ঢাকা , শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ , ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দেশ অত্যন্ত সংকটের ভেতর দিয়ে যাচ্ছে-তারেক রহমান হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ এক ব্যক্তি ৩টির বেশি আসন নয়, ছাড়তে হবে মেয়র-চেয়ারম্যান পদ মোটরসাইকেলে ময়লার গাড়ির ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী নিহত শাহজালাল বিমানবন্দরে অবৈধ স্পাই ডিভাইসসহ ২ জন গ্রেফতার পাবনায় বিষাক্ত মদপানে ২ যুবকের মৃত্যু ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় উত্তরায় ২০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ বগুড়ায় আদালত থেকে পালানো আসামি গ্রেফতার টাঙ্গাইলে মওলানা ভাসানীর ১৪৫তম জন্মবার্ষিকী পালন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে ইউএনওকে গ্রেফতার করতে বললেন পর্যটক হাদির ওপর হামলায় কে কী বললেন গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদি সংকটাপন্ন আমদানির পরও দাম কমছে না পেঁয়াজের আইনশৃঙ্খলার এই পরিস্থিতিতে নির্বাচন কীভাবে করবে সেটাই বড় প্রশ্ন-আখতার বিরোধের জেরে শ্যামবাজারে ব্যবসায়ীকে হত্যা করা হয়-র‌্যাব গ্রন্থাগার পেশায় এআই দক্ষতা বাধ্যতামূলক : শিক্ষা উপদেষ্টা আলু উৎপাদন করে লোকসানে কৃষকরা লাভবান হন ব্যবসায়ীরা-কৃষি উপদেষ্টা নলকূপের গর্তে পড়ে নিহত সাজিদের জানাজা সম্পন্ন প্রকল্প শেষ না করায় ফেরত যাচ্ছে বরাদ্দের টাকা

শাহজালালে অবৈধভাবে আনা ১০২ মোবাইল জব্দ

  • আপলোড সময় : ০১-১২-২০২৫ ১০:৫৬:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১২-২০২৫ ১০:৫৬:৪৮ অপরাহ্ন
শাহজালালে অবৈধভাবে আনা ১০২ মোবাইল জব্দ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার নারীর কাছ থেকে বিশেষ কায়দায় পাচারের সময় ৯০টি আইফোনসহ মোট ১০২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই-চট্টগ্রাম-ঢাকা ফ্লাইট থেকে গোয়েন্দা সংস্থা, কাস্টমস, বিমান বাহিনীর (এভসেক) যৌথ অভিযানে জব্দ করা হয়। বিমানবন্দর কাস্টমস সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্রে জানা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনস (বিজি-১৪৮) দুবাই-চট্টগ্রাম-ঢাকা ফ্লাইটে চট্টগ্রাম হয়ে ঢাকায় অবতরণ করলে বিমানবন্দর গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে বিমানবন্দর কাস্টমস এবং অ্যাভসেকের বিমান বাহিনীর সদস্যরা যৌথভাবে উক্ত ফ্লাইটের অভ্যন্তরীণ সব যাত্রীদের বিশেষ নজরদারিতে রাখেন। গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তল্লাশি করে চারজন নারী যাত্রী, সামিয়া, সুলতানা, শামিমা আক্তার, জয়নব বেগম এবং নুসরাত তাদের শরীরে বিশেষ কায়দায় লুকায়িতভাবে রাখা ফোনগুলো জব্দ করা হয়। ফোনগুলোর মধ্যে ৩৫টি আই ফোন ১৭ প্রোম্যাক্স, ৫৫টি আই ফোন ফিফটিন এবং ১২টি গুগল পিক্সেল ফোন সর্বমোট ১০২টি মোবাইল ফোন পাওয়া যায়। পরবর্তীকালে তারা ফোন সম্পর্কে কোনও তথ্য না দিতে পারায় নিয়ম অনুযায়ী একটি করে ফোন বৈধভাবে আনা যায় সেই নিয়মে ৪ জনকে ৪টি দিয়ে   বিমানবন্দর কাস্টমস মোট ৯৮টি মোবাইল ফোন জব্দ করেন। কাস্টমস সূত্র জানায়, জব্দকৃত মোবাইলগুলোর আনুমানিক বাজার মূল্য এককোটি ৭৬ লাখ ৪০ হাজার টাকা।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়

ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়