ঢাকা , শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ , ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দেশ অত্যন্ত সংকটের ভেতর দিয়ে যাচ্ছে-তারেক রহমান হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ এক ব্যক্তি ৩টির বেশি আসন নয়, ছাড়তে হবে মেয়র-চেয়ারম্যান পদ মোটরসাইকেলে ময়লার গাড়ির ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী নিহত শাহজালাল বিমানবন্দরে অবৈধ স্পাই ডিভাইসসহ ২ জন গ্রেফতার পাবনায় বিষাক্ত মদপানে ২ যুবকের মৃত্যু ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় উত্তরায় ২০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ বগুড়ায় আদালত থেকে পালানো আসামি গ্রেফতার টাঙ্গাইলে মওলানা ভাসানীর ১৪৫তম জন্মবার্ষিকী পালন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে ইউএনওকে গ্রেফতার করতে বললেন পর্যটক হাদির ওপর হামলায় কে কী বললেন গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদি সংকটাপন্ন আমদানির পরও দাম কমছে না পেঁয়াজের আইনশৃঙ্খলার এই পরিস্থিতিতে নির্বাচন কীভাবে করবে সেটাই বড় প্রশ্ন-আখতার বিরোধের জেরে শ্যামবাজারে ব্যবসায়ীকে হত্যা করা হয়-র‌্যাব গ্রন্থাগার পেশায় এআই দক্ষতা বাধ্যতামূলক : শিক্ষা উপদেষ্টা আলু উৎপাদন করে লোকসানে কৃষকরা লাভবান হন ব্যবসায়ীরা-কৃষি উপদেষ্টা নলকূপের গর্তে পড়ে নিহত সাজিদের জানাজা সম্পন্ন প্রকল্প শেষ না করায় ফেরত যাচ্ছে বরাদ্দের টাকা

সিরাজদিখানে জাতীয় নির্বাচনে গয়েশ্বর চন্দ্র রায়

  • আপলোড সময় : ৩০-১১-২০২৫ ০৮:২৩:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৫ ০৮:২৩:২৪ অপরাহ্ন
সিরাজদিখানে জাতীয় নির্বাচনে গয়েশ্বর চন্দ্র রায়
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) থেকে লতা মন্ডল
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এবারের জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামোতে অনেক পরিবর্তন আসবে। রাষ্ট্রে যাতে মানুষে মানুষে বৈষম্য দূর হয়, নারী-পুরুষে বৈষম্য দূর হয়, হিন্দু-মুসলমানের বৈষম্য না থাকে এবং ধনি-গরিবের বৈষম্য দূর হয়। এমন বৈষম্যহীন একটি রাষ্ট্র কাঠামো গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি গত ২৯ নভেম্বর দুপুরে সিরাজদিখান উপজেলার শেখরনগর রায়বাহাদুর শ্রীনাথ ইনিস্টিউট খেলার মাঠে মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপির মনোনিত প্রাথী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর সমর্থনে সনাতন ধর্মাবলম্বীদের মহা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, দেশে এখন অপর একটি শক্তি আছে, সেটি সাম্প্রদায়িক শক্তি। সাম্প্রদায়িক শক্তি যদি দেশে মাথাচাড়া দিয়ে উঠে তাহলে কি হবে দেশের মানুষ কিছুটা হলেও বুঝতে পারছে। তিনি বলেন আজকে আওয়ামী লীগ নাই, পালিয়ে গেছে। আওয়ামী লীগের নেতারাও মাঠে নাই পালিয়ে গেছে। তাহলে বিএনপি লড়াই করবে কার সাথে। সেই সুযোগে সাম্প্রদায়িক শক্তি এক হচ্ছে দেশের গণতান্ত্রিক ধারাকে ব্যহত করতে।
তিনি  এ সময় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করে বলেন, যদি দেশনেত্রী না থাকে তাহলে জাতীয় সংসদ নির্বাচন নিয়েও সংশয় দেখা দিবে।
মহাসমাবেশ অনুষ্ঠানে আলী আজগর ডিগ্রী কলেজের প্রভাষক চৈতী দেবনাথ ও তাপশ দাসের সঞ্চালনায় সমাবেশে আলী আজগর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ বিশুদ্ধানন্দ চক্রবর্তীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপি মনোনিত প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ এবং স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক সুশান্ত চক্রবর্তী, মুন্সীগঞ্জ জেলা পূজাউদযাপন পরিষদ সদস্য সচিব প্রশান্ত কুমার মন্ডর দুলার,এডভোকেট সমরেশ নাথ, সিরাজদিখান পূজা পরিষদ সাধারণ সম্পাদক জ্ঞানদীপ ঘোষ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেরা বিএনপির আহব্বায়ক সদস্য দুলাল দাস, বিমল চন্দ্র দাস, শেখরন নগর ইউয়িন পরিষদ চেযারম্যান দেবব্রত সরকার টুটুল,রাধেশ্যাম ঘোষ রাজু।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়

ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়