ঢাকা , শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ , ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দেশ অত্যন্ত সংকটের ভেতর দিয়ে যাচ্ছে-তারেক রহমান হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ এক ব্যক্তি ৩টির বেশি আসন নয়, ছাড়তে হবে মেয়র-চেয়ারম্যান পদ মোটরসাইকেলে ময়লার গাড়ির ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী নিহত শাহজালাল বিমানবন্দরে অবৈধ স্পাই ডিভাইসসহ ২ জন গ্রেফতার পাবনায় বিষাক্ত মদপানে ২ যুবকের মৃত্যু ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় উত্তরায় ২০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ বগুড়ায় আদালত থেকে পালানো আসামি গ্রেফতার টাঙ্গাইলে মওলানা ভাসানীর ১৪৫তম জন্মবার্ষিকী পালন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে ইউএনওকে গ্রেফতার করতে বললেন পর্যটক হাদির ওপর হামলায় কে কী বললেন গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদি সংকটাপন্ন আমদানির পরও দাম কমছে না পেঁয়াজের আইনশৃঙ্খলার এই পরিস্থিতিতে নির্বাচন কীভাবে করবে সেটাই বড় প্রশ্ন-আখতার বিরোধের জেরে শ্যামবাজারে ব্যবসায়ীকে হত্যা করা হয়-র‌্যাব গ্রন্থাগার পেশায় এআই দক্ষতা বাধ্যতামূলক : শিক্ষা উপদেষ্টা আলু উৎপাদন করে লোকসানে কৃষকরা লাভবান হন ব্যবসায়ীরা-কৃষি উপদেষ্টা নলকূপের গর্তে পড়ে নিহত সাজিদের জানাজা সম্পন্ন প্রকল্প শেষ না করায় ফেরত যাচ্ছে বরাদ্দের টাকা

নারীদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে ভুল হবে : সেনাপ্রধান

  • আপলোড সময় : ১৫-১১-২০২৫ ০৫:৪৯:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৫ ০৫:৪৯:২৩ অপরাহ্ন
নারীদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে ভুল হবে : সেনাপ্রধান
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের ৫০ ভাগ নারী। তাদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে তা ভুল হবে। গতকাল শুক্রবার জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের তিন দিনব্যাপী ১ম পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্যারেডে অংশগ্রহণকারী ক্যাডেট ও প্রাক্তন ক্যাডেটদের সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে তাদেরকে দেশ সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান। সেনাপ্রধান বলেন, ভালো মানুষ হতে হবে, নীতি নৈতিকতার সঙ্গে আমাদের কাজ করতে হবে। আমাদের স্বপ্ন অনেক ক্যাডেট তৈরি করা। আমরা নারী নেতৃত্ব, নারী ক্ষমতায়ন ও চাচ্ছি। আমাদের ভাবতে হবে দেশের ৫০ ভাগ নারী, তাদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে তা ভুল হবে। সেজন্য নারীদের দক্ষভাবে গড়ে তুলতে হবে। নতুন ক্যাডেটদের উদ্দেশে তিনি বলেন, পূর্বসূরিদের মতো দেশ ও জাতির জন্য কাজ করে যাবেন। জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, আমরা অনেকেই শিক্ষিত হই, কিন্তু সুশিক্ষিত হই না। ভালো ভালো রেজাল্ট করি, ভালো জিপিএ পেয়ে উত্তীর্ণ হই, ইউনিভার্সিটিতে ভালো করি, পিএইচডি করি, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করি, কিন্তু কারও কারও মাঝে নৈতিকতার অভাবের কারণে আমরা খুব একটা ভালো কাজ করতে পারি না। এসময় ক্যাডেটদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদেরকে দেশে, জাতীয় ও গরিবদের জন্য কাজ করতে হবে, যাদের টাকায় আমরাও বেতনভুক্ত, পড়াশোনা করেছি, পড়াশোনা করছি, করে যাচ্ছি। তাদের জন্য আমাদের কাজ করতে হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আখতার চৌধুরী, পুলিশ সুপার মো. আব্দুল ওয়াহাব, জয়পুরহাট ক্যাডেট কলেজের অধ্যক্ষ আরিফুল, সেনা প্রধানের স্ত্রী কমলিকা জামান, প্রাক্তন ক্যাডেট অ্যাসোসিয়েশনের সভাপতি মৌসুমী শিখা ছাড়াও বিভিন্ন স্তরের সেনা কর্মকর্তা, ক্যাডেট কলেজের শিক্ষক কর্মকর্তারা।

 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়

ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়