ঢাকা , শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ , ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দেশ অত্যন্ত সংকটের ভেতর দিয়ে যাচ্ছে-তারেক রহমান হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ এক ব্যক্তি ৩টির বেশি আসন নয়, ছাড়তে হবে মেয়র-চেয়ারম্যান পদ মোটরসাইকেলে ময়লার গাড়ির ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী নিহত শাহজালাল বিমানবন্দরে অবৈধ স্পাই ডিভাইসসহ ২ জন গ্রেফতার পাবনায় বিষাক্ত মদপানে ২ যুবকের মৃত্যু ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় উত্তরায় ২০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ বগুড়ায় আদালত থেকে পালানো আসামি গ্রেফতার টাঙ্গাইলে মওলানা ভাসানীর ১৪৫তম জন্মবার্ষিকী পালন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে ইউএনওকে গ্রেফতার করতে বললেন পর্যটক হাদির ওপর হামলায় কে কী বললেন গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদি সংকটাপন্ন আমদানির পরও দাম কমছে না পেঁয়াজের আইনশৃঙ্খলার এই পরিস্থিতিতে নির্বাচন কীভাবে করবে সেটাই বড় প্রশ্ন-আখতার বিরোধের জেরে শ্যামবাজারে ব্যবসায়ীকে হত্যা করা হয়-র‌্যাব গ্রন্থাগার পেশায় এআই দক্ষতা বাধ্যতামূলক : শিক্ষা উপদেষ্টা আলু উৎপাদন করে লোকসানে কৃষকরা লাভবান হন ব্যবসায়ীরা-কৃষি উপদেষ্টা নলকূপের গর্তে পড়ে নিহত সাজিদের জানাজা সম্পন্ন প্রকল্প শেষ না করায় ফেরত যাচ্ছে বরাদ্দের টাকা

