ঢাকা , শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ , ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দেশ অত্যন্ত সংকটের ভেতর দিয়ে যাচ্ছে-তারেক রহমান হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ এক ব্যক্তি ৩টির বেশি আসন নয়, ছাড়তে হবে মেয়র-চেয়ারম্যান পদ মোটরসাইকেলে ময়লার গাড়ির ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী নিহত শাহজালাল বিমানবন্দরে অবৈধ স্পাই ডিভাইসসহ ২ জন গ্রেফতার পাবনায় বিষাক্ত মদপানে ২ যুবকের মৃত্যু ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় উত্তরায় ২০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ বগুড়ায় আদালত থেকে পালানো আসামি গ্রেফতার টাঙ্গাইলে মওলানা ভাসানীর ১৪৫তম জন্মবার্ষিকী পালন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে ইউএনওকে গ্রেফতার করতে বললেন পর্যটক হাদির ওপর হামলায় কে কী বললেন গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদি সংকটাপন্ন আমদানির পরও দাম কমছে না পেঁয়াজের আইনশৃঙ্খলার এই পরিস্থিতিতে নির্বাচন কীভাবে করবে সেটাই বড় প্রশ্ন-আখতার বিরোধের জেরে শ্যামবাজারে ব্যবসায়ীকে হত্যা করা হয়-র‌্যাব গ্রন্থাগার পেশায় এআই দক্ষতা বাধ্যতামূলক : শিক্ষা উপদেষ্টা আলু উৎপাদন করে লোকসানে কৃষকরা লাভবান হন ব্যবসায়ীরা-কৃষি উপদেষ্টা নলকূপের গর্তে পড়ে নিহত সাজিদের জানাজা সম্পন্ন প্রকল্প শেষ না করায় ফেরত যাচ্ছে বরাদ্দের টাকা

পুলিশ দেখে ফেলে যাওয়া প্রাইভেটকারে মিললো এক লাখ পিস ইয়াবা

  • আপলোড সময় : ১৫-১১-২০২৫ ০৫:৪৫:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৫ ০৫:৪৫:১৩ অপরাহ্ন
পুলিশ দেখে ফেলে যাওয়া প্রাইভেটকারে মিললো এক লাখ পিস ইয়াবা
চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম নগরে পুলিশ দেখে সড়কের ওপর প্রাইভেটকার রেখে পালিয়ে যান চালক। পরে ওই প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় কোতোয়ালি থানাধীন মেরিনার্স সড়কের চামড়ার গুদাম ওমর আলী মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ চালকবিহীন প্রাইভেটকার এবং ইয়াবা জব্দ করে। কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম জানান, কক্সবাজার থেকে একটি প্রাইভেটকারে একজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছে- এমন তথ্যের ভিত্তিতে কোতোয়ালি থানার এসআই মিজানুর রহমান চৌধুরী ফোর্স নিয়ে মেরিনার্স সড়কের চামড়ার গুদাম ওমর আলী মার্কেটের সামনে সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার থেকে আসা একটি প্রাইভেটকারকে থামার সিগন্যাল দিলে গাড়িতে থাকা চালক চেকপোস্ট থেকে একটু দূরে গাড়িটি থামিয়ে দৌড়ে পালিয়ে যায়। ওই সময় সড়কে প্রচুর গাড়ি থাকায় চালককে আটক করা সম্ভব হয়নি। পরে প্রাইভেটকারটি পুলিশ হেফাজতে নেয়। ওসি আরও জানান, স্থানীয় লোকজনের উপস্থিতিতে প্রাইভেটকারটি তল্লাশি করা হয়। পরে প্রাইভেটকারের পেছনের ব্রেক ঢালার ভেতর একটি কালো রঙয়ের ট্রাভেল ব্যাগ পাওয়া যায়। ওই ব্যাগে ১০টি বড় প্যাকেটের ভেতরে ১০ হাজার পিস করে সর্বমোট এক লাখ পিস ইয়াবা পাওয়া যায়। ইয়াবা বহনে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়

ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়