ঢাকা , শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ , ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দেশ অত্যন্ত সংকটের ভেতর দিয়ে যাচ্ছে-তারেক রহমান হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ এক ব্যক্তি ৩টির বেশি আসন নয়, ছাড়তে হবে মেয়র-চেয়ারম্যান পদ মোটরসাইকেলে ময়লার গাড়ির ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী নিহত শাহজালাল বিমানবন্দরে অবৈধ স্পাই ডিভাইসসহ ২ জন গ্রেফতার পাবনায় বিষাক্ত মদপানে ২ যুবকের মৃত্যু ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় উত্তরায় ২০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ বগুড়ায় আদালত থেকে পালানো আসামি গ্রেফতার টাঙ্গাইলে মওলানা ভাসানীর ১৪৫তম জন্মবার্ষিকী পালন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে ইউএনওকে গ্রেফতার করতে বললেন পর্যটক হাদির ওপর হামলায় কে কী বললেন গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদি সংকটাপন্ন আমদানির পরও দাম কমছে না পেঁয়াজের আইনশৃঙ্খলার এই পরিস্থিতিতে নির্বাচন কীভাবে করবে সেটাই বড় প্রশ্ন-আখতার বিরোধের জেরে শ্যামবাজারে ব্যবসায়ীকে হত্যা করা হয়-র‌্যাব গ্রন্থাগার পেশায় এআই দক্ষতা বাধ্যতামূলক : শিক্ষা উপদেষ্টা আলু উৎপাদন করে লোকসানে কৃষকরা লাভবান হন ব্যবসায়ীরা-কৃষি উপদেষ্টা নলকূপের গর্তে পড়ে নিহত সাজিদের জানাজা সম্পন্ন প্রকল্প শেষ না করায় ফেরত যাচ্ছে বরাদ্দের টাকা

জেল-জুলুম সহ্য করা নেতাকর্মীদের মনে রাখবে দল - ফরিদপুরে শামা ওবায়েদ

  • আপলোড সময় : ১০-১১-২০২৫ ০৭:১০:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৫ ০৭:১০:১৮ অপরাহ্ন
জেল-জুলুম সহ্য করা নেতাকর্মীদের মনে রাখবে দল -  ফরিদপুরে শামা ওবায়েদ
ফরিদপুর প্রতিনিধি

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, দীর্ঘ জেল-জুলুম ও নির্যাতন সহ্য করেও যারা দলের প্রতি বেইমানি করেননি, দল তাদের কথা অবশ্যই মনে রাখবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, "স্বৈরাচার পতনের পর আমাদের একটা সুযোগ আসছে সুষ্টু নির্বাচনের। এখন সবাই যার যার নিজের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারবে।"

 রবিবার (৯ নভেম্বর) বিকেলে সালথা উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক প্রয়াত আসাদ মাতুব্বরের স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতাকালে শামা ওবায়েদ এই মন্তব্য করেন এবং দলীয় নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন।


ফরিদপুর-২ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী শামা ওবায়েদ ইসলাম তার নিজ নির্বাচনী এলাকায় ধানের শীষের ভোটে যাতে কেউ হাত দিতে না পারে সেদিকে দলীয় সকল নেতাকর্মীকে সজাগ ও খেয়াল রাখার নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, "সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তা না হলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। বিএনপি যদি আগামীতে সরকার গঠন করে, আর আমরা যদি সংসদে যেতে পারি, তাহলে সালথায় অনেক উন্নয়ন করা হবে এবং যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।"

 অন্য প্রার্থীদের অভিনন্দন জানিয়ে
শামা ওবায়েদ বলেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। নির্বাচনে বহু দলের প্রার্থী থাকবে তাতে কোনো সমস্যা নেই। ফরিদপুর-২ আসনেও এমপি পদে অনেক প্রার্থী রয়েছেন। "সকল প্রার্থীকে আমরা অভিনন্দন জানাই এবং তাদের জন্য দোয়া থাকবে,"।

তবে তিনি আওয়ামী লীগের সুবিধাভোগীদের সমালোচনা করে বলেন, "যারা স্বৈরাচার আওয়ামী লীগের সময় সুবিধাভোগী, তারা যদি এখন উন্নয়নের কথা বলে, তাহলে তো হাসি লাগে।"

স্মরণসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলার সাবেক চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, সালথা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, এবং উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ও ছাত্রদলের স্থানীয় নেতৃবৃন্দরা।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়

ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়