মোহাম্মদপুর সাব রেজিস্ট্রি অফিসের ওমেদার আব্দুস সোবাহান আটক
- আপলোড সময় : ১১-১১-২০২৫ ০৫:৩৮:৫১ অপরাহ্ন
- আপডেট সময় : ১১-১১-২০২৫ ০৫:৩৮:৫১ অপরাহ্ন
মোহাম্মদপুর সাব রেজিস্ট্রি অফিসের ওমেদার আব্দুস সোবহানকে আটক করেছে ডিবি। গত রোববার দুপুরে মোহাম্মদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। ডিবির একটি সূত্র জানিয়েছে, জুলাই গণহত্যা মামলায় তাকে আটক করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখানো হবে। এদিকে আলোচিত এই ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের একটি সূত্র জানায়, আব্দুস সোবাহান ছাড়াও আরো কয়েকজন ‘ওমেদার’ও অবৈধ আয়ের মাধ্যমে কোটি কোটি টাকার মালিক হয়েছে বলে তাদের কাছে তথ্য রয়েছে। এসব তথ্য যাচাই-বাছাই করে অনুসন্ধানের প্রক্রিয়া চলছে। সূত্র জানায়, ৬০ টাকার ওমেদার আব্দুস সোবাহানের ঢাকা ও ঢাকার বাইরে নোয়াখালী, ময়মনসিংহ ও গাইবান্ধায় সহ আরো বিভিন্ন জেলায় নামে-বেনামে ১০টির বেশি বাড়ি-ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে। তার স্ত্রী ও মায়ের আয়কর নথিতেই উল্লেখ রয়েছে ১৫ কোটি টাকাসহ বিপুল স্থাবর-অস্থাবর সম্পদের। তাছাড়া নথিতে দেখানো এই সম্পদ ছাড়াও শত কোটি টাকার সম্পদ এর মালিক হয়েছেন আব্দুস সুবহান এইসব সম্পদ দুর্নীতি ও অনিয়মের ফসল।
নিউজটি আপডেট করেছেন : Dainik Janata
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্টাফ রিপোর্টার