ঢাকা , শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ , ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দেশ অত্যন্ত সংকটের ভেতর দিয়ে যাচ্ছে-তারেক রহমান হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ এক ব্যক্তি ৩টির বেশি আসন নয়, ছাড়তে হবে মেয়র-চেয়ারম্যান পদ মোটরসাইকেলে ময়লার গাড়ির ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী নিহত শাহজালাল বিমানবন্দরে অবৈধ স্পাই ডিভাইসসহ ২ জন গ্রেফতার পাবনায় বিষাক্ত মদপানে ২ যুবকের মৃত্যু ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় উত্তরায় ২০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ বগুড়ায় আদালত থেকে পালানো আসামি গ্রেফতার টাঙ্গাইলে মওলানা ভাসানীর ১৪৫তম জন্মবার্ষিকী পালন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে ইউএনওকে গ্রেফতার করতে বললেন পর্যটক হাদির ওপর হামলায় কে কী বললেন গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদি সংকটাপন্ন আমদানির পরও দাম কমছে না পেঁয়াজের আইনশৃঙ্খলার এই পরিস্থিতিতে নির্বাচন কীভাবে করবে সেটাই বড় প্রশ্ন-আখতার বিরোধের জেরে শ্যামবাজারে ব্যবসায়ীকে হত্যা করা হয়-র‌্যাব গ্রন্থাগার পেশায় এআই দক্ষতা বাধ্যতামূলক : শিক্ষা উপদেষ্টা আলু উৎপাদন করে লোকসানে কৃষকরা লাভবান হন ব্যবসায়ীরা-কৃষি উপদেষ্টা নলকূপের গর্তে পড়ে নিহত সাজিদের জানাজা সম্পন্ন প্রকল্প শেষ না করায় ফেরত যাচ্ছে বরাদ্দের টাকা

নোয়াখালী এক্সপ্রেস সরাসরি চুক্তিতে পেলেন সৌম্য ও হাসান

  • আপলোড সময় : ২৭-১১-২০২৫ ০৭:১৫:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-১১-২০২৫ ০৭:১৫:৩৭ অপরাহ্ন
নোয়াখালী এক্সপ্রেস সরাসরি চুক্তিতে পেলেন সৌম্য ও হাসান
নোয়াখালী এক্সপ্রেস প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নিতে যাচ্ছে। দল মালিকানা পাওয়ার সঙ্গে সঙ্গে ফ্র্যাঞ্চাইজিটি সরাসরি চুক্তিতে জাতীয় দলের দুই ক্রিকেটারকে দলে ভেড়িয়েছে। পেস অলরাউন্ডার সৌম্য সরকার এবং পেসার হাসান মাহমুদ আগামী আসরে নোয়াখালীর জার্সি পরবেন। পাশাপাশি বিদেশি ক্রিকেটার হিসেবে যুক্ত হচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস। প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন খালেদ মাহমুদ সুজন।
 
নোয়াখালীর দল গঠনের পেছনে রয়েছে কিছু নাটকীয়তা। প্রথমে বিপিএলে অংশ নেওয়ার জন্য আবেদন করেছিল বাংলা মার্ক লিমিটেড, তবে প্রাথমিক যাচাই-বাছাইয়ে তারা বাদ পড়ে। দেশ ট্রাভেলস ও নাবিল গ্রুপ দুই দফা বাছাইয়ে টিকে যাওয়ায় বিসিবি নাবিল গ্রুপকে রাজশাহী ওয়ারিয়র্স এবং দেশ ট্রাভেলসকে নোয়াখালী এক্সপ্রেসের মালিকানা দিয়েছে। এবারের বিপিএলে অংশ নিচ্ছে ছয়টি দল, যা ১৯ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে। ফাইনাল ম্যাচ হবে ১৬ জানুয়ারি, আর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবে ১৭ ডিসেম্বর ঢাকায়।
 
নিলাম অনুষ্ঠিত হবে ৩০ নভেম্বর। ফ্র্যাঞ্চাইজিগুলো নিলামের আগে সর্বোচ্চ দুজন দেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবে। এই সুযোগ কাজে লাগিয়ে নোয়াখালী এক্সপ্রেস সৌম্য ও হাসানকে দলে ভিড়িয়েছে। এছাড়া তারা তিনজন বিদেশি ক্রিকেটারের সঙ্গেও প্রাথমিক আলোচনা করছে, যেখানে রয়েছেন অস্ট্রেলিয়ার টিম ডেভিড, ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস এবং নিউজিল্যান্ডের জিমি নিশাম। তবে এদের কারও সঙ্গেও এখনও চূড়ান্ত চুক্তি হয়নি।
 
নোয়াখালী এক্সপ্রেসের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন জানান, “দল গঠন এখনও চলমান, তবে নিলামের আগে জাতীয় দলের দুই তারকাকে ভেড়ানো আমাদের জন্য বড় পাওয়া। দলের শিবির তৈরি করতে এখন থেকেই পরিকল্পনা চলছে।”
 
নিলামের আগেই দলে জাতীয় দলের দুই ক্রিকেটার যুক্ত হওয়ায় নোয়াখালী এক্সপ্রেস মাঠে শক্তিশালী হওয়ার আশা করছে। এবারের বিপিএলে ৫০০-এর বেশি বিদেশি ক্রিকেটার আবেদন করেছে, যাদের মধ্যে ২৫০ জনকে চূড়ান্তভাবে বাছাই করা হয়েছে। দেশের ১৫৮ জন ক্রিকেটারের নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়

ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়