ঢাকা , শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ , ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
সংবাদ শিরোনাম
দেশ অত্যন্ত সংকটের ভেতর দিয়ে যাচ্ছে-তারেক রহমান হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ এক ব্যক্তি ৩টির বেশি আসন নয়, ছাড়তে হবে মেয়র-চেয়ারম্যান পদ মোটরসাইকেলে ময়লার গাড়ির ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থী নিহত শাহজালাল বিমানবন্দরে অবৈধ স্পাই ডিভাইসসহ ২ জন গ্রেফতার পাবনায় বিষাক্ত মদপানে ২ যুবকের মৃত্যু ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় উত্তরায় ২০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ বগুড়ায় আদালত থেকে পালানো আসামি গ্রেফতার টাঙ্গাইলে মওলানা ভাসানীর ১৪৫তম জন্মবার্ষিকী পালন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে ইউএনওকে গ্রেফতার করতে বললেন পর্যটক হাদির ওপর হামলায় কে কী বললেন গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদি সংকটাপন্ন আমদানির পরও দাম কমছে না পেঁয়াজের আইনশৃঙ্খলার এই পরিস্থিতিতে নির্বাচন কীভাবে করবে সেটাই বড় প্রশ্ন-আখতার বিরোধের জেরে শ্যামবাজারে ব্যবসায়ীকে হত্যা করা হয়-র‌্যাব গ্রন্থাগার পেশায় এআই দক্ষতা বাধ্যতামূলক : শিক্ষা উপদেষ্টা আলু উৎপাদন করে লোকসানে কৃষকরা লাভবান হন ব্যবসায়ীরা-কৃষি উপদেষ্টা নলকূপের গর্তে পড়ে নিহত সাজিদের জানাজা সম্পন্ন প্রকল্প শেষ না করায় ফেরত যাচ্ছে বরাদ্দের টাকা

ডিএনসিসির প্রকৌশলী গোলাম কিবরিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগে তদন্ত কমিটি গঠন

  • আপলোড সময় : ১০-১১-২০২৫ ১১:৪৮:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৫ ১১:৪৮:৪৮ পূর্বাহ্ন
ডিএনসিসির প্রকৌশলী গোলাম কিবরিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগে তদন্ত কমিটি গঠন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী প্রকৌশলী মো. মোহাম্মদ গোলাম কিবরিয়ার বিরুদ্ধে দায়িত্বহীনতা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তদন্ত কমিটি গঠন করেছে সংস্থাটি। সম্প্রতি একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলের নিউজ পোর্টালে প্রচারিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিএসসিসির সচিব মোহাম্মদ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক দফতর আদেশে (স্মারক নং : ৪৬.২০১.০৩১.০০.০২.০০৯.২০০৮-৩৭৩০, তারিখ ২৬ অক্টোবর ২০২৫) তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। গঠিত কমিটির সভাপতি করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পরিবহন) মোহাম্মদ নাছিম আহমেদকে, এছাড়া কমিটির সদস্য ডিএসসিসির প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা মো. জয়নুল আবেদীন ও সদস্য-সচিব হিসেবে রয়েছেন প্রকৌশল বিভাগ, অঞ্চল-১০ এর নির্বাহী প্রকৌশলী মো. আহসান হাবিবকে। দফতর আদেশে বলা হয়েছে, অভিযোগিত কর্মকর্তার দায়িত্ব পালনে অনিয়মের বিষয়ে কমিটিকে তদন্ত করে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে হবে। অভিযোগের সত্যতা যাচাই ও নথিপত্র পর্যালোচনার জন্য কমিটি মাঠপর্যায়ে কাজ শুরু করেছে বলে জানা গেছে। সূত্র জানায়, গোলাম কিবরিয়ার দায়িত্বে থাকাকালীন একাধিক প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে বিশেষ করে ব্যয় বৃদ্ধি, নিম্নমানের কাজ এবং প্রভাব খাটিয়ে ঠিকাদার নির্বাচন। এ বিষয়ে স্থানীয় ঠিকাদার ও সাধারণ নাগরিকরা একাধিকবার লিখিত অভিযোগও দাখিল করেছেন। ডিএসসিসির এক সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, নিউজ পোর্টালের প্রতিবেদনে উত্থাপিত অভিযোগগুলো যাচাই করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে কিছু অসঙ্গতি ধরা পড়েছে, যা বিস্তারিত তদন্তে নিশ্চিত হবে। অন্যদিকে, অভিযুক্ত কর্মকর্তা গোলাম কিবরিয়ার সাথে দেখা করেও কথা বলা সম্ভব হয়নি। পরবর্তীতে মোবাইল ফোনে বক্তব্য নেয়ার জন্য যোগাযোগ করেও বক্তব্য নেয়া সম্ভব হয়নি। প্রশাসনিক সতর্কতা প্রশাসনিক সূত্র বলছে, তদন্তে দোষ প্রমাণিত হলে গোলাম কিবরিয়ার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে সাময়িক বরখাস্ত, পদাবনতি কিংবা ফৌজদারি মামলা দায়েরের মতো শাস্তিমূলক পদক্ষেপও থাকতে পারে। উল্লেখ্য, তদন্ত কমিটিকে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে। প্রতিবেদনের ভিত্তিতে ডিএসসিসি পরবর্তী প্রশাসনিক সিদ্ধান্ত নেবে।

নিউজটি আপডেট করেছেন : Dainik Janata

কমেন্ট বক্স
ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়

ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়