ঢাকা , মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ , ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
থাইল্যান্ডে নির্বাচনের সম্ভাব্য তারিখ প্রকাশ বায়ুদূষণের জেরে দিল্লিতে নির্মাণকাজে নিষেধাজ্ঞা, ক্লাস হবে অনলাইনে সিডনি সৈকতে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬ মার্কিন প্রেসিডেন্টের নতুন বিমান ডেলিভারি পিছিয়ে গেছে কাম্বোডিয়া সীমান্তে গোলাবর্ষণ, থাই গ্রাম পাহারা দিচ্ছেন স্বেচ্ছাসেবকরা দেশে ফিরেই বড় ঘোষণা দিলেন মিম বিয়ের পরও ধর্ষণ মামলা থেকে রেহাই পাচ্ছেন না নোবেল লাল বেনারসিতে দ্যুতি ছড়ালেন সাদিয়া আয়মান ফের বিতর্কে জড়ালেন পরীমণি আইসিসির মাসসেরা হলেন হারমার যৌথ বিবৃতিতে শোক প্রকাশ করলো অস্ট্রেলিয়া-ইংল্যান্ড বোর্ড পিছিয়ে যেতে পারে পাকিস্তানের বাংলাদেশ সফর শোয়াই ফেলবো একদম : শান্ত নেপালকে হারিয়ে সেমির পথে বাংলাদেশ পুষ্পস্তবক অর্পণকালে স্মৃতিসৌধের ফুলের বাগানের ক্ষতি করা যাবে না বিজয় দিবস পালনে জাতীয় স্মৃতিসৌধ ঘিরে ৪ স্তরের নিরাপত্তা হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা কুমিল্লার সীমান্ত এলাকা নজরদারি বাড়ানো বৃদ্ধি শ্রীপুরে বিএনপি ঐক্যবদ্ধ পোরশায় কৃষি প্রণোদনা প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সার, বীজ বিতরণ হবিগঞ্জে গাছখেকো-বনরক্ষি গোলাগুলি ৫০ জনের বিরুদ্ধে অস্ত্র মামলা

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক পান্নার জামিন আপিলে বহাল

  • আপলোড সময় : ১১-১১-২০২৫ ০৫:৪৩:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৫ ০৫:৪৩:২০ অপরাহ্ন
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক পান্নার জামিন আপিলে বহাল
সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন জামিন স্থগিত চেয়ে করা রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি এক সপ্তাহের জন্য মুলতবি করেছিলেন আপিল বিভাগ। তবে সে আদেশ পুনরায় রিকল করে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে সাংবাদিক পান্নার জামিন আপিলে বহাল রইলো বলে জানিয়েছেন আইনজীবীরা। নিজেদের আগের আদেশ প্রত্যাহার করে গতকাল সোমবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ জামিন বহালের নতুন আদেশ দেন। এর আগে গতকাল সোমবার সকালে একই আদালত সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন জামিন স্থগিত চেয়ে করা রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি এক সপ্তাহের জন্য মুলতবি করেছিলেন। হাইকোর্টের আদেশের লিখিত অনুলিপি প্রকাশিত না হওয়ায় বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এ আদেশ দিয়েছিলেন। আদালতে মঞ্জুরুল আলমের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন ও রমজান আলী শিকদার এবং আইনজীবী প্রিয়া আহসান চৌধুরী। অপরদিকে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। এর আগে গত ৬ নভেম্বর সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। পাশাপাশি তাদের জামিন বিষয়ে রুলও জারি করেন আদালত। তাদের পৃথক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন জামিন স্থগিত চেয়ে আবেদন জানায় রাষ্ট্রপক্ষ। সেদিন আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন, রমজান আলী শিকদার এবং আইনজীবী প্রিয়া আহসান চৌধুরী। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবী, সহকারি অ্যাটর্নি জেনারেল ইব্রাহিম খলিল ও আল আমিন হোসেন।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স