ঢাকা , শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ , ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দেশ অত্যন্ত সংকটের ভেতর দিয়ে যাচ্ছে-তারেক রহমান হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ এক ব্যক্তি ৩টির বেশি আসন নয়, ছাড়তে হবে মেয়র-চেয়ারম্যান পদ মোটরসাইকেলে ময়লার গাড়ির ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী নিহত শাহজালাল বিমানবন্দরে অবৈধ স্পাই ডিভাইসসহ ২ জন গ্রেফতার পাবনায় বিষাক্ত মদপানে ২ যুবকের মৃত্যু ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় উত্তরায় ২০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ বগুড়ায় আদালত থেকে পালানো আসামি গ্রেফতার টাঙ্গাইলে মওলানা ভাসানীর ১৪৫তম জন্মবার্ষিকী পালন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে ইউএনওকে গ্রেফতার করতে বললেন পর্যটক হাদির ওপর হামলায় কে কী বললেন গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদি সংকটাপন্ন আমদানির পরও দাম কমছে না পেঁয়াজের আইনশৃঙ্খলার এই পরিস্থিতিতে নির্বাচন কীভাবে করবে সেটাই বড় প্রশ্ন-আখতার বিরোধের জেরে শ্যামবাজারে ব্যবসায়ীকে হত্যা করা হয়-র‌্যাব গ্রন্থাগার পেশায় এআই দক্ষতা বাধ্যতামূলক : শিক্ষা উপদেষ্টা আলু উৎপাদন করে লোকসানে কৃষকরা লাভবান হন ব্যবসায়ীরা-কৃষি উপদেষ্টা নলকূপের গর্তে পড়ে নিহত সাজিদের জানাজা সম্পন্ন প্রকল্প শেষ না করায় ফেরত যাচ্ছে বরাদ্দের টাকা

যৌনাচারের অভিযোগে ঢাবি শিক্ষক গ্রেফতার

  • আপলোড সময় : ১৫-১১-২০২৫ ০৫:৩০:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৫ ০৫:৩০:২৫ অপরাহ্ন
যৌনাচারের অভিযোগে ঢাবি শিক্ষক গ্রেফতার
ছাত্রদের সঙ্গে বিকৃত যৌনাচারের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের অধ্যাপক ড. এরশাদ হালিমকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গতকাল  শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমান।
তিনি জানান, ঢাবির এক শিক্ষার্থীর করা বিকৃত যৌনাচারের মামলায় এই শিক্ষককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, সম্প্রতি এই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ আনেন বিভাগের শিক্ষার্থীরা। পরে তারা শাহবাগ থানায় একটি মামলা করেন এবং ঢাবির সাংবাদিক সমিতিতে একটি সংবাদ সম্মেলন করে ঘটনা তুলে ধরেন। এক ভুক্তভোগীর ভাষ্যমতে, পরীক্ষায় একটি অনাকাক্সিক্ষত ঘটনার পরিপ্রেক্ষিতে ড. এরশাদ হালিম নিজের বাড়িতে ডাকেন এবং আমাকে আশ্বস্ত করেন, তিনি সমস্যার সমাধান করে দেবেন। কিন্তু বাসায় গেলে তিনি জানান, অনেক অসুস্থ আর নার্ভে কিছু সমস্যার কারণে তিনি মেয়েদের স্পর্শে কোনো অনুভূতি পান না, এজন্য তার স্ত্রী তার সঙ্গে থাকে না। ছেলেদের হাত শক্ত হওয়ায় তিনি ছেলেদের স্পর্শে অনুভূতি পান। এরপর এই শিক্ষার্থীকে যৌন নির্যাতন করেন বলে ভুক্তভোগী জানিয়েছেন।
 
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়

ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়