ঢাকা , শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ , ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দেশ অত্যন্ত সংকটের ভেতর দিয়ে যাচ্ছে-তারেক রহমান হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ এক ব্যক্তি ৩টির বেশি আসন নয়, ছাড়তে হবে মেয়র-চেয়ারম্যান পদ মোটরসাইকেলে ময়লার গাড়ির ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী নিহত শাহজালাল বিমানবন্দরে অবৈধ স্পাই ডিভাইসসহ ২ জন গ্রেফতার পাবনায় বিষাক্ত মদপানে ২ যুবকের মৃত্যু ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় উত্তরায় ২০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ বগুড়ায় আদালত থেকে পালানো আসামি গ্রেফতার টাঙ্গাইলে মওলানা ভাসানীর ১৪৫তম জন্মবার্ষিকী পালন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে ইউএনওকে গ্রেফতার করতে বললেন পর্যটক হাদির ওপর হামলায় কে কী বললেন গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদি সংকটাপন্ন আমদানির পরও দাম কমছে না পেঁয়াজের আইনশৃঙ্খলার এই পরিস্থিতিতে নির্বাচন কীভাবে করবে সেটাই বড় প্রশ্ন-আখতার বিরোধের জেরে শ্যামবাজারে ব্যবসায়ীকে হত্যা করা হয়-র‌্যাব গ্রন্থাগার পেশায় এআই দক্ষতা বাধ্যতামূলক : শিক্ষা উপদেষ্টা আলু উৎপাদন করে লোকসানে কৃষকরা লাভবান হন ব্যবসায়ীরা-কৃষি উপদেষ্টা নলকূপের গর্তে পড়ে নিহত সাজিদের জানাজা সম্পন্ন প্রকল্প শেষ না করায় ফেরত যাচ্ছে বরাদ্দের টাকা

মেহেরপুরে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত

  • আপলোড সময় : ০১-১২-২০২৫ ১০:৫৯:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১২-২০২৫ ১০:৫৯:৪৮ অপরাহ্ন
মেহেরপুরে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে অনুমোদনহীন দুটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দিনভর উপজেলার গাংনী পৌরসভার দোয়েল ইটভাটা ও ভাটপাড়া এলাকার রিপন ইটভাটাতে এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। এসময় পরিবেশ অধিদপ্তরের মেহরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শেখ কামাল মেহেদী, পরিদর্শক টিপু সুলতানসহ সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযান চলাকালে কাঁচা ও পোড়ানো ইট বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়। পাশাপাশি ইট তৈরির বিভিন্ন সরঞ্জামও নষ্ট করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছে, ২০০৬ সাল থেকেই ইটভাটায় ড্রাম চিমনি ব্যবহার নিষিদ্ধ করেছে সরকার। তবুও কিছু ভাটামালিক অবৈধভাবে এই চিমনি ব্যবহার করে আসছিলেন। খবর পেয়ে গতকাল সোমবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত ইটভাটায় অভিযান চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। অবশিষ্ট অবৈধ ভাটাগুলোতেও অভিযান চলবে বলে জানানো হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ড্রাম চিমনি ব্যবহারকারী ভাটাগুলোতে অভিযান শুরু হয়েছে। পর্যায়ক্রমে সব অবৈধ ভাটাতেই অভিযান পরিচালনা করা হবে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়

ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়