ারি ২০২৫ থেকে এ সফটওয়্যার চালু করে এনবিআর। বর্তমানে তিনটি কাস্টমস বন্ড কমিশনারেট এ সিস্টেমের ২৪টি মডিউল ব্যবহার করে অনলাইনে সেবা দিচ্ছে। তবে ইউপি মডিউল চালু থাকলেও অধিকাংশ প্রতিষ্ঠান এখনও ম্যানুয়াল পদ্ধতিতে সেবা নিচ্ছে। ফলে ১১ মাসেও কাক্সিক্ষত অগ্রগতি হয়নি। এনবিআর বলছে, ব্যবহারকারীদের মতামতের ভিত্তিতে সফটওয়্যারে প্রয়োজনীয় উন্নয়ন ও সংশোধন আনা হয়েছে। ফলে এখন সিস্টেমটি আগের চেয়ে আরও ব্যবহারবান্ধব। এনবিআরের মতে, সফটওয়্যারটির বাধ্যতামূলক ব্যবহার বন্ড ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য পরিবর্তন এনে দেবে। এর মধ্যে রয়েছে সেবা প্রক্রিয়ায় দ্রুততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হওয়া, বন্ডেড প্রতিষ্ঠানগুলোর সময় ও ব্যয় সাশ্রয়, কাঁচামালের ইনপুট-আউটপুট হিসাব ডিজিটাল হওয়ায় স্বয়ংক্রিয় রেকর্ড সংরক্ষণ, ম্যানুয়াল কাগজপত্র জমা দেওয়ার ঝামেলা কমে যাওয়া, বন্ডসংক্রান্ত বিবাদ ও জটিলতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাওয়া। এনবিআর বলছে, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি ও অর্থনীতিকে আরও শক্তিশালী করতে বন্ডেড ওয়্যারহাউজিং ব্যবস্থাকে ধাপে ধাপে পূর্ণ অটোমেশনের আওতায় আনা হচ্ছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে রাজস্ব ব্যবস্থাপনার সব প্রক্রিয়াই পর্যায়ক্রমে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়

ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়