ঢাকা , শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ , ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দেশ অত্যন্ত সংকটের ভেতর দিয়ে যাচ্ছে-তারেক রহমান হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ এক ব্যক্তি ৩টির বেশি আসন নয়, ছাড়তে হবে মেয়র-চেয়ারম্যান পদ মোটরসাইকেলে ময়লার গাড়ির ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী নিহত শাহজালাল বিমানবন্দরে অবৈধ স্পাই ডিভাইসসহ ২ জন গ্রেফতার পাবনায় বিষাক্ত মদপানে ২ যুবকের মৃত্যু ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় উত্তরায় ২০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ বগুড়ায় আদালত থেকে পালানো আসামি গ্রেফতার টাঙ্গাইলে মওলানা ভাসানীর ১৪৫তম জন্মবার্ষিকী পালন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে ইউএনওকে গ্রেফতার করতে বললেন পর্যটক হাদির ওপর হামলায় কে কী বললেন গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদি সংকটাপন্ন আমদানির পরও দাম কমছে না পেঁয়াজের আইনশৃঙ্খলার এই পরিস্থিতিতে নির্বাচন কীভাবে করবে সেটাই বড় প্রশ্ন-আখতার বিরোধের জেরে শ্যামবাজারে ব্যবসায়ীকে হত্যা করা হয়-র‌্যাব গ্রন্থাগার পেশায় এআই দক্ষতা বাধ্যতামূলক : শিক্ষা উপদেষ্টা আলু উৎপাদন করে লোকসানে কৃষকরা লাভবান হন ব্যবসায়ীরা-কৃষি উপদেষ্টা নলকূপের গর্তে পড়ে নিহত সাজিদের জানাজা সম্পন্ন প্রকল্প শেষ না করায় ফেরত যাচ্ছে বরাদ্দের টাকা

প্রেমিকাকে ভিডিও কলে রেখেই তরুণের আত্মহত্যা

  • আপলোড সময় : ১৫-১১-২০২৫ ০৫:৩৯:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৫ ০৫:৩৯:৪৭ অপরাহ্ন
প্রেমিকাকে ভিডিও কলে রেখেই তরুণের আত্মহত্যা
সিলেট প্রতিনিধি
সিলেট থেকে বন্ধুদের সঙ্গে কক্সবাজারে ঘুরতে এসে প্রেমিকার সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে ভিডিও কলে রেখেই আত্মহত্যা করেছেন ফরহাদ হোসেন সৌরভ (২১) নামে এক কলেজছাত্র। গত বৃহস্পতিবার রাতে কলাতলীর হোটেল ওয়ার্ল্ড বিচের ৫০৭ নম্বর কক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। কক্সবাজার টুরিস্ট পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ কেফায়েত উল্লাহ সৌরভের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সৌরভ সিলেটের দক্ষিণ সুরমার মনিপুর এলাকার মোহাম্মদ মতিউর রহমানের ছেলে। তিনি এমসি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। কক্সবাজার জেলা পুলিশ জানায়, পাঁচ বন্ধুসহ সিলেট থেকে কক্সবাজারে যান সৌরভ। দুপুরে তারা হোটেলে ওঠেন। রাতে চার বন্ধু কেনাকাটা করতে বাইরে গেলে সৌরভ তার কক্ষে একাই ছিলেন। পরে সৌরভের প্রেমিকা শিপু ফোন করে অন্য বন্ধুকে জানায়, অভিমান করে সৌরভ তাকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করছে। খবর পেয়ে তার বন্ধুরা দৌঁড়ে এসে দরজা ভেঙে ঢোকে দেখেন সৌরভ গলায় ফাঁস দিয়ে ঝুলছে। পরে তাকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর চার বন্ধুকেই জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহমেদ পেয়ার বলেন, প্রেমিকার সঙ্গে মনোমালিন্য থেকেই সৌরভ ভিডিও কলে থাকা অবস্থায় আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল থেকে মোবাইল ফোনসহ সব আলামত জব্দ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে এ বিষয়ে নিহত সৌরভের বড় ভাই মামুন হোসেন বলেন, আমরা ঘটনাস্থলে এসেছি। মরদেহের ময়নাতদন্ত চলছে। পুলিশ বলছে প্রেমিকার সঙ্গে অভিমান করে সৌরভ আত্মহত্যা করেছে। পুলিশের কাছে ভিডিও রয়েছে। এ বিষয়ে আমরা কোনোকিছু জানি না। পুলিশ বলছে ভিডিও দেখাবে। ভিডিও দেখলে বিস্তারিত বলতে পারবো।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়

ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়