ঢাকা , শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ , ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দেশ অত্যন্ত সংকটের ভেতর দিয়ে যাচ্ছে-তারেক রহমান হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ এক ব্যক্তি ৩টির বেশি আসন নয়, ছাড়তে হবে মেয়র-চেয়ারম্যান পদ মোটরসাইকেলে ময়লার গাড়ির ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী নিহত শাহজালাল বিমানবন্দরে অবৈধ স্পাই ডিভাইসসহ ২ জন গ্রেফতার পাবনায় বিষাক্ত মদপানে ২ যুবকের মৃত্যু ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় উত্তরায় ২০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ বগুড়ায় আদালত থেকে পালানো আসামি গ্রেফতার টাঙ্গাইলে মওলানা ভাসানীর ১৪৫তম জন্মবার্ষিকী পালন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে ইউএনওকে গ্রেফতার করতে বললেন পর্যটক হাদির ওপর হামলায় কে কী বললেন গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদি সংকটাপন্ন আমদানির পরও দাম কমছে না পেঁয়াজের আইনশৃঙ্খলার এই পরিস্থিতিতে নির্বাচন কীভাবে করবে সেটাই বড় প্রশ্ন-আখতার বিরোধের জেরে শ্যামবাজারে ব্যবসায়ীকে হত্যা করা হয়-র‌্যাব গ্রন্থাগার পেশায় এআই দক্ষতা বাধ্যতামূলক : শিক্ষা উপদেষ্টা আলু উৎপাদন করে লোকসানে কৃষকরা লাভবান হন ব্যবসায়ীরা-কৃষি উপদেষ্টা নলকূপের গর্তে পড়ে নিহত সাজিদের জানাজা সম্পন্ন প্রকল্প শেষ না করায় ফেরত যাচ্ছে বরাদ্দের টাকা

গুলিস্তানে আওয়ামী লীগ কার্যালয়ে ফের অগ্নিসংযোগ-ভাঙচুর

  • আপলোড সময় : ১৪-১১-২০২৫ ০৬:৩৬:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৫ ০৬:৩৬:১০ অপরাহ্ন
গুলিস্তানে আওয়ামী লীগ কার্যালয়ে ফের অগ্নিসংযোগ-ভাঙচুর
রাজধানীর গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ভবনে ফের অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতির দুপুর সাড়ে ১২টার দিকে ভবনটির ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের বক্তব্য জানা যায়নি। এ সময় ভবনের বাইরের দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালও ভাঙচুর করতে দেখা গেছে। এর আগে সকাল থেকে ওই ভবনটির সামনে ছাত্রশিবিরের নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে। এ সময় সড়ক বন্ধ করে ক্রিকেট খেলতেও দেখা যায় একদল যুবককে। সকালে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর নেতৃত্বেও একটি দল অবস্থান নেয় ভবনটির সামনে। এ সময় সেখানে, র‌্যাবের টহল দেখা গেছে। তবে কারা ভবনটিতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে সে বিষয়ে জানা যায়নি। সেখানে উপস্থিত র‌্যাবের দায়িত্বশীল কেউ এ বিষয়ে কথা বলতে রাজি হননি। এদিকে, ভবনটির সামনে থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী সন্দেহে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন অবস্থানকারীরা। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আটককৃতের পরিচয় জানা যায়নি। উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পরও ভবনটিতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। তারপর থেকে এটি কার্যত পরিত্যক্ত অবস্থায় রয়েছে। মাঝখানে অবশ্য ভবনটিতে বিভিন্ন সংগঠনের ব্যানারে টানানো দেখা গেছে।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়

ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়