আমতলী থেকে হারিয়ে যাচ্ছে টিভি ভিসিআর ছবি দেখার স্বপ্ন

  • আপলোড সময় : ৩০-১১-২০২৫ ০৮:১৩:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১১-২০২৫ ০৮:১৩:৪৬ অপরাহ্ন
আমতলী থেকে হারিয়ে যাচ্ছে টিভি ভিসিআর ছবি দেখার স্বপ্ন
আমতলী (বরগুনা) থেকে এসএম সুমন রশিদ
কালের বিবর্তনে হারিয়েছে ছোট পর্দায় সিনেমা দেখার স্বপ্ন। যেন বিনোদনের মহোৎসবটা আস্তে আস্তে বিলিন হতে যাচ্ছে। এখন সময় যাচ্ছে এন্ড্রয়েড মোবাইল টিপতে টিপতে। আজ থেকে ৩০ বছর আগে রমরমা ছিলো টেলিভিশন আর ভিসিআরে ছবি দেখার পালা।আজকালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে সেই টিভিতে দেখার সিনেমার আমেজটা। এখন প্রতিটি মানুষের হাতে হাতে অ্যান্ড্রয়েড ফোন থাকার কারণে ইন্টারনেটের মাধ্যমে শুধু সিনেমা নয়, মাহফিল, যাত্রাপালা, সিনেমা, গানসহ নানান বিষয় নিয়ে যত রকমের চাহিদা তা অল্প সময়ে খুঁজে বের করে তাদের দৃষ্টিনন্দন তৈরি করতে পারছেন। এ জন্যই টেলিভিশন বা ওইভাবে বিসিআর এর ছবি দেখার মন মানসিকতা উঠে গেছে। সর্বোপরি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারে টিভি ভিসিআর এর তৃপ্তি মেটাচ্ছে।  বরগুনার আমতলীতেও এক সময় বাসা বাড়ি, দোকান পাঠ অথবা স্কুল মাঠের মধ্যে  রাতে টেলিভিশন আর ভিসিআর  ভারা করে ২ টাকা থেকে ৫ টাকা পর্যন্ত টিকিট কাটতেন দর্শকদের টিভিতে ছবি দেখাতেন।ওই সময় টা জনপ্রিয় সিনেমার জন্য।নায়ক ইলিয়াস কাঞ্চনের কাসেম মালার প্রেম, মান্নার তেজি সন্তান, জিদ্দি সন্তান।
এছাড়াও কমলার বনবাস, সুজন সখি, বেদের  মেয়ে জোসনা,পাষান বন্ধু, রাখাল বন্ধু, রহিম রুপবান, সত্যের মৃত্যু নেইসহ এই ধরনের সিনেমা ও যাত্রা পালা দেখারও ব্যাপক চাহিদা ছিলো দর্শকদের। যেন সন্ধ্যার পরের আড্ডাটাই ছিল ছবি দেখার ঘোর নেশা।সারারাত ধরেই এসব সিনেমা বা যাত্রাপালা দেখা হতো।
আমতলী উপজেলারদ ৭টি ইউনিয়নে কম বেশি হাট বাজার রয়েছে।  এসব হাট বাজারের চায়ের দোকানগুলোতে রয়েছে রঙিন টেলিভিশন। এসব চায়ের দোকানগুলোতে নিম্নআয়ের মানুষেরা তাদের প্রতিদিনের অবসর সময়ে টিভিতে নানা রকম বিনোদনমূলক অনুষ্ঠান দেখেন।  তবে বাজারে চায়ের দোকানে যার স্মার্ট টিভি রয়েছে সেই দোকানে লোকজন ভিড় করে বেশি, বেচাকেনাও বেশি।
গুলিসাখালীর টিভিও ভিসিআর  এর ব্যবসায়ী দেলোয়ার মৃধা বলেন  বয়স ৫০ ছুঁই ছুঁই। একসময় গুলিশাখালী বাজারে  ছোট ঘর তেরী করে জেনারেটর চালিয়ে টিভি দেখাতাম ৫ টাকার বিনিময়। আজ কালের বিবর্তনে হারিয়ে গেছে ওইসব টেলিভিশনে সিনেমা দেখার শখ। এ ব্যাবসা ছেড়ে দিয়েছি আজ ২৫ বছরের বেশি।মানুষ ধৈর্য ধরে আর দেখতে চাচ্ছেনা। এখন প্রতিটি মানুষের অ্যান্ড্রয়েড ফোন থাকার কারণে ইন্টারনেটের মাধ্যমে শুধু সিনেমা নয়, মাহফিল, যাত্রাপালা, সিনেমা, গানসহ নানান বিষয় নিয়ে যত রকমের চাহিদা তা অল্প সময়ে খুঁজে বের করে তাদের দৃষ্টিনন্দন তৈরি করতে পারছেন।এজন্যই টেলিভিশন বা ওইভাবে বিসিআর এর ছবি দেখার মন মানসিকতা উঠে গেছে। সর্বোপরি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারে টিভি ভিসিআর এর তৃপ্তি মেটাচ্ছে।
আরো বলেন,সকাল বা বিকেলের দিকে কাজ না থাকলে চলে যান চায়ের দোকানে। চা খেতে খেতে দোকানে থাকা টিভিতে কোনো বাংলা সিনেমা বা ফোক গান শুনে কয়েক ঘণ্টা অবসর কাটাতো অগনিত ক্রেতা বা কাস্টমার ।  
দর্শক মো. সামসু পঞ্চায়েত  বলেন,  প্রতিদিন বিকেলে নিয়ম করে বাজারে চায়ের দোকানে গিয়ে টিভি দেখে আসতাম।  আমাদের মতো  মানুষের বিনোদন নেওয়ার সুযোগ আছে । কিন্তু কালের বিবর্তনে এ সমস্ত বিনোদন হারিয়ে যাচ্ছে। ভবিষ্যতে আরো পরিবর্তনশীল হবে। তাতে বিনোদনের রূপ পুরোটাই ডিজিটালে পরিণত হবে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়

ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়