ঢাকা , শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ , ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দেশ অত্যন্ত সংকটের ভেতর দিয়ে যাচ্ছে-তারেক রহমান হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ এক ব্যক্তি ৩টির বেশি আসন নয়, ছাড়তে হবে মেয়র-চেয়ারম্যান পদ মোটরসাইকেলে ময়লার গাড়ির ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী নিহত শাহজালাল বিমানবন্দরে অবৈধ স্পাই ডিভাইসসহ ২ জন গ্রেফতার পাবনায় বিষাক্ত মদপানে ২ যুবকের মৃত্যু ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় উত্তরায় ২০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ বগুড়ায় আদালত থেকে পালানো আসামি গ্রেফতার টাঙ্গাইলে মওলানা ভাসানীর ১৪৫তম জন্মবার্ষিকী পালন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে ইউএনওকে গ্রেফতার করতে বললেন পর্যটক হাদির ওপর হামলায় কে কী বললেন গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদি সংকটাপন্ন আমদানির পরও দাম কমছে না পেঁয়াজের আইনশৃঙ্খলার এই পরিস্থিতিতে নির্বাচন কীভাবে করবে সেটাই বড় প্রশ্ন-আখতার বিরোধের জেরে শ্যামবাজারে ব্যবসায়ীকে হত্যা করা হয়-র‌্যাব গ্রন্থাগার পেশায় এআই দক্ষতা বাধ্যতামূলক : শিক্ষা উপদেষ্টা আলু উৎপাদন করে লোকসানে কৃষকরা লাভবান হন ব্যবসায়ীরা-কৃষি উপদেষ্টা নলকূপের গর্তে পড়ে নিহত সাজিদের জানাজা সম্পন্ন প্রকল্প শেষ না করায় ফেরত যাচ্ছে বরাদ্দের টাকা

নারী ফুটবলারদের প্রতি বৈষম্য কেন অবৈধ নয়, জানতে চেয়ে হাইকোর্টের রুল

  • আপলোড সময় : ৩০-১১-২০২৫ ১০:৪২:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৫ ১০:৪২:২৯ অপরাহ্ন
নারী ফুটবলারদের প্রতি বৈষম্য কেন অবৈধ নয়, জানতে চেয়ে হাইকোর্টের রুল
পুরুষ ফুটবলারদের তুলনায় নারী ফুটবলারদের বেতন-ভাতা, সুযোগ-সুবিধায় বৈষম্য কেন অবৈধ ও বেআইনি হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, জাতীয় ফুটবল ফেডারেশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল রোববার বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সুমাইয়া বিনতে তানভীর। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার আরিজা মেহেলী খান। পরে রিটকারী আইনজীবী জানান, নারী ও পুরুষ ফুটবলদের সবক্ষেত্রে বৈষম্য বিদ্যমান। পুরুষ ফুটবলার বছরে ৫০/৬০ লাখ বেতন পান। অথচ নারী ফুটবলার বছরে ৬ থেকে ৭ লাখ টাকা বেতন পান। নারী ফুটবলারদের নিয়মিত বেতন দেওয়া হয় না। তাদের আবাসন সুবিধা নেই। নারী ফুটবলারদের নিয়মিত লীগ আয়োজন করা হয় না। কোনও খেলায় জিতলে পুরুষ ফুটবলারদের ৫ লাখ টাকা করে প্রণোদনা দেওয়া হয়। নারী ফুটবলারদের নামকাওয়াস্তে প্রণোদনা দেওয়া হয়। সাফ ফুটবল জয়ের পর নারী ফুটবল টিমকে দেড় কোটি টাকা প্রণোদনা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল- সেই টাকা এখনও দেওয়া হয়নি। এসব বৈষম্য চ্যালেঞ্জ করে গত সপ্তাহে হাইকোর্টে জনস্বার্থে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সুমাইয়া তানভীর ও ব্যারিস্টার আরিজা মেহেলী খান। সে রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করলেন হাইকোর্ট।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়

ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়