ঢাকা , শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ , ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দেশ অত্যন্ত সংকটের ভেতর দিয়ে যাচ্ছে-তারেক রহমান হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ এক ব্যক্তি ৩টির বেশি আসন নয়, ছাড়তে হবে মেয়র-চেয়ারম্যান পদ মোটরসাইকেলে ময়লার গাড়ির ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী নিহত শাহজালাল বিমানবন্দরে অবৈধ স্পাই ডিভাইসসহ ২ জন গ্রেফতার পাবনায় বিষাক্ত মদপানে ২ যুবকের মৃত্যু ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় উত্তরায় ২০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ বগুড়ায় আদালত থেকে পালানো আসামি গ্রেফতার টাঙ্গাইলে মওলানা ভাসানীর ১৪৫তম জন্মবার্ষিকী পালন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে ইউএনওকে গ্রেফতার করতে বললেন পর্যটক হাদির ওপর হামলায় কে কী বললেন গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদি সংকটাপন্ন আমদানির পরও দাম কমছে না পেঁয়াজের আইনশৃঙ্খলার এই পরিস্থিতিতে নির্বাচন কীভাবে করবে সেটাই বড় প্রশ্ন-আখতার বিরোধের জেরে শ্যামবাজারে ব্যবসায়ীকে হত্যা করা হয়-র‌্যাব গ্রন্থাগার পেশায় এআই দক্ষতা বাধ্যতামূলক : শিক্ষা উপদেষ্টা আলু উৎপাদন করে লোকসানে কৃষকরা লাভবান হন ব্যবসায়ীরা-কৃষি উপদেষ্টা নলকূপের গর্তে পড়ে নিহত সাজিদের জানাজা সম্পন্ন প্রকল্প শেষ না করায় ফেরত যাচ্ছে বরাদ্দের টাকা

ইন্দোনেশিয়ায় একদিনে ২ বার ভূমিকম্প

  • আপলোড সময় : ২৭-১১-২০২৫ ০৭:২১:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৫ ০৭:২১:১৭ অপরাহ্ন
ইন্দোনেশিয়ায় একদিনে ২ বার ভূমিকম্প
ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসি প্রদেশের বিতুং এলাকায় ফের ভূমিকম্প আঘাত হেনেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ৪ দশমিক ৮। ভূমিকম্পটির গভীরতা ৫৩ কিলোমিটার। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এমন তথ্য জানিয়েছে। এর আগে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১১টা ৫৬ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল আচেহ প্রদেশ। এর গভীরতা ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে। প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’র কাছে অবস্থিত ইন্দোনেশিয়া। দেশটিতে ভূমিকম্প এবং আগ্নেয়গিরির অনেকটা সাধারণ ঘটনা। এদিকে, টানা ভারী বর্ষণে ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশে বন্যা ও ভূমিধসে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর। রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন থাকায় উদ্ধারকাজ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আবদুল মুহারি জানিয়েছেন, এখনো কমপক্ষে ১০ জন নিখোঁজ রয়েছেন। রয়টার্সের তথ্যমতে, পাহাড়ধসের ধ্বংসাবশেষে সড়ক বন্ধ থাকায় প্রায় ৮ হাজার মানুষকে বিভিন্ন এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং ত্রাণ ও সরঞ্জাম হেলিকপ্টারে করে পৌঁছে দেওয়া হচ্ছে। ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থা জানিয়েছে, বুধবার (২৬ নভেম্বর) একটি বিরল ক্রান্তীয় ঘূর্ণিঝড় সুমাত্রা দ্বীপ অতিক্রম করেছে। ফলে মালাক্কা প্রণালি পর্যন্ত জলোচ্ছ্বাস দেখা দেয় ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলে বন্যা-ভূমিধসের সৃষ্টি হয়। সংস্থাটি আরও জানিয়েছে, চলমান চরম আবহাওয়ার কারণে আগামী দুদিন আচেহ ও রিয়াউসহ সুমাত্রার আরও কয়েকটি প্রদেশে নতুন বন্যার ঝুঁকি রয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়

ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়