চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের সদস্যসহ ৫১ জনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া। পুলিশ জানায়, জেলার নবাগত পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসানের দিকনির্দেশনায় শহরে রাত্রিকালীন কিশোর গ্যাং ও মাদক উদ্ধারে অভিযান পরিচালিত হয়। গত রোববার সন্ধ্যা থেকে শুরু করে মধ্য রাত পর্যন্ত শহরের মূখার্জিঘাট, চৌধুরী ঘাট, লন্ডন ঘাট, ছায়াবানী মোড় এবং পৌর সিএনজি স্ট্যান্ড (পুরান আদালত পাড়া), কালিবাড়ি প্ল্যাটফর্মসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালায় পুলিশ। চাঁদপুর মডেল থানার ওসি মো. বাহার মিয়া বলেন, পুলিশ সুপারের নির্দেশক্রমে মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে কিশোর গ্যাংয়ের ৪৫ জন সদস্যকে আটক করে। এর মধ্যে ১৩ জনকে জুয়া আইন, একজন সাজাপ্রাপ্ত আসামি এবং ২৫ গ্রাম গাঁজাসহ একজন মাদকবিক্রেতাকে আটক করা হয়। এছাড়া ডিবি পুলিশের অভিযানে ৬ জনকে কিশোর অপরাধী সন্দেহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ওসি আরও বলেন, এধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। তবে যাদের আটক করা হয়েছে তাদের প্রাথমিকেভাবে যাচাই-বাছাই শেষে কোনো অপরাধের সাথে জড়িত থাকলে বা যাদের বিরুদ্ধে অপরাধ সম্পর্কিত তথ্য পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata