ঢাকা , শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ , ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দেশ অত্যন্ত সংকটের ভেতর দিয়ে যাচ্ছে-তারেক রহমান হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ এক ব্যক্তি ৩টির বেশি আসন নয়, ছাড়তে হবে মেয়র-চেয়ারম্যান পদ মোটরসাইকেলে ময়লার গাড়ির ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী নিহত শাহজালাল বিমানবন্দরে অবৈধ স্পাই ডিভাইসসহ ২ জন গ্রেফতার পাবনায় বিষাক্ত মদপানে ২ যুবকের মৃত্যু ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় উত্তরায় ২০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ বগুড়ায় আদালত থেকে পালানো আসামি গ্রেফতার টাঙ্গাইলে মওলানা ভাসানীর ১৪৫তম জন্মবার্ষিকী পালন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে ইউএনওকে গ্রেফতার করতে বললেন পর্যটক হাদির ওপর হামলায় কে কী বললেন গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদি সংকটাপন্ন আমদানির পরও দাম কমছে না পেঁয়াজের আইনশৃঙ্খলার এই পরিস্থিতিতে নির্বাচন কীভাবে করবে সেটাই বড় প্রশ্ন-আখতার বিরোধের জেরে শ্যামবাজারে ব্যবসায়ীকে হত্যা করা হয়-র‌্যাব গ্রন্থাগার পেশায় এআই দক্ষতা বাধ্যতামূলক : শিক্ষা উপদেষ্টা আলু উৎপাদন করে লোকসানে কৃষকরা লাভবান হন ব্যবসায়ীরা-কৃষি উপদেষ্টা নলকূপের গর্তে পড়ে নিহত সাজিদের জানাজা সম্পন্ন প্রকল্প শেষ না করায় ফেরত যাচ্ছে বরাদ্দের টাকা

মুক্তি পেলেন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না

  • আপলোড সময় : ১৪-১১-২০২৫ ১২:৩০:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৫ ১২:৩০:২১ পূর্বাহ্ন
মুক্তি পেলেন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না
সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় জামিন পেয়েছেন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না। জামিন পেয়ে গত বুধবার বিকাল ৫টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর সিনিয়র জেল সুপার আবু নূর মো. রেজা জানান, সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না। জামিনের নথি কারাগারে কারাগারে পৌঁছায়। গত বুধবার বিকাল ৫টার দিকে পান্নাকে মুক্তি দেওয়া হয়। কারামুক্ত হওয়ার পর সন্ধ্যায় পরিবারের সদস্যরা তাকে নিয়ে যান বলে জানান জেল সুপার। ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শিরোনামে গত ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) গোলটেবিল আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে ‘মঞ্চ ৭১’ নামের একটি প্ল্যাটফর্ম। সেই অনুষ্ঠানে অংশ নেন আবদুল লতিফ সিদ্দিকী, সাংবাদিক মঞ্জুরুল আলম। অনুষ্ঠানের এক পর্যায়ে মিছিল নিয়ে একদল ব্যক্তি ডিআরইউ মিলনায়তনে ঢুকে অনুষ্ঠানের আয়োজক এবং অংশ নেওয়া ব্যক্তিদের ওপর চড়াও হয়। তারা আলোচনা অনুষ্ঠানের ব্যানার ছিঁড়ে আলোচনায় অংশ নেওয়া ব্যক্তিদের অবরুদ্ধ করে রাখেন। পরবর্তীতে অবরুদ্ধকারীরা পুলিশের কাছে লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মঞ্জুরুল আলমসহ অন্তত ১৬ জনকে তুলে দেন। গত ২৮ আগস্ট দিবাগত রাত পৌনে একটার দিকে আবদুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মঞ্জুরুল আলমসহ ১৬ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। রাজধানীর শাহবাগ থানার এসআই আমিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। এই মামলায় আবদুল লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার জামিন আবেদন নিম্ন আদালতে না মঞ্জুর হলে তারা হাইকোর্টে জামিন আবেদন করেন।
 

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়

ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়