ঢাকা , মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ , ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
থাইল্যান্ডে নির্বাচনের সম্ভাব্য তারিখ প্রকাশ বায়ুদূষণের জেরে দিল্লিতে নির্মাণকাজে নিষেধাজ্ঞা, ক্লাস হবে অনলাইনে সিডনি সৈকতে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ মার্কিন প্রেসিডেন্টের নতুন বিমান ডেলিভারি পিছিয়ে গেছে কাম্বোডিয়া সীমান্তে গোলাবর্ষণ, থাই গ্রাম পাহারা দিচ্ছেন স্বেচ্ছাসেবকরা দেশে ফিরেই বড় ঘোষণা দিলেন মিম বিয়ের পরও ধর্ষণ মামলা থেকে রেহাই পাচ্ছেন না নোবেল লাল বেনারসিতে দ্যুতি ছড়ালেন সাদিয়া আয়মান ফের বিতর্কে জড়ালেন পরীমণি আইসিসির মাসসেরা হলেন হারমার যৌথ বিবৃতিতে শোক প্রকাশ করলো অস্ট্রেলিয়া-ইংল্যান্ড বোর্ড পিছিয়ে যেতে পারে পাকিস্তানের বাংলাদেশ সফর শোয়াই ফেলবো একদম : শান্ত নেপালকে হারিয়ে সেমির পথে বাংলাদেশ পুষ্পস্তবক অর্পণকালে স্মৃতিসৌধের ফুলের বাগানের ক্ষতি করা যাবে না বিজয় দিবস পালনে জাতীয় স্মৃতিসৌধ ঘিরে ৪ স্তরের নিরাপত্তা হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা কুমিল্লার সীমান্ত এলাকা নজরদারি বাড়ানো বৃদ্ধি শ্রীপুরে বিএনপি ঐক্যবদ্ধ পোরশায় কৃষি প্রণোদনা প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার, বীজ বিতরণ হবিগঞ্জে গাছখেকো-বনরক্ষি গোলাগুলি ৫০ জনের বিরুদ্ধে অস্ত্র মামলা

আমি পাশে না দাঁড়ালে গ্রামীণ ব্যাংকের অনেক স্থাপনা থাকতো না-কাদের সিদ্দিকী

  • আপলোড সময় : ১৫-১১-২০২৫ ০৫:২৭:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৫ ০৫:২৭:৪৭ অপরাহ্ন
আমি পাশে না দাঁড়ালে গ্রামীণ ব্যাংকের অনেক স্থাপনা থাকতো না-কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আমি অধ্যাপক ইউনূসের জন্য যথেষ্ট পরিশ্রম করেছি। ২০১২ সালের দিকে গ্রামীণ ব্যাংক নিয়ে কথা উঠেছিল তখন আমি যদি তার পাশে না দাঁড়াতাম, আমরা যদি না দাঁড়াতাম তাহলে গ্রামীণ ব্যাংকের অনেক স্থাপনা থাকতো না। গতকাল শুক্রবার দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটিতে মা-বাবার কবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন। বঙ্গবীর বলেন, বিএনপি ভালো-খারাপ যাই হোক প্রচুর মানুষ রয়েছে। কিন্তু এক তরফা নির্বাচন হলে ভালো হবে না। গুরুত্বসহকারে কাজ করলে কোনো ঝুঁকি নেই। কিন্তু আগে থেকেই যদি পরিকল্পনা করে রাখা হয়, নিজেদের ইচ্ছে মত ফলাফল বের করবেন তাহলে প্রচুর ঝুঁকি রয়েছে। তিনি আরও বলেন, শেখ হাসিনাকে এজন্য ধন্যবাদ জানাই যে তিনি আমাদের আগেই অধ্যাপক ইউনূসকে চিনেছেন, আমরা অধ্যাপক ইউনূসকে চিনতে পারিনি। আমরা অনেক পরে চিনলাম। জয়বাংলা স্লোগান দেওয়ায় কাউকে গ্রেপ্তার করা ঠিক নয়। বঙ্গবন্ধুর ঘরবাড়ি ভাঙা ঠিক হয়নি। এটা প্রতিহতে সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হয়নি, এটা তো এক তরফা কাজ। এসময় সদ্য কারামুক্ত সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধু যদি নিহত না হতেন তাহলে ধারা তৈরি হতো। আজও দেশে ধারা তেরি হয়নি। বাংলাদেশটা রাষ্ট্র গঠন হয়নি। কারণ কারোই রাষ্ট্র দর্শন নেই। দেশকে গড়তে হলে রাষ্ট্র চিন্তাকে পরিষ্কার করতে হবে। এসময় তাদের অনুসারী ও পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স