ঢাকা , শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ , ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দেশ অত্যন্ত সংকটের ভেতর দিয়ে যাচ্ছে-তারেক রহমান হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ এক ব্যক্তি ৩টির বেশি আসন নয়, ছাড়তে হবে মেয়র-চেয়ারম্যান পদ মোটরসাইকেলে ময়লার গাড়ির ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী নিহত শাহজালাল বিমানবন্দরে অবৈধ স্পাই ডিভাইসসহ ২ জন গ্রেফতার পাবনায় বিষাক্ত মদপানে ২ যুবকের মৃত্যু ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় উত্তরায় ২০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ বগুড়ায় আদালত থেকে পালানো আসামি গ্রেফতার টাঙ্গাইলে মওলানা ভাসানীর ১৪৫তম জন্মবার্ষিকী পালন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে ইউএনওকে গ্রেফতার করতে বললেন পর্যটক হাদির ওপর হামলায় কে কী বললেন গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদি সংকটাপন্ন আমদানির পরও দাম কমছে না পেঁয়াজের আইনশৃঙ্খলার এই পরিস্থিতিতে নির্বাচন কীভাবে করবে সেটাই বড় প্রশ্ন-আখতার বিরোধের জেরে শ্যামবাজারে ব্যবসায়ীকে হত্যা করা হয়-র‌্যাব গ্রন্থাগার পেশায় এআই দক্ষতা বাধ্যতামূলক : শিক্ষা উপদেষ্টা আলু উৎপাদন করে লোকসানে কৃষকরা লাভবান হন ব্যবসায়ীরা-কৃষি উপদেষ্টা নলকূপের গর্তে পড়ে নিহত সাজিদের জানাজা সম্পন্ন প্রকল্প শেষ না করায় ফেরত যাচ্ছে বরাদ্দের টাকা

হোয়াইট হাউজের কাছে ন্যাশনাল গার্ডের দুই সেনাকে গুলি

  • আপলোড সময় : ২৭-১১-২০২৫ ০৭:১৯:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৫ ০৭:১৯:২৮ অপরাহ্ন
হোয়াইট হাউজের কাছে ন্যাশনাল গার্ডের দুই সেনাকে গুলি
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ন্যাশনাল গার্ডের দুই সেনাকে গুলি করেছে এক বন্দুকধারী। গুলি লাগা ওই দুজনের অবস্থা বেশ গুরুতর বলে জানিয়েছেন কর্মকর্তারা। স্থানীয় সময় গত বুধবার মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ থেকে মাত্র দুই ব্লক দূরে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, শুধুমাত্র একজন হামলাকারী ওয়েস্ট ভার্জিনিয়ার দুই সেনাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ওই সময় গুলির শব্দ শুনে ন্যাশনাল গার্ডের অন্য সেনারা এগিয়ে আসেন। তারা হামলাকারীকে গুলি করে নিবৃত করেন। ঘটনার সময় ফ্লোরিডায় থাকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, হামলাকারী একজন আফগান নাগরিক। যিনি ২০২১ সালে যুক্তরাষ্ট্রে যান। হামলাকারীকে ‘কঠোরতম’ শাস্তি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এছাড়া যেসব আফগান নাগরিক গত সরকারের সময় যুক্তরাষ্ট্রে এসেছে তাদের পুনঃপরীক্ষা করা হবে বলেও ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, জো বাইডেনের শাসনামলে যেসব আফগান আমাদের দেশে এসেছে, আমাদের তাদের অবশ্যই পুনঃপরীক্ষা করতে হবে। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, হামলাকারীর নাম রহমানউল্লাহ লাকানওয়াল বলে জানা গেছে। ২৯ বছর বয়সী এ ব্যক্তি আফগানিস্তানের নাগরিক। ওয়াশিংটনের মেট্রোপলিটান পুলিশের সহকারী প্রধান জেফ ক্যারোল বলেছেন, হামলাকারী এক কোণা থেকে এসেই সঙ্গে সঙ্গে সেনাদের লক্ষ্য করে গুলি ছোড়া শুরু করে। তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীকে ন্যাশনাল গার্ডের অন্য সেনারা এতে অন্তত চারবার গুলি করে। এরপর তাকেও আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। যদিও তার অবস্থা গুরুতর নয়।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়

ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়