ঢাকা , শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ , ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দেশ অত্যন্ত সংকটের ভেতর দিয়ে যাচ্ছে-তারেক রহমান হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ এক ব্যক্তি ৩টির বেশি আসন নয়, ছাড়তে হবে মেয়র-চেয়ারম্যান পদ মোটরসাইকেলে ময়লার গাড়ির ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী নিহত শাহজালাল বিমানবন্দরে অবৈধ স্পাই ডিভাইসসহ ২ জন গ্রেফতার পাবনায় বিষাক্ত মদপানে ২ যুবকের মৃত্যু ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় উত্তরায় ২০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ বগুড়ায় আদালত থেকে পালানো আসামি গ্রেফতার টাঙ্গাইলে মওলানা ভাসানীর ১৪৫তম জন্মবার্ষিকী পালন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে ইউএনওকে গ্রেফতার করতে বললেন পর্যটক হাদির ওপর হামলায় কে কী বললেন গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদি সংকটাপন্ন আমদানির পরও দাম কমছে না পেঁয়াজের আইনশৃঙ্খলার এই পরিস্থিতিতে নির্বাচন কীভাবে করবে সেটাই বড় প্রশ্ন-আখতার বিরোধের জেরে শ্যামবাজারে ব্যবসায়ীকে হত্যা করা হয়-র‌্যাব গ্রন্থাগার পেশায় এআই দক্ষতা বাধ্যতামূলক : শিক্ষা উপদেষ্টা আলু উৎপাদন করে লোকসানে কৃষকরা লাভবান হন ব্যবসায়ীরা-কৃষি উপদেষ্টা নলকূপের গর্তে পড়ে নিহত সাজিদের জানাজা সম্পন্ন প্রকল্প শেষ না করায় ফেরত যাচ্ছে বরাদ্দের টাকা

এই সরকার দিয়ে কোনো অবাধ-সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়-ডা. তাহের

  • আপলোড সময় : ১৫-১১-২০২৫ ০৫:৫৫:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৫ ০৫:৫৫:৫০ অপরাহ্ন
এই সরকার দিয়ে কোনো অবাধ-সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়-ডা. তাহের
বর্তমান অন্তর্বর্তী সরকারের মধ্যে ‘পক্ষপাতদুষ্টতা’ রয়েছে- এমন দাবি করে এই সরকার দিয়ে কোনো অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন, এই সরকার দিয়ে নির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যাপারে আমাদের ভেতরে যথেষ্ট শঙ্কা তৈরি হয়েছে। আর নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে দেশের জন্য আরও বেশি বিপর্যয় এবং অন্ধকার ভবিষ্যতে অপেক্ষা করছে। গতকাল শুক্রবার রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে আন্দোলনরত ৮ দলের যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গত বৃহস্পতিবার জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার দেওয়া ভাষণের ওপর প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলন করা হয়। ডা. তাহের বলেন, আরেকটি পরিকল্পিত ও পূর্বনির্ধারিত রায়ের ভিত্তিতে নির্বাচন শুরু হচ্ছে কি না এ ব্যাপারটি আমাদের এবং জনগণের মনে আশঙ্কা তৈরি করছে। সরকারের আচরণ আমাদের এসব কথা বিশ্বাস করতে বাধ্য করছে। তিনি বলেন, আমরা মনে করি, এই সরকার বুঝে হোক না বুঝে হোক, ইচ্ছাকৃত হোক অথবা ষড়যন্ত্রের শিকার হয়ে হোক- তারা একটি দলের ফাঁদে পা দিয়েছে। সংস্কারকে প্রায় গুরুত্বহীন করে ফেলেছে। এর আগেও আমরা দেখেছি যে এই সরকার দলটির প্রতি নানাভাবে আনুগত্য এবং দুর্বলতা প্রকাশ করছে। সেটা শুরু হয়েছিল লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করার মধ্য দিয়ে। আবদুল্লাহ তাহের বলেন, বিভিন্ন সময়ে সরকারের আচরণে একটি দলের দাবিকে অধিকতর গুরুত্ব দেওয়ার বিষয়টি দেখা গেছে। আজকে জাতির কাছে এটা প্রতীয়মান যে, এই সরকার এখন আর নিরপেক্ষ নয়, সরকার একটি দলের প্রতি অনুগত। একটি দলকে ক্ষমতায় আনার জন্য যেনতেন নির্বাচনের প্রচেষ্টায় আছে সরকার। প্রধান উপদেষ্টাকে একটি দলের হয়ে ৩ জন উপদেষ্টা বিভ্রান্ত করছে দাবি করে এই জামায়াত নেতা বলেন, আমরা খুব স্পষ্ট করে বলতে চাই, প্রধান উপদেষ্টাকে নানাভাবে বিভ্রান্ত করছে তিনজন উপদেষ্টা। এই তিনজন প্রধান উপদেষ্টাকে ভুল তথ্য দিয়ে সুষ্ঠু নির্বাচন যেন না হয় সেই চেষ্টা চালাচ্ছে। তারা নানা রকম বুঝিয়ে একটি দলের হয়ে কাজ করছে। সুষ্ঠু নির্বাচন যেন না হতে পারে দেশকে সেদিকে নেওয়ার জন্য সুকৌশলে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার আসার পর থেকেই আমরা লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলে আসছি। কিন্তু আমরা দেখছি, সরকার সেটার ব্যাপারে মনোযোগী নয়। বরং সরকারের কয়েকজন উপদেষ্টার সহযোগিতায় একটি বিশেষ দলের পক্ষ থেকে প্রশাসনকে দলীয়করণ করার চেষ্টা চলছে। ডা. তাহের অভিযোগ করে বলেন, একটি বিশেষ দলের লোকদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার চেষ্টা হচ্ছে। প্রশাসনে যারা ভালো লোক ছিল, তাদের কোনো দলের ট্যাগ লাগিয়ে গুরুত্বপূর্ণ জায়গা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যদি এভাবেই নির্বাচনের আগপর্যন্ত পরিস্থিতি একদিকে চলে যায়, তাহলে দেশে সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। যদি নির্বাচন সুষ্ঠু না হয় তাহলে দেশের জন্য আরও বেশি বিপর্যয় এবং অন্ধকার ভবিষ্যতে অপেক্ষা করছে। ডা. তাহের আরও বলেন, আমরা ৮ দল ফেব্রুয়ারিতে নির্বাচন চাই। স্পষ্টভাবে ঘোষণা দিতে চাই, আমরা আগামী রোজার আগেই জাতীয় নির্বাচন চাই। এজন্য আমাদের সব প্রস্তুতি সম্পন্ন করতে আমরা কাজ করছি। সংবাদ সম্মেলনে সমমনা দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়

ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়